কোন কোন দেশ থেকে খনিজ তেল কেনে পাকিস্তান? ট্রাম্পের পাক-চুক্তির কী প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যে?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার একটি জ্বালানির চুক্তি স্বাক্ষর করেছেন। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন, পাকিস্তানে ‘বিশাল তৈলভান্ডার’ গড়ে তুলতে যৌথ ভাবে কাজ করবে আমেরিকা। এমনকি, ভবিষ্যতে কখনও ভারতেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের এই চুক্তি থেকে ভারতের কি আদৌ আতঙ্কিত হওয়ার কোনও কারণ আছে? আমেরিকা ও পাকিস্তানেরRead More →

পাক আপত্তি উড়িয়ে চন্দ্রভাগার উপর জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে টেন্ডার ডাকল ভারত, সিন্ধু চুক্তি স্থগিতের পর পদক্ষেপ

দীর্ঘ ৪০ বছর ধরে যে প্রকল্পের কাজ আটকে রয়েছে, অবশেষে তা শুরু করার উদ্যোগ নিল ভারত। জম্মু ও কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে সাওলকোট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হল। গত শতকের ৮০-র দশকে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তাতে আপত্তি জানিয়ে এসেছে পাকিস্তান। তবে এRead More →

বাঙালিদের উপর অত্যাচার হলে আপত্তি থাকবে! ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ‘হেনস্থা’য় সরব অমর্ত্য

ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’’ বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনওRead More →

এক ওভারে ১৮ বল! লেজেন্ডদের ক্রিকেট ম্যাচে বিরল ঘটনা, কে করলেন এই বোলিং?

ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতা। সেখানেই অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ দেখা গেল একটি বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার বোলার জন হেস্টিংস এক ওভারে ১৮টা বল করলেন। শেষ পর্যন্ত পাকিস্তান জিতে যাওয়ায় আরও লজ্জার হাত থেকে বেঁচে গেলেন তিনি। লেস্টারে খেলা ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। জন যখন বল করতে আসেনRead More →

বয়স কি সত্যিই ৪৪? চুল কেটে ধোনির নতুন রূপ প্রকাশ্যে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে মাহি হলেন ‘ম্যারেজ কাউন্সেলর’

আইপিএল না থাকলে সাধারণত জনসমক্ষে থাকেন না তিনি। সমাজমাধ্যম এবং যাবতীয় আলোচনা থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে সমাজমাধ্যম পিছু ছাড়ে না মহেন্দ্র সিংহ ধোনির। তাই তাঁর নতুন ‘লুক’ প্রকাশ্যে চলে এল। চুল, দাড়ি কেটে ধোনিকে এখন চেনাই যাচ্ছে না। অনুরাগীদের প্রশ্ন, ধোনির বয়স কি সত্যিই ৪৪? পাশাপাশি একটি ভিডিয়োওRead More →

অলিম্পিক্স ক্রিকেটে বাদ পড়ার সম্ভাবনা পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের! আইসিসি-র নিয়ম নিয়ে ক্ষোভ দুই দেশের

তিন বছর পর অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেসে। ১২৮ পর সেখানে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে সেই প্রতিযোগিতায় পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের মতো দেশই হয়তো খেলতে পারবে না। নেপথ্যে আইসিসি-র একটি নিয়ম। জানা গিয়েছে, ছয় দলের প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা চলছে। আমেরিকা খেলবে আয়োজক দেশ হিসাবে। বাকি থাকছে পাঁচটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিরRead More →

উইকেট যথেষ্ট সবুজ, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত ম‍্যাচের দিন সকালে, জানালেন অধিনায়ক শুভমন

ওভালের যে পিচে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলা হবে, তাতে যথেষ্ট ঘাস রয়েছে বুধবার পর্যন্ত। সিরিজ়ের শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির। তিনি কি সিরিজ়ের শেষ টেস্টে খেলবেন? ম্যাচ শুরুর আগের দিন বুমরাহকে নিয়ে মুখ খুললেন অধিনায়কRead More →

EPIC Delivery: বদলে গেল নিয়ম! ভোটের সচিত্র পরিচয়পত্র এবার… বড় আপডেট….

অপেক্ষা দিন শেষ। তৈরি হওয়ার পর, মাত্র ১৫ দিনেই মিলবে ভোটার আইডি কার্ড! মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতর নয়, ছাপা খানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিও-তে। এরপর পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না, ১৫ দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা। পোশাকি না, is Electors Photo Identity Card বাRead More →

মেঘের আড়ালে কোন বিপদ ওত পেতে থাকে? কেন বাড়তি সতর্ক হয়ে যান বিমানচালকেরা?

বিভিন্ন সময়ে বিমান দুর্ঘটনা নিয়ে অনেকের মনে যেমন শঙ্কার মেঘ জমে, তেমনই আগ্রহ তৈরি হয় বিমানের নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে জানারও। ‘মে-ডে’, ‘প্যান প্যান’ এমন অনেক শব্দের সঙ্গেই এখন পরিচিত অনেক সাধারণ যাত্রীই। তেমনই একটি বিষয় হল মেঘ। বিমান আকাশ দিয়ে যাওয়ার সময় মেঘ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এমন পরিস্থিতিও আসেRead More →

নগদকাণ্ড: আপনি তখনই কেন চ্যালেঞ্জ করেননি? সুপ্রিম কোর্ট প্রশ্ন করল বিচারপতি বর্মাকে, রায়দান স্থগিত শীর্ষ আদালতে

‘নগদকাণ্ডে’ নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মা আগে কেন অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির রিপোর্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হননি? তা নিয়ে বুধবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসীহর বেঞ্চ জানিয়েছে, আরও আগে আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল বিচারপতি বর্মার। বুধবার তাঁর আবেদনের শুনানি শেষে রায়দানRead More →