BREAKING : অতি সংক্রমণ রুখতে কড়া লকডাউনের পরামর্শ দিল আইসিএমআর

দেশের দৈনিক সংক্রম ও মৃত্যুর শতাংশ হার ঊর্ধ্বমুখী। তাই অবিলম্বে লকডাউনের প্রয়োজন বলেই মত আই সি এম আর-এর প্রধানের।যে সমস্ত জেলাগুলিতে দৈনিক সংক্রমণ ১০% সেখনে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। সেই সমস্ত জেলা গুলিতে কড়া লকডাউনের প্রয়োজন।Read More →

আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের প্রতি শ্রদ্ধা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকারের

আন্তর্জাতিক নার্স দিবসে বিশ্বের সমস্ত নার্সদের প্রতি শ্রদ্ধা জানালেন বিশ্ববরেণ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল দেশের বিভিন্ন রাজ্য। এই মহামারিতে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে দিনরাত সামনের সারিতে থেকে সেবা-শুশ্রূষা করে তুলছেন তাঁরা।  সেই সমস্ত কোভিদ যোদ্ধা নার্সদের শ্রদ্ধা জানালেন শচীন তেন্ডুলকার। বুধবার তিনি টুইটRead More →

জাতীয় প্রযুক্তি দিবস

আজ জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর ভারতে 11 মে পালিত হয় National Technology Day। বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে একটা দেশ হিসেবে ভারতের উত্তোরত্তর শ্রীবৃদ্ধি এবং এই বিভাগে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত কী কী উপলব্ধি করেছে, সেই সব দিক মিলিয়েই পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস। তবে, এই বিশেষ দিনেরRead More →

অনন্তনাগে সাফল্য বাহিনীর, এনকাউন্টারে নিকেশ ৩ লস্কর জঙ্গি

কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের ভাইলু এলাকার ঘটনা। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, কোকেরনাগের ভাইলু এলাকায় এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন লস্করRead More →

টিকার ফর্মুলা সামনে আনুক কেন্দ্র, উৎপাদন আরও বাড়াতে পরামর্শ দিল্লির মুখ্যমন্ত্রীর

কেন্দ্রকে করোনা টিকার ফর্মুলা প্রকাশ করতে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জানালেন, দেশে টিকার উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই তাঁর এই পরামর্শ। বর্তমানে দেশে শুধুমাত্র দু’টি সংস্থা টিকা উৎপাদনের করছে। ওই দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে তাদের টিকার ফর্মুলা অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করে নিতে বললেন কেজরীবাল। যাতে দেশেরই অন্যান্যRead More →

১০ দিন লকডাউন তেলঙ্গানায়, সকাল ৬টা-১০টা ছাড়, ৭ দিনের লকডাউন নাগাল্যান্ডেও

লকডাউন ঘোষণা করতে বাধ্য হল তেলঙ্গানাও। মঙ্গলবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর জানাল, বুধবার থেকে আগামী ১০ দিনের জন্য লকডাউন থাকবে রাজ্যে। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার লকডাউনের ঘোষণা করে রাও জানিয়েছেন, রাজ্যে বাড়তে থাকা সংক্রমণে রাশ টানতেই এই পদক্ষেপ। মঙ্গলবার সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেRead More →

গোটা বাংলার মানুষ তথা গোটা ভারতে ও পৃথিবীর প্রবাসী ভারতীয়রা আশ্চর্য যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কত বড় মিথ্যুক

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী খুন,ধর্ষন, বাড়ি ও দোকান লুঠ থামছে না। বাংলায় হিংসার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের। চুপ বাংলার মিডিয়া।ভোটের পরে যে ভাবে গোটা বাংলা জুড়ে তৃণমূলের দুস্কৃতি রাজ চলছে এবং বিজেপি কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার বিজেপি কর্মী বাড়ি ছাড়া।Read More →

#PositivityUnlimited পজিটিভিটি আনলিমিটেড: আমরা জিতব

“পজিটিভিটি আনলিমিটেড: আমরা জিতব”: করোনার মোকাবিলায় ইতিবাচকতা তৈরি করতে জাতির মনে শক্তি জাগাতে , ভারতীয় সমাজের মূল ব্যক্তিরা তাঁদের কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। নয়াদিল্লি, ১০ মে: ধর্মীয়, আধ্যাত্মিক, ব্যবসায়, জনহিতকর ও সামাজিক সংগঠনাদির সমন্বয়ে , নাগরিক সমাজের উদ্যোগে কোভিড রেসপন্স টিম (সিআরটি) সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে ‘পজিটিভিটি আনলিমিটেড’ শীর্ষক একটিRead More →

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ও বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টিরRead More →

‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ হলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, জানাল সিএসআইআর

‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) একটি গবেষণাপত্রে জানিয়েছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাঁদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাঁদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে কম। যদি তাঁরা আক্রান্তRead More →