নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দুতেই সিলমোহর বিজেপির, ভবানীপুরে লড়তে পারেন বাবুল

নন্দীগ্রামে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীই প্রার্থী হচ্ছেন। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর দলীয় সূত্রে তেমনটাই জানা গিয়েছে। দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘‘শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হতে চান। দলীয় কর্মীরাও তাই চাইছেন।’’ রাজ‌্য দলের আরও এক শীর্ষনেতা বলেন, ‘‘নন্দীগ্রামে শুভেন্দু ছাড়া আবারRead More →

করোনা-টিকা ১০০ শতাংশ সুরক্ষিত, বিজ্ঞানীদের ধন্যবাদ : গিরিরাজ সিং

করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার সকালে বিহারের বেগুসরাই সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন গিরিরাজ সিং। ভ্যাকসিন নেওয়ার পর ভারতীয় বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে গিরিরাজ সিং জানিয়েছেন, “করোনা ভ্যাকসিন ১০০ শতাংশ সুরক্ষিত।”করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য শুক্রবার সকালেই বেগুসরাই সদর হাসপাতালে পৌঁছে যান গিরিরাজ সিং। হাসপাতালেরRead More →

আগুনে পুড়ে ছাই দার্জিলিংয়ের হেরিটেজ হোটেল শাংগ্রিলা ! আতঙ্ক শৈলশহরে

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ শৈলশহরের অন্যতম একটি পুরনো হোটেল শাংগ্রিলা। দার্জিলিংয়ের চৌরাস্তার কাছে নেহেরু রোডে হোটেল কাম বার, রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা নাগাদ হোটেলের রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হতে দেখতে পান এক হোটেল কর্মী। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় দমকল অফিসে। দমকলের দু’টি ইঞ্জিনের প্রায় আড়াইRead More →

টিকা নিলেন মনোজ সিনহা, জম্মু-কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান

করোনাভাইরাসের টিকা নিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বৃহস্পতিবার সকালে জম্মু-র সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। টিকা নেওয়ার পর জম্মু ও কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন মনোজ সিনহা। টুইট করে লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, যাঁরাRead More →

তাজমহলে বোমাতঙ্কে সতর্ক সিআইএসএফ, মেলেনি সন্দেহজনক কিছুই

বোমাতঙ্ক আগ্রার তাজমহলে! বৃহস্পতিবার সকালে কন্ট্রোল রুম থেকে বোমা-হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাজমহল চত্বর থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের। তাজমহলের বাইরে সমস্ত দোকানও বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তাজমহলের প্রধান সমস্ত দরজা। সতর্ক করা হয়েছে সিআইএসএফ-কেও। সকাল সাড়ে সাতটা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা।Read More →

‘পিচ নিয়ে কান্নাকাটি করি না বলেই আমরা সফল’, সমালোচকদের সপাটে জবাব বিরাটের

ঠিক যেভাবে মাঠে ব্যাটিং করেন, সেভাবেই মাঠের বাইরেও ঝড়ো ব্যাটিং করলেন অধিনায়ক বিরাট কোহলি। আহমেদাবাদের পিচ নিয়ে যারা দিন কয়েক আগে থেকে কুম্ভীরাশ্রু ফেলছিলেন তাঁদের সপাটে মাঠের বাইরে ফেললেন বিরাট (Virat Kohli)। বলে দিলেন, পিচ নিয়ে কান্নাকাটি করে না বলেই ভারতীয় দল এত সফল। স্পিনিং পিচ নিয়ে সমালোচনা করা যেRead More →

কর কমাতে পারে কেন্দ্র, পাঁচ রাজ্যের ভোটের মুখেই পেট্রোপণ্যের দাম কমার সম্ভাবনা

গত কয়েকদিন ধরেই একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে পেট্রলের (Petrol) দাম। ডিজেলও তার ঠিক পিছনেই। এই অবস্থায় এক্সাইজ ডিউটি কমিয়ে পেট্রলের দামে রাশ টানতে চাইছে কেন্দ্র। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি তিন আধিকারিক সূত্রে মিলেছে এই খবর। গত দশ মাসে অপরিশোধিত তেলের দাম কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। তার জেরেই রোজ ঊর্ধ্বমুখী পেট্রলRead More →

‘চিন নয়, ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চায় কাঠমান্ডু’, বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর

গতবছর চিনের উসকানিতে ভারতের সঙ্গে মানচিত্র বিবাদে জড়িয়েছিল নেপাল (Nepal)। পাহাড়ি দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কার্যত খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন নয়াদিল্লিকে। কিন্তু তারপর পালটেছে সমীকরণ। কাঠমান্ডুর উপর লাগাতার চাপ বাড়িয়েছে ভারত। পাশাপাশি, নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে চলা কলহের জেরে অবস্থান পালটেছেন ওলি। এহেন পরিস্থিতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইRead More →

ভূমিধসে অবরুদ্ধ শ্রীনগর-জম্মু হাইওয়ে, যানজটে দুরাবস্থা

ভূমিধসের জেরে আবারও অবরুদ্ধ হয়ে পড়ল সমগ্র দেশের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে সংযোগকারী শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। বুধবার ভোররাত তিনটে থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ভূমিধসের কবলে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। দীর্ঘ সময়ের অক্লান্ত চেষ্টার পর, ওই তেলের ট্যাঙ্কারটিকে অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবরRead More →

মোদির ব্রিগেডে থাকবেন সৌরভ-মিঠুন-প্রসেনজিৎ? শমীক ভট্টাচার্যের মন্তব্যে জল্পনা

৭ মার্চ বাংলায় বিজেপির ব্রিগেডে নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে কি একই মঞ্চে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যে উসকে গেল এমনই জল্পনা। তবে একা বাংলার মহারাজই নন, জানা যাচ্ছে ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। গত কয়েক মাস ধরেই সৌরভের গেরুয়া শিবিরেRead More →