কলকাতা ও সোদপুরে সিবিআই-ইডির জোড়া হানা, গোপনীয়তা বজায় রেখে চলছে অভিযান

সোমবার সাতসকালে শহর ও শহরতলিতে সিবিআই ও ইডির হানা। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল। সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে সকাল থেকে এই দুই জায়গায় অভিযান চালাচ্ছেRead More →

লখনউয়ের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড, ভিতরে আটকে আবাসিকরা, চলছে উদ্ধারের চেষ্টা

লখনউয়ের একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে সোামবার সকালে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানলা ভেঙেRead More →

পরা ছিল না সিটবেল্ট, ন’মিনিটে পার হন ২০ কিমি রাস্তা! হাইওয়ে ধরে ‘উড়ছিল’ সাইরাসদের গাড়ি

পালঘরের চারোটি চেকপোস্ট পেরিয়ে পরের ২০ কিলোমিটার মাত্র ন’মিনিটে অতিক্রম করেছিল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়ি। অর্থাৎ ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। আর এর ফলেই গাড়িটি দুর্ঘটনারRead More →

টাটাদের সঙ্গে ৭০ বছরের সম্পর্ক ভাঙেন, ৩৮ বছরে হাল ধরেন টাটা সন্সের, কে এই সাইরাস মিস্ত্রি?

১ / ১৯ সাইরাস পালোনজি মিস্ত্রি। রতন টাটার এককালের উত্তরাধিকারী। বয়স মাত্র ৫৪। ঝড়ের গতিতে উত্থানের মতোই সাইরাসের বিদায় নেওয়াও আকস্মিক হয়ে রইল। রবিবার দুপুর সওয়া ৩টে নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে পথদুর্ঘটনায় মৃত্যু হল সাইরাসের। সেই সঙ্গে দাঁড়ি পড়ল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়ের। কে এই সাইরাস মিস্ত্রি? ২ / ১৯ পদবিতে টাটাRead More →

বরিস জনসনের পরে ব্রিটেনের মসনদে কে, ঋষি সুনক না কি লিজ ট্রাস, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

ভোটাভুটির পালা শেষ। রাত পোহালেই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত পর্বে এই প্রথম রয়েছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের প্রাক্তন চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ঋষি সুনক। তাঁর উল্টো দিকে রয়েছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস। এই ভোট অবশ্য আপামর জনসাধারণের ভোট নয়। বিশেষ পরিস্থিতিতে শাসক দল কনজ়ারভেটিভের ১Read More →

সাইরাসের দুর্ঘটনা কী ভাবে? তদন্ত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিল মহারাষ্ট্রের শিণ্ডে সরকার

সাইরাস মিস্ত্রির গাড়িটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা জানতে পুলিশকে তদন্ত করতে বলল মহারাষ্ট্র সরকার। রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ব্যাপারে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। দেবেন্দ্র বলেছেন, ওই পথদুর্ঘটনার বিশদ তদন্ত করতে হবে পুলিশকে। রবিবার দুপুর সোয়া তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ৫৪ বছরRead More →

টপকে যাচ্ছে ব্রিটেনকে, ২০২৯ সালে অর্থনীতিতে ভারত কত নম্বরে থাকবে? SBI Report

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গবেষণামূলক রিপোর্টে ভারতের অর্থনীতির জন্য় অত্যন্ত ইতিবাচক দিক উঠে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বলে পরিচিতি পাবে। এসবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Q1FY23-য়ে ভারতের জিডিপি গ্রোথ ১৩.৫ শতাংশ। সেক্ষেত্রে ভারত অর্থনীতির দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।  এসবিআইRead More →

বিরাট কত রান করল তা নিয়ে মাথা ঘামাতেই রাজি নন দ্রাবিড়, এর থেকেও বড় চিন্তা আছে তাঁর

বিরাট কোহলী কত রান করলেন তা নিয়ে ভাবতে রাজি নন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচ জানালেন যে, তিনি নজর দেবেন বিরাট রানটা কী ভাবে করল তার উপর এবং সেই রান দলের কতটা কাজে লাগল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে জানালেন দ্রাবিড়। দীর্ঘ দিন ধরে রান পাচ্ছিলেন না বিরাট। এশিয়াRead More →

চণ্ডীগড়ের বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি, দুষ্কৃতী হামলায় জখম এক পড়ুয়া-সহ চার জন

চণ্ডীগড়ের রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন চার জন। তাঁদের মধ্যে এক জন ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, বাকি আহত তিন জন ওই পড়ুয়ারই বন্ধু। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসেছিলেন চণ্ডীগড়ের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরRead More →

অনুব্রত ঘনিষ্ঠদের আরও সম্পত্তি, গরু পাচার মামলায় সিবিআই নজরে কেষ্টর জামাইবাবু কমলকান্তি ঘোষ

অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলকান্তি ঘোষের নাম এর মধ্যেই শিবশম্ভু চালকলের সঙ্গে জড়িয়েছিল। এ বারে গরু পাচার মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি করেছে, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিস পেয়েছে তারা। আরও জমির খোঁজ মিলেছে অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামেও। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মেয়ে-সহRead More →