কচি পাঁঠার ঝোল রান্নায় ‘না’, তুমুল অশান্তি, স্ত্রীকে পিটিয়ে খুন করলেন তেলঙ্গানার যুবক!

পাঁঠার মাংস রান্না করতে চাননি স্ত্রী। তা নিয়ে তুমুল অশান্তি হয় সংসারে। রাগের মাথায় স্ত্রীকে পিটিয়ে খুন করে ফেললেন তেলঙ্গানার যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তেলঙ্গানার মহবুবাবাদ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালোথ কলাবতী (৩৫)। বাড়িতে পাঁঠার মাংস রান্না করা নিয়ে স্বামীর সঙ্গে বচসা হয়েছিলRead More →

চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আবার অবসর! আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন বাংলাদেশের মাহমুদুল্লা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লা রিয়াদ। ৩৯ বছরের ক্রিকেটার বুধবার সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কয়েক দিন আগেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর দুই সিনিয়র ক্রিকেটারের ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবেRead More →

কেন যাদবপুর ‘উৎকর্ষকেন্দ্র’ তকমা পেল না? শমীকের প্রশ্নে সুকান্তের উত্তর সংসদে, পদ্মের নিশানায় রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রস্তাবিত বাজেট দফায় দফায় কমিয়ে দেওয়ায় যাদবপুরে বিশ্ববিদ্যালয় ‘উৎকর্ষকেন্দ্রে’র তালিকা থেকে বাদ পড়েছে বলে সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, যিনি এই বক্তব্য পেশ করলেন, তিনি একাধারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাচক্র আরও যে, সংসদে ওই প্রশ্ন তুলেছিলেন রাজ্য বিজেপির নেতা তথা রাজ্যসভারRead More →

ভারত-পাক সীমান্তের কাছে বিদ্যুৎ উৎপাদনে অনুমতি কেন্দ্রের! ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ নিয়ে প্রশ্ন উঠল সংসদে

ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হওয়া ঘিরে বিতর্ক ছড়াল সংসদেও। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য কী ভাবে অনুমতি মিলল, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তুলে আসছে কংগ্রেস। এ বার ওই বিতর্ক পৌঁছে গেল সংসদ ভবনের অন্দরেও। বুধবার লোকসভায় কেন্দ্র জানায়, ওই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট সবRead More →

‘পাক ফৌজ হামলা চালিয়েছে, তাই ৫০ পণবন্দিকে খুন করা হয়েছে’! ২০ ঘণ্টার সময়সীমা দিয়ে বলল বালোচ বিদ্রোহীরা

জাফর এক্সপ্রেসের পণবন্দিদের মধ্যে ৫০ জনকে খুন করা হয়েছে বলে জানিয়ে দিল বালোচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বিএলএ (বালোচিস্তান লিবারেশন আর্মি)। তাদের দাবি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আলোচনার পথে না হেঁটে পণবন্দিদের মুক্ত করতে সেনা পাঠানোর কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামীRead More →

Hyderabad Horror: SHOCKING | ‘আর উপায় নেই..’ছেলে-মেয়েকে খুনের পর স্বামী-স্ত্রীও… ঘর থেকে মিলল ৪ নিথর… ট্যাংরার ছায়া এবার…

ডায়াল ১০০-য় ইমার্জেন্সি কল আসে পুলিসের কাছে। ফোন পেয়েই ছুটে যায় পুলিস। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘর থেকে স্বামী-স্ত্রী ও ২ সন্তান সহ ৪ জনের দেহ উদ্ধার করল পুলিস। ২ সন্তানের মধ্যে ছেলের বয়স ১০, ক্লাস ফাইভে পাঠরত ছিল সে। আর মেয়ে ১৩, ক্লাস নাইনের পড়ুয়া ছিল সে। প্রাথমিকভাবে পুলিসRead More →

Death Rate | Covid Vaccine | ইটস অফিসিয়াল! কোভিড ভ্যাকসিন নেওয়ার জেরে দেশে অকালমৃত্যুর হার লাফ দিয়ে বেড়েছে…

সারা পৃথিবী জুড়ে কোভিড (COVID)বা করোনা মহামারী আকার নিয়েছিল ২০২০-২১ সালে। ভারত-সহ সারা পৃথিবীতেই এই অসুখের মোকাবিলা করার জন্য ভ্যাকসিন (Vaccine)বেরিয়েছিল।  তড়িঘড়ি সেই ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছিল মানুষের মধ্যে। ভারতে কোভিড ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়া হয়েছে। তবে সকলেই তিনটে নয়, কেউ কেউ দুটো ডোজও নিয়েছেন। কেউ বা কোনও ডোজই নেয়নি।Read More →

West Bengal Weather Update: দোলেই ‘লু’-র চোখরাঙানি, একলাফে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি পর্যন্ত

দোলের দিন উত্তরের ৪ জেলায় বৃষ্টি। দক্ষিণে তীব্র গরম। খাতায় কলমে না হলেও প্রায় তাপপ্রবাহের মতো অনুভূতি। দোল উৎসবে বেলা বাড়লে বইতে পারে শুষ্ক লু-এর মতো গরম হওয়া। আজ ফের পশ্চিমী ঝঞ্ঝা। আসাম এবং রাজস্থানে রয়েছে ঘুর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। একটি অক্ষরেখা মধ্য প্রদেশ থেকে হরিয়ানাRead More →

Ghola Incident: ভয়ংকর! গলা কেটে ট্রলিব্যাগে ভরা হয় দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাকড়াও ২

আহিরীটোলর পর এবার এবার উত্তর ২৪ পরগনার ঘোলা। ফেল ট্রেলি ব্যাগ থেকে উদ্ধার হল মৃতদেহ। ঘোলায় কল্য়াণী এক্সপ্রেসওয়েতে একটি অ্যাপ ক্যাব থেকে পাওয়া যায় ওই ট্রলি। সেখানেই দুমুড়ে মুচড়ে রাখা হয়েছিল মৃতদেহ। ঘটনায় করণ সিং ও কৃষ্ণরাম সিং নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। অ্যাপ ক্যাব চালকের তত্পরতায় দেহ লোপাটেরRead More →

রেশন কার্ডের অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের, সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন

নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল। তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানাল, আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন। কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের প্রস্তাবRead More →