অযথা প্রতিবেশী রাষ্ট্রের (পড়ুন ভারতের) সীমান্তে সেনা কার্যকলাপ বাড়াচ্ছে চিন

করোনা আবহে হঠাৎই ভারত-চিন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দোষারোপ পালটা দোষারোপে সরগরম দুই প্রতিবেশী দেশের কূটনীতি। এই পরিস্থিতিতে ভারতেরই পাশে দাঁড়াল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে এক রিপোর্টে বলা হয়েছে, অযথা প্রতিবেশী রাষ্ট্রের (পড়ুন ভারতের) সীমান্তে সেনা কার্যকলাপ বাড়াচ্ছে চিন। যা প্ররোচনামূলক এবং নিন্দনীয়। উল্লেখ্য, সোমবার আকসাই চিন এলাকার গলওয়ান উপত্যকায়Read More →

মৃত্যু হার অনেকটাই কমেছে বলে দাবি করল স্বাস্থ্যমন্ত্রক

করোনার দাপট অব্যাহত। শুক্রবার পর্যন্ত রেকর্ড সংখ্যক আক্রান্ত বেড়েছে দেশে। কিন্তু মৃত্যু হার অনেকটাই কমেছে বলে দাবি করল স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হয়। মৃত্যুহার ৩.১৩ শতাংশ থেকে কমে দাঁড়াল ৩.০২ শতাংশ। লকডাউনের জেরে সংক্রমণ কমানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তেরRead More →

প্রাকৃতিক বিপর্যয়ের অনুদান: আর্তের ত্রাণ নাকি রাজনৈতিক মধ্যসত্ত্বলোভীদের প্রাপ্তিযোগ? – Natural Disaster: No Opportunity to Augment Ruling Party Cronyism

সাইক্লোন আম্পান প্রায় ধ্বংস করে গিয়েছে পশ্চিমবঙ্গের অংশবিশেষকে। আজ ২২শে মে পশ্চিমবঙ্গে প্রকৃতির সেই ধ্বংসলীলাক্ষেত্রগুলি পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিজস্ব পর্যবেক্ষণ, রাজ্য সরকারের প্রদত্ত তথ্য ইত্যাদির ভিত্তিতে সাইক্লোন বিধ্বস্ত পশ্চিমবঙ্গের জন্য ভারত সরকারের তরফ থেকে যে ত্রান-অনুদান আসবে বলে আশা করা যায়, সেই অনুদান কিভাবে মধ্যস্বত্ত্বলোভীদের হাত যথাসাধ্যRead More →

ঘূর্ণিঝড়ের দাপটে মাথায় হাত কৃষকদের

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে লণ্ডভণ্ড গোটা দক্ষিণবঙ্গ। প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী একাধিক জেলা। ক্ষতিগ্রস্ত মাঠের ধান, পাট-সহ নানা শাকসবজি। একে লকডাউনের জেরে মাঠের বোরো ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না কৃষকরা। তার উপর আবার ঘূর্ণিঝড়ের দাপটে মাথায় হাত কৃষকদের। আমফানের প্রভাবে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান। বোরোRead More →

‘আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে’, আমফানের ভয়াবহতায় মর্মাহত কোহলি

করোনা আবহেই প্রবল সাইক্লোনে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলা। প্রাণ হারিয়েছেন ৭২ জন মানুষ। কারও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তো কারও প্রাণ গিয়েছে মাথায় গাছ ভেঙে পড়ে। ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে ওড়িশারও। দুই ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরকে তছনছ করে বাংলা ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে এই সুপার সাইক্লোন।Read More →

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, শুক্রবারই আমফান বিধ্বস্ত বাংলায় আসছেন মোদি

ডাকে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, শুক্রবারই সকাল সাড়ে দশটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমফান বিধ্বস্ত বাংলার পরিস্থিতি পর্যালোচনা করতেই প্রধানমন্ত্রীর এই সফর। আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে প্রাণহানি হয়েছে ৭২ জনের। স্বজনহারা প্রতিটি পরিবারকেRead More →

২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১৩২ জনের

দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে। একদিকে যেখানে রেল, বিমান পরিষেবা শীঘ্রই চালু হওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, সেখানে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে পুরনো সব রেকর্ড ভাঙছে মারণ ভাইরাস। বৃহস্পতিবারও বদলালো না সেই ছবিটা। এদিনও আক্রান্তের সংখ্যা বেশ উদ্বেগজনক। সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry ofRead More →

WHO-এর এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে চলেছেন হর্ষ বর্ধন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন তিনি৷ জাপানের হিরোকি নাকাতিরার স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪ টি দেশের সাধারণ সমিতির সভায় মঙ্গলবার সর্বসম্মতিক্রমে সিলমোহর দেওয়া হয় ভারতের মনোনীত প্রতিনিধিরRead More →

নদীবাঁধে ধস নামায় আশঙ্কার প্রহর গুণছেন বাসিন্দারা

পূর্বাভাস মতোই বুধবার সকাল থেকে শুরু হয়ে গেল তাণ্ডব । ভয়াবহ গতি নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়তে চলেছে স্থলভাগে । ভারতীয় হাওয়া অফিসের পূর্বাভাস, বিকেল ৪টেয় স্থালভাগে আছড়ে পড়বে আমফান৷ মঙ্গলবার মধ্যরাত থেকেই তাই ধীরে ধীরে বাড়ছে হাওয়ার দাপট । বুধবার সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গে শুরুRead More →

কলকাতায় বন্ধ সব উড়ালপুল

আমফানের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হলো কলকাতার সমস্ত উড়ালপুল৷ পাশাপাশি নিউ টাউনের বিশ্ববাংলা গেটের নীচের রাস্তা৷ কলকাতায় ১৩০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় আমফান৷ তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ও বিধাননগর পুলিশ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহ দফতরের তরফে জানানো হয়েছে, বুলবুল বা ফণীরRead More →