গোটা বাংলার মানুষ তথা গোটা ভারতে ও পৃথিবীর প্রবাসী ভারতীয়রা আশ্চর্য যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কত বড় মিথ্যুক

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী খুন,ধর্ষন, বাড়ি ও দোকান লুঠ থামছে না। বাংলায় হিংসার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের। চুপ বাংলার মিডিয়া।ভোটের পরে যে ভাবে গোটা বাংলা জুড়ে তৃণমূলের দুস্কৃতি রাজ চলছে এবং বিজেপি কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার বিজেপি কর্মী বাড়ি ছাড়া।Read More →

#PositivityUnlimited পজিটিভিটি আনলিমিটেড: আমরা জিতব

“পজিটিভিটি আনলিমিটেড: আমরা জিতব”: করোনার মোকাবিলায় ইতিবাচকতা তৈরি করতে জাতির মনে শক্তি জাগাতে , ভারতীয় সমাজের মূল ব্যক্তিরা তাঁদের কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। নয়াদিল্লি, ১০ মে: ধর্মীয়, আধ্যাত্মিক, ব্যবসায়, জনহিতকর ও সামাজিক সংগঠনাদির সমন্বয়ে , নাগরিক সমাজের উদ্যোগে কোভিড রেসপন্স টিম (সিআরটি) সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে ‘পজিটিভিটি আনলিমিটেড’ শীর্ষক একটিRead More →

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ও বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টিরRead More →

‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ হলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সিএসআইআর

‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) একটি গবেষণাপত্রে জানিয়েছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাঁদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাঁদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে কম। যদি তাঁরা আক্রান্তRead More →

দুপুর গড়াতেই কালো আকাশ, স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

পূর্বাভাস ছিলই। সেই মতো রবিবার দুপুর গড়াতেই কালো হয়ে এল আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। এই ঝড়-বৃষ্টির ফলে প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও বীরভূমে হচ্ছে বৃষ্টি।Read More →

মাতৃদিবসে উপহার অক্সিজেন কনসেন্ট্রেটর? রক্ষণাবেক্ষণের নিয়ম জেনে রাখুন

মাতৃদিবসে উপহার হিসেবে অক্সিজেন কনসেন্ট্রেটর কিনেছেন? কোভিড অতিমারির মধ্যে অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখে বহু বাড়িতেই এমন যন্ত্র রাখার সিদ্ধান্ত হয়েছে। যাতে সঙ্কটে পড়লে অক্সিজেনের জন্য দৌড়োদৌড়ি না করতে হয় করোনা রোগীর পরিজনেদের। তবে বাড়িতে নতুন যন্ত্র এলে সেটি রক্ষণাবেক্ষণের কিছু নিয়ম থাকে। এ ক্ষেত্রেও তা জেনে নেওয়া জরুরি। যাতে কোনওRead More →

কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মহারানা প্রতাপ ও গোপালকৃষ্ণ গোখলেকেও

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি টুইট বার্তায় বিশ্বকবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে লিখেছেন,স্বপ্নের ভারত গড়তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তি এবং তার আদর্শ ও অনুপ্রেরণাকে পাথেয় করে নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরেরRead More →

করোনা আক্রান্ত সন্ধ্যা রায়, তবে স্থিতিশীল অবস্থায় অভিনেত্রী

করোনা আক্রান্ত সন্ধ্যা রায়। বর্তমানে বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে বেসরকারি এক হাসপাতালে। দিন কয়েক আগেই বাইপাসের ধারে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর ছিল, অভিনেত্রী জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার উপসর্গ থাকায় নিভৃতবাসে রাখা হয়েছিল তাঁকে। উপসর্গ মেনেই চলছিল চিকিৎসা। পরিবার সূত্রে খবর, করোনায় আক্রান্তRead More →

চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক স্মরজিৎ জানা, আজ অনাথ বাংলার হাজার হাজার যৌনকর্মী

করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমিতির প্রতিষ্ঠাতা চিকিৎসক স্মরজিৎ জানা। অন্তত ৬৫ হাজার যৌনকর্মীকে নতুন জীবন দিয়েছিলেন স্মরজিৎ জানা। যৌনকর্মীদের শিশুরা যাতে সুন্দর ভবিষ্যত পায় তা নিশ্চিত করতে কাজ করেছেন আজীবন। ২০২০ সাল থেকে নিরলস কাজ করে গিয়েছেন সোনাগাছি সহ-কলকাতার অন্যান্য যৌনপল্লিতে করোনা সচেতনতা গড়ার। স্মরজিৎবাবুরRead More →

করোনা হলে জমাট বাঁধতে পারে রক্ত, কো-মর্বিডিটি থাকলে বাড়ে সমস্যা, দাবি চিকিৎসকদের

করোনাভাইরাসে আক্রান্ত হলে তার প্রভাব শুধুমাত্র ফুসফুসের উপর পড়ে না, তার প্রভাবে রক্ত জমাট বাঁধতে পারে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। রক্ত জমাট বাঁধলে তা দ্রুত শরীর থেকে বের না করতে পারলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলেও দাবি করা হয়েছে চিকিৎসকদের তরফে। গবেষণায় দেখা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিRead More →