যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে ‘সম্মতি’ দিল হামাস! এ বার ইজ়রায়েলে হামলার হুঁশিয়ারি তেহরানের

মধ্যস্থতাকারীদের দেওয়া গাজ়ায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। সোমবার সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপিকে এ কথা হামাসের একটি সূত্র জানিয়েছে। কিন্তু তাতে পশ্চিম এশিয়ায় অশান্তির মেঘ এখনই কাটছে না। সোমবার ইরানের ‘ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট’ মোহাম্মদ রেজা আরিফ জানিয়েছেন যে কোনও মুহূর্তে আবার তেহরান-তেল আভিভ সংঘর্ষRead More →

হরভজনের সঙ্গে কথাই বলতে চায়নি শ্রীসন্থের মেয়ে, চড়কাণ্ডের রেশ এখনও তাঁর পরিবারে

আইপিএলের প্রথম বছরে হরভজন সিংহ চড় মেরেছিলেন শান্তাকুমারণ শ্রীসন্থকে। সেই ঘটনায় হইচই পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। বিতর্কিত সেই ঘটনার জন্য হরভজনের উপর ক্ষুব্ধ শ্রীসন্থের মেয়ে শ্রীসানভিকা। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেওয়ার সময় মেয়ের রাগের কথা বলেছেন ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার। কিছু দিন আগে একই কথা শোনা গিয়েছিল হরভজনের মুখেও। চড়কাণ্ডRead More →

দলীপ থেকে ছিটকে গেলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশন, শাপে বর বাংলার অভিমন্যুর!

দলীপ ট্রফি শুরু হওয়ার ১০ দিন আগে ধাক্কা পূর্বাঞ্চল দলে। এ বারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছিল ঈশান কিশনকে। কিন্তু তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন। ২৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে দলীপ। ছয় দলের এই প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের দায়িত্ব ছিল ঈশানের কাঁধে।Read More →

ভারতে দল পাঠাতে নারাজ পাকিস্তান, এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব পড়তে চলেছে হকিতেও। এশিয়া কাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় সুযোগ পেতে চলেছে বাংলাদেশ। আগামী ২৯ অগস্ট থেকে বিহারের রাজগিরে হবে এশিয়া কাপ হকি। এই প্রতিযোগিতায় ভারত ছাড়া খেলার কথা পাকিস্তান, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া,Read More →

‘এশিয়া কাপে বৈভবকে খেলাও!’ দল নির্বাচনের আগে ১৪ বছরের সূর্যবংশীর হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন নির্বাচক প্রধান

মঙ্গলবার এশিয়া কাপে ভারতের দল ঘোষণা হবে। কোন ১৫ জন সেই দলে সুযোগ পাবেন সে দিকে নজর রয়েছে ভারতীয় সমর্থকদের। যা পরিস্থিতি তাতে দল নির্বাচন করতে কালঘাম ছুটবে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের। তার মাঝেই ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে এশিয়া কাপে খেলাতে বলেছেন ভারতের প্রাক্তনRead More →

মোদীর সঙ্গে সাক্ষাৎ শুভাংশুর, মহাকাশ যাত্রা নিয়ে সংসদে আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে বিরোধীদের দিকে আঙুল বিজেপির

আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে মাস খানেক আগে পৃথিবীতে ফিরেছিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল। রবিবার ভারতে ফেরার পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গেলেন তিনি। মোদীর হাতে কিছু উপহার তুলে দেন শুভাংশু। অন্য দিকে, সোমবার মহাকাশ অভিযান নিয়ে সংসদে আলোচনা চেয়েছিল এনডিএ। কিন্তু অধিবেশন শুরু হতেইRead More →

সম্পর্কের শীতলতা কাটিয়ে উঠে এগিয়ে চলার বার্তা জয়শঙ্করের, চিনা বিদেশমন্ত্রীর পাক সফরের আগে কথা সন্ত্রাসবাদ প্রসঙ্গেও

গত কয়েক বছরের সম্পর্কের শীতলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় ভারত এবং চিন। সোমবার নয়াদিল্লিতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে সেই বার্তাই দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উঠে এল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ল়ড়াইয়ের বার্তাও। চলতি সপ্তাহেই ইসলামাবাদ সফরে যেতে পারেন ওয়াং। তার আগে নয়াদিল্লির বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতেরRead More →

‘অবশ্যই সমালোচনা হবে, তাতে যেন শিক্ষার ছাপ থাকে’, ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে বিরূপ মন্তব্যে সরব সুমন

তিনি কোনও দিন সমালোচিত হননি, এমন নয়। আনন্দবাজার ডট কম-কে সুমন মুখোপাধ্যায় বললেন, ‘‘বরাবর সাহিত্যধর্মী কাজ করেছি। আগাগোড়া আমার কাজ নিয়ে কাটাছেঁড়া হয়েছে।’’ যা অব্যাহত তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়েও। সমাজমাধ্যমে দর্শকের একাংশের সমালোচনার জবাবও দিলেন তিনি। কেন জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন পরিচালক? নিজের সপক্ষে জবাবRead More →

তর্কাতর্কির পুনরাবৃত্তি চান না! ট্রাম্পের দাদাগিরি রুখতে জ়েলেনস্কির ঢাল হয়ে হোয়াইট হাউসে থাকছেন মেলোনিরা?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। কিন্তু এ বার একা নয়, সঙ্গে থাকছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। কিন্তু কেন? জল্পনা, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে জ়েলেনস্কির বৈঠকে ওভাল দফতরে যে চাপানউতর সৃষ্টি হয়েছিল, এ বার তা এড়াতেই সঙ্গে থাকছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যদিও আমেরিকার প্রশাসন সেইRead More →

গোটা বিশ্বের ফুটবলারদের নজরে এ বার আইএসএল! সমস্যা মেটাতে ফিফার হস্তক্ষেপ দাবি

ভারতীয় ফুটবলে সমস্যা মেটার নাম নেই। আইএসএল হবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এর মধ্যেই আইএসএলের সমস্যা এ বার গোটা বিশ্বের ফুটবলারদের নজরে। দ্রুত সমস্যা মেটাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে আবেদন করেছে ফুটবলারদের সংস্থা ‘ফিফপ্রো’। তারা চিঠি দিয়েছে ফিফাকে। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, চিঠিতে ‘ফিফপ্রো’Read More →