পূর্ব লাদাখের খুব কাছ দিয়ে উড়ে গেল চিনের যুদ্ধ বিমান: Report

জুন মাসের শেষ সপ্তাহ। চিনের বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই পূর্ব লাদাখ এলাকা ঘেঁষে উড়ে গিয়েছে বলে খবর। তবে ভারতীয় বায়ু সেনা দ্রুত নির্দিষ্ট নিয়ম মেনে তার জবাবও দিয়েছে।এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর, জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ এলাকায় মোতায়েন করা ভারতীয় বাহিনীর চোখে পড়ে বিমানটিকে।Read More →

Jalpaiguri: গ্রুপ ডি কর্মী নেই, বেহাল অবস্থা স্কুলের, খুদে পড়ুয়ারাই পরিষ্কার করছে স্কুল

জলপাইগুড়ির একটি স্কুলে গ্রুপ ডি কর্মী নেই। আর তাই গ্রুপ ডি’র পরিবর্তে স্কুলের সাফাইয়ের কাজ করিয়ে নেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের দিয়ে। সকালে জল, ঝাঁটা দিয়ে স্কুল সাফাইয়ের পর তবে শুরু হচ্ছে স্কুলের পঠনপাঠন। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ির বানারহাট ব্লকের চা বাগান এলাকায় অবস্থিত ডুডুমারি বস্তি হিন্দি জুনিয়র হাইস্কুলে। জানিয়েRead More →

PM Narendra Modi: ‘প্রিয় বন্ধু’ শিনজো আবের প্রয়াণে ভারতে শনিবার জাতীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

‘প্রিয় বন্ধু’ শিনজো আবেকে হারিয়ে ‘শোকার্ত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন মোদী। শিনজোর মৃত্যুর পর টুইটারে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শিনজো সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্যRead More →

Rafael Nadal: সাত মিলিমিটার ক্ষত সারিয়ে কবে কোর্টে ফিরবেন, উইম্বলডন থেকে নাম তোলার পর জানালেন নাদাল

তলপেটের পেশিতে চোট পাওয়ায় উইম্বলডন থেকে নাম তুলে নিয়েছেন রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে নিক কিরিয়সের বিরুদ্ধে তাঁকে নামতে দেখা যাবে না। ফাইনালে নোভাক জোকোভিচ এবং নাদালের যে দ্বৈরথ হবে বলে মনে করা হচ্ছিল, তা হচ্ছে না। তবে টেনিসপ্রেমীদের জন্যে সুখবর, নাদালকে কোর্টে দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না।Read More →

Fire: বাইপাসে সরকারি বাসে দাউদাউ আগুন, নিরাপদে নামিয়ে আনা হয়েছে যাত্রীদের

আচমকাই যাত্রিবোঝাই বাসে অগ্নিকাণ্ড। শুক্রবার বিকেলে রুবির নিকটস্থ সিংহিবাড়ির মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে বাইপাসে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থাতেই যাদবপুর থেকে করুণাময়ীগামী ওই এসি বাসটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়মুড় করে তাঁরা বাস থেকে নামতেRead More →

Mountaineering: কাল নন্দাঘুণ্টি, আজ এভারেস্ট, শৃঙ্গজয় বাঙালির নতুন রোমান্স

অভিযাত্রী দলের সদস্যরা ছিলেন অবিবাহিত। কেউ শিক্ষক। কেউ বা কেরানি। কেউ দোকানি। কিন্তু চেহারায়, সহযাত্রী সাংবাদিক গৌরকিশোর ঘোষ লিখেছেন, সকলেই বাঙালি। ২০,৭০০ ফুট উঁচু নন্দাঘুণ্টি অভিযান তখন ছিল এক বিস্ময়কর প্রয়াস। এভারেস্ট স্বপ্নেরও বাইরে। আজ ২০ জনেরও বেশি বাঙালি এভারেস্ট ছুঁয়েছেন। এক জন আবার পৌঁছে গিয়েছেন অক্সিজেন ছাড়া। এমনটি আগেRead More →

India vs England 2022: ব্যাটে-বলে হার্দিকের জাদু, ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে উড়িয়ে দিল ভারত

টি-টোয়েন্টিতে ভারতের দাপট। জস বাটলারের ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন হার্দিক পাণ্ড্যরা। করোনা সারিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। তিনি ব্যাট হাতে খুব বেশি রান করতে না পারলেও দল শুরু করল জয় দিয়েই। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের। ব্যাটে-বলে ম্যাচটা নিজের নামে করে রাখলেন হার্দিক। টস জিতে প্রথমে ব্যাট করারRead More →

Kankurgachi murder: ‘মায়ের খুনি বাবা’, চিকিৎসার খরচ বহন করতে নারাজ ছেলে

কখনও এক কামরার ঘরে সংসার টানতে হিমশিম খেয়েছেন মা। কখনও দুই ছেলের পড়ার খরচ জোগাড়ে বিক্রি করে দিয়েছেন নিজের শাড়ি। মত্ত অবস্থায় বাড়ি ফিরে ঝামেলা করা বাবা এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার হওয়ার পরে তাকে বার করে আনতে আইনজীবীর টাকার ব্যবস্থাও করেছেন সেই মা-ই! তার পরেও সহ্যRead More →

Sourav Ganguly: ‘বিদেশে জেতার অভ্যাস তৈরি করাই সেরা প্রাপ্তি’

লর্ডসে স্বপ্নের অভিষেক ঘটানো বেহালার বাঁ হাতি। গড়াপেটার কালো অধ্যায়ের শাপমোচন ঘটিয়ে নতুন, লড়াকু টিম ইন্ডিয়ার স্থপতি। তিনি আজ পা দিচ্ছেন পঞ্চাশ বছরে। লন্ডনে শুরু হয়ে যাওয়া প্রাক-জন্মদিন উৎসবের প্রবল ব্যস্ততার মধ্যেই আনন্দবাজারের সঙ্গে বৃহস্পতিবার একান্ত আলাপচারিতায় সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক হাঁটতে থাকলেন তাঁর ক্রিকেটযাত্রার সরণি ধরে… প্রশ্ন: পঞ্চাশতম জন্মদিনের অনেকRead More →

সামাজিক অস্থিরতা তৈরির আসল কারণ এবং স্টারলাইট কারখানা বন্ধ হওয়ার পিছনের শক্তিগুলি

ভারত ২০১৮ সাল পর্যন্ত তামা রপ্তানিকারক দেশ ছিল। ২০১৭-১৮ সালে এর পরিশোধিত তামা পণ্যের রপ্তানি ছিল ৩৭৮৫৫৫টন। কিন্তু এটি ২০১৮-১৯ সালে তা ৪৭৯১৭ টনে নেমে এসেছে। এনসিপি-র মাজিদ মেমনের করা প্রশ্নের উত্তরে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল রাজ্যসভায় বলেছেন যে মে‚ ২০১৮ থেকে স্টারলাইট কপার স্মেল্টার প্ল্যান্ট বন্ধ হওয়ার কারণেRead More →