থানে-তে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

ফের অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। এবার ভয়াবহ আগুন লাগল মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ শহরে, মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকায় অবস্থিত একটি বিস্কুট তৈরির কারখানায়। বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ অম্বরনাথ শহরের শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বিস্কুট কারখানায় আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।Read More →

প্রতীক্ষা শেষ, ১৭ মে থেকে খুলছে কেদারনাথ মন্দির

 আগামী ১৮ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দির। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৭ মে থেকে কেদারনাথ মন্দির। বৃহস্পতিবার মহাশিবরাত্রির দিন উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট।ফেব্রুয়ারি মাসেই চারধাম দেবস্থানম বোর্ডের পক্ষRead More →

কয়লা পাচার কাণ্ডে বাঁকুড়ার পুলিশ আধিকারিক অশোক মিশ্রকে তলব সিবিআইয়ের

ফের সিবিআইয়ের তলব বাঁকুড়ার ইন্সপেক্টর ইনচার্জ অশোক মিশ্রকে। দুঁদে এই পুলিশ অফিসারকে কেন বারবার তলব? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মাসখানেক আগে একাধিকবার সমন পাঠানোর পর তিনি কলকাতায় সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিয়েছিলেন। সূত্রের খবর, প্রথমবার জিজ্ঞাসাবাদ চলেছিল প্রায় ৭ ঘণ্টা ধরে। সেবারে আইসি’র জবাবে কয়লা এবং গরু পাচার নিয়েRead More →

সকাল থেকেই আকাশের মুখভার, আগামী দু’দিন বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা

বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার (Kolkata) আকাশ। একই পরিস্থিতি অন্যান্য জেলাগুলির। কোথাও কোথাও ছিঁটেফোটা বৃষ্টিও হয়েছে। তবে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব করবেন আমজনতা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুধু কলকাতা নয়, গত ২৪ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া,Read More →

বৃষ্টির সম্ভাবনা,স্বস্তি পাবে বঙ্গবাসী

বসন্তেই এবার শ্রাবন ধারার সাক্ষী থাকার সম্ভাবনা কলকাতা মহানগরীর। হাওয়া অফিস সূত্রে খবর , শহরজুড়ে বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির ফলে স্বস্তি মিলবে বঙ্গবাসীর। বেশ কয়েকদিন দাবদাহের জেরে  মানুষ নাজেহাল হয়ে পড়েছিল। এরই মাঝে আবহাওয়া দফতর কিছুটা স্বস্তির খবর দিল। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চRead More →

কাশ্মীরে জৈইশ, লস্কর জঙ্গিদের সন্ত্রাসী হামলার ছক বানচাল : আইজিপি

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল জৈইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরা। কিন্তু, সন্ত্রাসবাদীদের হামলার ছক বানচাল করে দিয়েছে সুরক্ষা বাহিনী। বুধবার কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। এদিন শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীরে) বিজয় কুমার জানিয়েছেন,Read More →

Assembly Election 2021: ভোটের মুখে সরানো হল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে, বেনজির সিদ্ধান্ত কমিশনের

ভোটের ঠিক নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। সরানো হল রাজ্য পুলিশের ডিজিকে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তড়িঘড়ি সরাল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নতুন ডিজি পি নীরজনয়ন। তাঁকে আগামিকাল সকাল ১০টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মর্মে নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ১৯৮৭ সালের ব্যাচের দক্ষ আইপিএসRead More →

মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, শোকপ্রকাশ মোদির

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের ঘটনায় মাঝরাত পর্যন্ত ঘটনাস্থল ও তারপর এসএসকেএম হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারপিছু দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণাও করেছেন তিনি। অপরদিকে, ঘটনা ঘটনার পর রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, ‘রেলের জায়গা। তাই তাদের উপরেও দায়িত্ব বর্তায়, কিন্তু কেউRead More →

মুখে সেনা সরানোর প্রতিশ্রুতি, গোপনে ভারত সীমান্তে শক্তিবৃদ্ধি চিনের : রিপোর্ট

একদিকে বৈঠকে সেনা সরানোর প্রতিশ্রুতি, অন্যদিকে গোপনে ভারত সীমান্ত জুড়ে সেনা মুজ। এই দ্বিচারিতা নিয়েই নতুন খেলা শুরু করেছে চিন। রিপোর্ট বলছে পিএলএ-র টিবেট মিলিটারি কমান্ড ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াচ্ছে। জোর দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স, সারভেলেন্স, টার্গেট অ্যাকুইজেশন, রিকনসাঁসের ওপর (ISTAR)। ব্রিটেনের এক তথ্য প্রদানকারী সংস্থা জেনস জানাচ্ছে ভারতীয় সীমান্তRead More →

‘সারা দেশে মহিলারা সম্মান পান, বাংলায় নয়!’ নারীদিবসে মমতাকে তির দিলীপের

ভোট যত এগোচ্ছে, ততই আক্রমণের সুর চড়াচ্ছেন দিলীপ ঘোষরা। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদি আক্রমণের যা মাত্রা ঠিক করে দিয়ে গেলেন, তা আরও উচ্চগ্রামে নিয়ে যেতে বদ্ধপরিকর বিজেপি। এবার আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গেও মমতাকে বিঁধতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, সারা দেশে মহিলারা সম্মান পেলেও পশ্চিমবঙ্গে তাঁদেরRead More →