বিনিয়োগ ৫৭৮৮ কোটি, আইপিএলের সঙ্গে পাল্লা দ্য হান্ড্রেডের! ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানা গোয়েন্‌কার হাতে

আইপিএলের সঙ্গে টক্কর দিতে তৈরি ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। ২২ গজে লড়াইয়ের আকর্ষণে না হলেও টাকার অঙ্কে অনেকটা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতোই লাভবান হতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্য হান্ড্রেডের ছ’টি দলের কৌশলগত অংশীদারির চুক্তি সম্পূর্ণ হয়েছে। সব চুক্তির পর মোট বিনিয়োগের পরিমাণ হতে পারে ৫০০ মিলিয়নRead More →

নির্বাসন কাটিয়ে ফিরেই ছন্দে মেসি, শেষ মুহূর্তে লিয়োর পাসে জিতল দল, মাথাও গরম করলেন মায়ামির ফুটবলার

এমএলএস অল স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন লিয়োনেল মেসি। মাঠে ফিরে আবার ছন্দে তিনি। বুধবার রাতে গোল না করলেও দু’টি গোল করালেন। তার মধ্যে একটি শেষ সেকেন্ডে, যার জেরে জিতল ইন্টার মায়ামি। আটলাসকে হারাল ২-১ গোলে। ম্যাচের পর মাথাও গরম করলেন মেসি। ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেRead More →

৯৬১ দিনে ধরে রিজার্ভ বেঞ্চে অভিমন্যু! চোখের সামনে অভিষেক ১৫ জনের, শিকে ছিঁড়ল না বাংলার ক্রিকেটারের

২০২২ সাল। প্রথম বার ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় লাল বলের দলে জায়গা হয়েছিল তাঁর। কিন্তু অভিষেক হয়নি। তার পর থেকে প্রায় তিন বছর প্রতিটা গুরুত্বপূর্ণ সফরে দলে থেকেছেন। কিন্তু প্রথম একাদশে জায়গা পাননি বাংলার ব্যাটার। পুরো সিরিজ় জুড়ে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাঁকে।Read More →

সিরিজ়ের সব টেস্টে টসে হার শুভমনের! ভারতের চতুর্থ অধিনায়ক হিসাবে নজির, আগের তিন জন কারা

ইংল্যান্ড সফরের একটি টেস্টেও টস জিততে পারলেন না শুভমন গিল! প্রথম চার টেস্টের মতো বৃহস্পতিবার ওভালেও টস হেরেছেন ভারতীয় দলের অধিনায়ক। অর্থাৎ সিরিজ়ের সব ম্যাচেই টস হারলেন শুভমন। ভারতের চতুর্থ অধিনায়ক হিসাবে এই নজির গড়লেন তিনি। শুভমন হলেন ভারতের চতুর্থ অধিনায়ক যিনি একটা সিরিজ়ের সব টেস্টে টস হারলেন। লালা অমরনাথ,Read More →

কোন কোন দেশ থেকে খনিজ তেল কেনে পাকিস্তান? ট্রাম্পের পাক-চুক্তির কী প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যে?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার একটি জ্বালানির চুক্তি স্বাক্ষর করেছেন। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন, পাকিস্তানে ‘বিশাল তৈলভান্ডার’ গড়ে তুলতে যৌথ ভাবে কাজ করবে আমেরিকা। এমনকি, ভবিষ্যতে কখনও ভারতেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের এই চুক্তি থেকে ভারতের কি আদৌ আতঙ্কিত হওয়ার কোনও কারণ আছে? আমেরিকা ও পাকিস্তানেরRead More →

পাক আপত্তি উড়িয়ে চন্দ্রভাগার উপর জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে টেন্ডার ডাকল ভারত, সিন্ধু চুক্তি স্থগিতের পর পদক্ষেপ

দীর্ঘ ৪০ বছর ধরে যে প্রকল্পের কাজ আটকে রয়েছে, অবশেষে তা শুরু করার উদ্যোগ নিল ভারত। জম্মু ও কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে সাওলকোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হল। গত শতকের ৮০-র দশকে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তাতে আপত্তি জানিয়ে এসেছে পাকিস্তান। তবে এRead More →

বাঙালিদের উপর অত্যাচার হলে আপত্তি থাকবে! ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ‘হেনস্থা’য় সরব অমর্ত্য

ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’’ বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনওRead More →

এক ওভারে ১৮ বল! লেজেন্ডদের ক্রিকেট ম্যাচে বিরল ঘটনা, কে করলেন এই বোলিং?

ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতা। সেখানেই অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ দেখা গেল একটি বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার বোলার জন হেস্টিংস এক ওভারে ১৮টা বল করলেন। শেষ পর্যন্ত পাকিস্তান জিতে যাওয়ায় আরও লজ্জার হাত থেকে বেঁচে গেলেন তিনি। লেস্টারে খেলা ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। জন যখন বল করতে আসেনRead More →

বয়স কি সত্যিই ৪৪? চুল কেটে ধোনির নতুন রূপ প্রকাশ্যে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে মাহি হলেন ‘ম্যারেজ কাউন্সেলর’

আইপিএল না থাকলে সাধারণত জনসমক্ষে থাকেন না তিনি। সমাজমাধ্যম এবং যাবতীয় আলোচনা থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে সমাজমাধ্যম পিছু ছাড়ে না মহেন্দ্র সিংহ ধোনির। তাই তাঁর নতুন ‘লুক’ প্রকাশ্যে চলে এল। চুল, দাড়ি কেটে ধোনিকে এখন চেনাই যাচ্ছে না। অনুরাগীদের প্রশ্ন, ধোনির বয়স কি সত্যিই ৪৪? পাশাপাশি একটি ভিডিয়োওRead More →

অলিম্পিক্স ক্রিকেটে বাদ পড়ার সম্ভাবনা পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের! আইসিসি-র নিয়ম নিয়ে ক্ষোভ দুই দেশের

তিন বছর পর অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেসে। ১২৮ পর সেখানে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে সেই প্রতিযোগিতায় পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের মতো দেশই হয়তো খেলতে পারবে না। নেপথ্যে আইসিসি-র একটি নিয়ম। জানা গিয়েছে, ছয় দলের প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা চলছে। আমেরিকা খেলবে আয়োজক দেশ হিসাবে। বাকি থাকছে পাঁচটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিরRead More →