দুই লক্ষ্যে বুধবার পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, তালিকায় কোন কোন দেশ, কী জানাল বিদেশ মন্ত্রক?

পঞ্চদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার পর যথাক্রমে যাবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজ়িল এবং নামিবিয়ায়। ৬ ও ৭ জুলাই ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন তিনি। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ্যে না-এলেও কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, দু’টিRead More →

এমস থেকে ছুটি পেলেন অভিজিৎ, আপাতত দিল্লির বাসভবনেই থাকবেন তমলুকের বিজেপি সাংসদ

দিল্লির এমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে এখনই তিনি কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনে থাকবেন তমলুকের বিজেপি সাংসদ। দিন কয়েক আগে বিজেপির একটি সূত্র জানিয়েছিল, অভিজিতের শারীরিক অবস্থার উন্নতিRead More →

সঙ্কটজনক সৌগত রায়! স্নায়ুর রোগে তন্দ্রাচ্ছন্ন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ, ভোগাচ্ছে পিঠের সমস্যা

শারীরিক পরিস্থিতির অবনতি তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে সাংসদের শরীরে। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, স্থিতিশীল হলেও সঙ্কটজনক দমদমের সাংসদ। দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। পেসমেকার বসে। অক্ষয়তৃতীয়ার দিন অসুস্থ হয়ে পড়ার পরে সৌগতকেRead More →

কোর্টের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতেই গণধর্ষণে অভিযুক্ত তিন জন, শুক্রবার পর্যন্ত জেলে কলেজের সেই রক্ষীও

কলেজে গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত, কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী এবং দুই পড়ুয়াকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই ঘটনায় কলেজের এক রক্ষীকেও গ্রেফতার করা হয়েছিল। তাঁকে আগামী ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, মূল অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার কড়া পদক্ষেপRead More →

রাজধানী এক্সপ্রেসের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন শিয়ালদহে! যাত্রীদের জন্য বিশেষ চমকের ব্যবস্থা

শিয়ালদহ থেকে দিল্লি যাওয়ার অন্যতম ট্রেন রাজধানী এক্সপ্রেস। ২৫ বছর আগে প্রথম শিয়ালদহ এবং নয়াদিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করে। এত বছর পরেও যাত্রীদের একাংশের কাছে, দিল্লি যাওয়ার বা দিল্লি থেকে কলকাতায় ফেরার অন্যতম পছন্দের ট্রেন রাজধানী। মঙ্গলবার শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ২৫ বছর পূর্তি উদ্‌যাপন হল শিয়ালদহ স্টেশনে।Read More →

রাশিয়ার সঙ্গে ব্যবসা করলেই ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসে বিল পেশ, সমর্থন ট্রাম্পের! নিশানায় ভারত, চিন

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন কংগ্রেসে বিল পেশ করেছিলেন আগেই। মঙ্গলবার সেই বিলকে সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বিলে বলা হয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনও দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে, তবে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। বিলের নিশানাও স্পষ্টRead More →

২০২৪ সালের ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া যাবে না, দিল্লি গিয়ে কমিশনকে বললেন কল্যাণ, ফিরহাদেরা

বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সার্বিক পরিমার্জন (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কয়েকটি নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে গেল তৃণমূলের প্রতিনিধিদল। দলের লোকসভার সাংসদ কল্যাণRead More →

ছেলে ডাকাতি করেন গয়না, মায়ের দায়িত্ব পাচার করা! শিলিগুড়িকাণ্ডে উত্তরপ্রদেশ থেকে ধৃত মাতা-পুত্র

শিলিগুড়ি শহরে গয়নার দোকান থেকে কয়েক লক্ষ টাকার ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন সম্পর্কে মা-ছেলে। পুলিশ সূত্রে খবর, ছেলে ডাকাতি করে আনা অলঙ্কার তুলে দিতেন মায়ের হাতে। মা সেগুলো পাচার করতেন অন্যত্র। এ ভাবেই দীর্ঘ দিনের কারবার চলছিল তাঁদের। গয়না দোকানে ডাকাতির ঘটনায়Read More →

স্ত্রী এবং কন্যার জন্য প্রতি মাসে ৪ লাখ টাকা দিতে হবে, শামিকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন মহম্মদ শামি। ভরণপোষণ বাবদ প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লাখ টাকা করে দিতে হবে শামিকে। মেয়ের জন্য মাসে দিতে হবে আরও আড়াই লাখ টাকা করে। চাইলে মেয়ের পড়াশোনা বা অন্য প্রয়োজনে আরও টাকা খরচ করতে পারেন ভারতীয় দলের ক্রিকেটার। গার্হস্থ্য হিংসার মামলার নিষ্পত্তিRead More →

দুর্নীতি দেখেও কি বিচারপতি চোখ বন্ধ রাখবেন? প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় প্রশ্ন হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে চলছে প্রাথমিকের ৩২ হাজার জনের চাকরি বাতিলের মামলা। হাই কোর্টের পর্যবেক্ষণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি থেকেই দুর্নীতির তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ওই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। পর্ষদের নথি থেকেই অনুমান করা যায় দুর্নীতিRead More →