এক প্রজ্বলিত আলোকবর্তিকা
অন্ধজনেও দেখতে পায়। অন্তর্চক্ষু যাঁর উন্মীলিত, তাঁর আর অন্ধত্ব কিসে! আপন হৃদয়ে জ্ঞানের আলোকবর্তিকা যিনি জ্বালাতে পেরেছেন, তাঁর কাছে এই সমগ্র জগৎসংসার আলোয় আলোময়। আনন্দময়। এই বিক্ষুব্ধ জীবন সমুদ্রে তাঁরা এক একটি জীবন্ত বাতিঘর। ডঃ এপিজে আব্দুল কালাম এমনই এক মহামানব। এক প্রজ্বলিত আলোকবর্তিকা। মোমের বাতি নয়, সাক্ষাৎ এক আগ্নেয়গিরি।Read More →










