কী ভাবে আউট করা সম্ভব? খুদে ভক্তকে উত্তর দিলেন রোহিত, সুবিধা হবে শ্রেয়সদের?

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে নক আউট ম্যাচের আগে এক খুদে ভক্তের প্রশ্নে কিছুটা থমকে যেতে হল রোহিত শর্মাকে। তবে দমে যাননি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোহিত। সেই অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুম্বই কর্তৃপক্ষ। তাতে কয়েক জন ক্রিকেটRead More →

তিন শব্দে জবাব হার্দিকের, করমর্দন বিতর্কে শুভমনকে বার্তা মুম্বই অধিনায়কের, দূরত্ব কি মিটল?

আইপিএলের এলিমিনেটর ম্যাচ শুরুর আগে শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্যের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিতর্ক সামলাতে শনিবার সমাজমাধ্যমে বার্তা দেন গুজরাত টাইটান্স অধিনায়ক। এ বার তিন শব্দে পাল্টা উত্তর দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। পরিস্থিতি সামলাতে শনিবার সমাজমাধ্যমে ভারতের নতুন টেস্ট অধিনায়ক একটি পোস্ট করেছিলেন। শুভমন লেখেন, ‘‘ভালবাসা ছাড়া কিছুইRead More →

কোহলি অবসর নিতেই তাঁর জার্সির হাতবদল, ১৮ নম্বর জার্সি পরে নেমে পড়লেন বাংলার ক্রিকেটার

বিরাট কোহলির ক্রিকেটজীবনের সঙ্গে জুড়ে রয়েছে ১৮ নম্বর জার্সি। সব ফরম্যাটে এই সংখ্যার জার্সি পরেই খেলেছেন তিনি। তবে টেস্ট থেকে অবসর নিতেই সেই জার্সির হাতবদল হয়ে গেল। কোহলির জার্সি পরে নেমে পড়লেন বাংলার এক ক্রিকেটার। ইংল্যান্ড লায়ন্স বনাম ভারত এ ম্যাচে কোহলির ১৮ নম্বর জার্সি পরে নামতে দেখা গিয়েছে মুকেশRead More →

নজরে যুব ও মহিলা ফুটবলারেরা, নিয়মে একগুচ্ছ বদল সর্বভারতীয় ফুটবল সংস্থার

যুব ও মহিলা ফুটবলারদের দিকে নজর দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। সেই কারণে তাদের নিয়মে একগুচ্ছ বদল করা হয়েছে। ১ জুন থেকে সেই সব বদল কার্যকর হবে বলে জানিয়েছে ফুটবল সংস্থা। ফুটবলারদের উন্নয়ন, মহিলা ও যুব ফুটবলারদের সাহায্যের জন্য এই বদলগুলো করা হয়েছে। সব কিছুর মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেRead More →

বৃষ্টির কারণ দেখিয়ে ইডেন থেকে সরেছিল আইপিএলের ম্যাচ, অহমদাবাদে বৃষ্টির জন্যই খেলা শুরু ১৩৫ মিনিট পর, ক্ষুব্ধ অরূপ

অহমদাবাদে বৃষ্টি। পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা গেল না। ইডেন থেকে আইপিএলের প্লে-অফ সরানো হয়েছিল বৃষ্টির কারণ দেখিয়ে। রবিবার সেই বৃষ্টির জন্যই এখনও শুরু করা গেল না পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। উল্লেখ্য, রবিবার কলকাতায় সকাল থেকে বৃষ্টি হয়নি এবং রাতেও হচ্ছে না। এইRead More →

অবসর আরও এক তারকার, এক দিনের ক্রিকেট থেকে সরে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অলরাউন্ডার

দু’বছর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এক দিনের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি। সেই এক দিনের ক্রিকেট থেকেই অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ১৩ বছরের কেরিয়ার শেষ হল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেনRead More →

সৌরভের হস্তক্ষেপে ইডেনে মিটল আম্পায়ারিং বিতর্ক, পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ভবানীপুরের বিরুদ্ধে খেলতে রাজি হল ইস্টবেঙ্গল

আবার বিতর্কে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। ইডেনে স্থানীয় ক্রিকেট লিগের প্রথম ডিভিশনে ইস্টবেঙ্গল ও ভবানীপুরের ম্যাচ সোমবার পাঁচ ঘণ্টা বন্ধ থাকল। একটি আউটের সিদ্ধান্ত নিয়ে ঝামেলা শুরু হয়। ইস্টবেঙ্গল খেলতে অস্বীকার করে। বিতর্ক সামলাতে ইডেনে আসতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি হস্তক্ষেপ করলে ইস্টবেঙ্গল খেলতে রাজি হয়। পাঁচ দিনের ম্যাচেRead More →

হার্দিকের কান্না! পঞ্জাবের কাছে হেরে বিধ্বস্ত মুম্বই অধিনায়ক, নিজের কাঁধেই নিলেন হারের দায়

গত বার দুঃস্বপ্নের মরসুম কাটলেও এ বার স্বপ্ন দেখছিল মুম্বই ইন্ডিয়ান্স। আরও এক বার আইপিএলের ফাইনালে ওঠার সুযোগ ছিল তাদের কাছে। স্বপ্ন দেখছিলেন হার্দিক পাণ্ড্যও। গত বার পারেননি। এ বার নিজের পুরনো দলকে ফাইনালে তুলে ট্রফি জেতানোর সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু পারলেন না তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের কাছেRead More →

আপনার বাগানেই যদি ফলে ৭টি ‘সুপারফুড’? সস্তায় স্বাস্থ্যকর খাবার তবে হাতের মুঠোয়!

নিজের হাতে মাটি দিয়ে, সার দিয়ে চারা পুঁতে, তাকে বাড়তে দেখলে শান্তি হয়। নিজের শখের বাগান, ফুলগাছ ও পাতাবাহারের সাজে চোখের আরাম হয়। কিন্তু যদি শৌখিন বাগানটি স্বাস্থ্যকর ভেষজের উৎসে পরিণত হয়, তা হলে কেমন লাগবে? নিজে হাতে বাগানও করবেন, আবার পরিবারের সকলের জন্য ভেষজের জন্ম দেবেন, স্বাস্থ্যকর গাছগাছালির ডেরাRead More →

মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষিত, ম্যাচ পেল না ইডেন, পাকিস্তান খেলবে কোথায়?

এ বছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়ে গেল সোমবার। বেঙ্গালুরু, গুয়াহাটি, ইনদওর, বিশাখাপত্তনমের পাশাপাশি ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতেও। পাকিস্তান সব ম্যাচই খেলবে কলম্বোয়। তারা ভারতে খেলতে আসবে না। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মহিলাদের বিশ্বকাপ। ভারত প্রথম ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বরই।Read More →