মাঝ-আকাশে হঠাৎ কেবিনে গরম লাগা শুরু! এয়ার ইন্ডিয়ার বিমানকে নামিয়ে আনা হল কলকাতায়

মাঝ-আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! জাপানের টোকিয়ো সংলগ্ন হানেদা থেকে দিল্লিগামী একটি বিমান অবতরণ করল কলকাতায়। বিমানের কেবিনে হঠাৎ গরম লাগতে শুরু করেছিল। সেই কারণেই সাবধানতার জন্য বিমানটিকে কলকাতায় অবতরণ করানো হয়। যদিও যাত্রীদের দিল্লিতে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানটির কেবিনেRead More →

অপারেশন সিঁদুর: ভারতের যুদ্ধবিমান ধ্বংসের জন্য দায়ী ‘রাজনৈতিক বাধা’! বিতর্কিত মন্তব্য ভারতীয় সেনাকর্তার

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। এ বার আরও এক ধাপ এগিয়ে তার কারণ ‘ব্যাখ্যা’ করলেন আর এক সেনাকর্তা। তাঁর দাবি, ‘‘রাজনৈতিক বাধার কারণে ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান।’’ সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসাবেRead More →

Bengal Pro T20 League 2025 Final: ‘হাজার তারার’ রোশনাইয়ে বাংলার সেরা হাওড়া, বৃষ্টির সঙ্গে লড়ে মুকুট কলকাতারও…

বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League) দ্বিতীয় সংস্করণ পেয়ে গেল এক জোড়া চাম্পিয়ন| শনিবার ইডেন গার্ডেন্সে, টুর্নামেন্টের পুরুষ এবং মহিলাদের ফাইনাল ঘিরে দুপুর থেকে রাত পর্যন্ত ছিল ফ্যানদের সমাগম| বৃষ্টিকে উপেক্ষা করেও ক্রিকেটপ্রেমীরা ‘বাংলার ২২ গজের লড়াই’ দেখতে এসেছিলেন ক্রিকেটের ননন্দনকাননে… পুরুষদের ফাইনালে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও গতবারেরRead More →

ইংল্যান্ডে ভারতের ১৪ বছরের ক্রিকেটারের গায়ে কোহলির ১৮ নম্বর জার্সি, বিরাটের উত্তরসূরি পেয়ে গেল ভারত?

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভাল খেলেছে বৈভব সূর্যবংশী। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও নজর কেড়ে নিয়েছে তার পাঁচটি ছক্কা। সেই ম্যাচে বৈভব নেমেছিল ১৮ নম্বর জার্সি পরে, যা পরেন বিরাট কোহলি। ম্যাচের পর সমাজমাধ্যমে বৈভবের একটি পোস্টও ভাইরাল হয়েছে। শুক্রবারের ম্যাচে বৈভবকে দেখা গিয়েছে ১৮ নম্বরRead More →

হারানো জায়গা ফিরে পেলেন নীরজ, জ্যাভলিনে আবার বিশ্বের এক নম্বর হলেন অলিম্পিক্স সোনাজয়ী ভারতীয়

আবার সিংহাসন ফিরে পেলেন নীরজ চোপড়া। ন’মাস পর আবার জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠলেন অলিম্পক্স সোনাজয়ী ভারতীয়। টোকিও অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন নীরজ। গত বছর প্যারিস অলিম্পিক্সে আর সোনা জিততে পারেননি। পাকিস্তানের আর্শাদ নাদিম চ্যাম্পিয়ন হয়েছিলেন। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। গত বছর একেবারেই ভাল ফল করতে পারেননি তিনি।Read More →

‘খেলা দেখার ইচ্ছাই ছিল না’, ফরাসি ওপেনে আলকারাজ়-সিনার ফাইনাল কেন দেখতে চাননি জোকোভিচ?

ফরাসি ওপেনের ফাইনাল দেখতেই চাননি নোভাক জোকোভিচ। ফাইনালে উঠতে পারেননি তিনি। ফাইনালে খেলেছিলেন কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার। তাঁদের খেলা দেখার ইচ্ছা ছিল না জোকোভিচের। কেন? এ বারের ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচ হেরে যান সিনারের কাছে। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই থেকে যায় সে বার। উইম্বলডনে আবার সেই লক্ষ্যে নামবেনRead More →

অভিষেক টেস্টেই শতরান ১৯ বছরের লুয়ানদ্রের, ৬১ বছরের পুরনো নজির ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার

প্রথম বার টেস্ট খেলতে নেমেই চমকে দিলেন লুয়ানদ্রে প্রিটোরিয়াস। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করলেন দক্ষিণ আফ্রিকার ১৯ বছরের ব্যাটার। ভেঙে দিলেন ৬১ বছরের পুরনো রেকর্ড। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই চারশোর উপর রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ১৬০ বলে ১৫৩ রান করে আউট হয়েছেন লুয়ানদ্রে। মেরেছেন ১১টি চার এবং ৪টিRead More →

বল লাফাচ্ছে খরগোশের মতো! গরমে অসুস্থ হয়ে পড়ছেন ফুটবলারেরা, ক্লাব বিশ্বকাপে সমস্যার শেষ নেই

মাঠে নিয়মিত ব্যবধানে জল দেওয়া হচ্ছে। কিন্তু এতই গরম যে মাঠ শুকিয়ে যাচ্ছে ১০ মিনিটেই। সেই মাঠে বল লাফাচ্ছে খরগোশের মতো! আমেরিকায় চলা ক্লাব বিশ্বকাপের মাঠগুলি নিয়ে উঠছে এমনই অভিযোগ। পাশাপাশি, তীব্র গরমে ফুটবলারেরাও অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষত ইউরোপের ক্লাবগুলি, যাদের এত তাপমাত্রায় খেলার অভ্যাসই নেই। সিয়াটলের মাঠে সম্প্রতি খেলেছেRead More →

ট্রাম্প আশাবাদী, কিন্তু ভারতের পক্ষে আমেরিকার সঙ্গে চিনের মতো দ্রুত বাণিজ্যচুক্তি করা কঠিন, কারণ কী?

চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য ভারত। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য শুক্রবার ভারতীয় প্রতিনিধিদল আমেরিকাতেও পৌঁছেও গিয়েছে। তবে কূটনৈতিক এবং বণিকমহলের একাংশের মতে চিনের মতো দ্রুত আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছনো ভারতের পক্ষে কঠিন। কারণ, পথে রয়েছে অনেক ‘কাঁটা’। বৃহস্পতিবার চিনের সঙ্গেRead More →

রোহিতের পরামর্শেই কি বদলে গিয়েছে রাহুলের খেলার ধরন? রহস্য ফাঁস করলেন কেকেআরের সহকারী কোচ

ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে ভারত হারলেও ব্যাটার হিসাবে সফল কেএল রাহুল। প্রথম ইনিংসে ৪২ এবং দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেছেন। তাঁর খেলার ধরনের বেশ কিছু বদল দেখা গিয়েছে। ধীরস্থির মনোভাবের পাশাপাশি পরিমিত আগ্রাসনও লক্ষ করা গিয়েছে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার ফাঁস করেছেন, রোহিত শর্মার পরামর্শে তিনিই রাহুলের খেলারRead More →