Trains Cancelled: হজরত মহম্মদ বিতর্কের জেরে জারি যাত্রী ভোগান্তি, আজও হাওড়া থেকে বাতিল বহু ট্রেন

মহানবি হজরত মহম্মদকে নিয়ে দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে অশান্ত বাংলার একাধিক জায়গা। শুক্রবার দিনভর বিভিন্ন জায়গায় এই নিয়ে চলে বিক্ষোভ, অবরোধ। এর জেরে গতকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতা বজায় থাকল আজও। এই বিক্ষোভের জেরে দূরপাল্লার অন্তত ৪টি ট্রেন আজকেRead More →

Kashmir Encounter: উপত্যকায় গুলির লড়াইয়ে হত হিজবুল নেতা, গ্রেফতার আরও দুই লস্কর জঙ্গি

জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে আবার সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর এক জঙ্গি নিহত। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কুলগামের খান্দিপোরা এলাকায় গুলির লড়াই চলে। সে সময়ই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ওই জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজেRead More →

Delhi Fire: দিল্লিতে হাসপাতালের আইসিইউতে আগুন! এক রোগীর মৃত্যুর আশঙ্কা

দিল্লিতে ফের অগ্নিকাণ্ড। রোহিণী এলাকায় একটি হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে এক রোগীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোর পাঁচটা নাগাদ রোহিণীর ব্রহ্ম শক্তি হাসপাতালের চতুর্থ তলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ন’টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুলRead More →

Train Rescheduled: দুরন্ত-সহ হাওড়া থেকে ছাড়া চারটি ট্রেনের সময়সূচিতে বদল

হাওড়া থেকে ছাড়া কয়েকটি দূরপাল্লার ট্রেনের সূময়সূচি বদলের কথা জানাল দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার চারটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পূণেগামী দুরন্ত এক্সপ্রেসও। হাওড়া-পূণে দুরন্ত এক্সপ্রেস ভোর ৫টা ৪৫ মিনেটের বদলে এক ঘণ্টা দেরিতে সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়বে। হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটের বদলেRead More →

Nayanthara: জুতো পরে স্বামীর সঙ্গে তিরুপতি মন্দিরে! আইনি সমস্যায় সদ্যবিবাহিতা নয়নতারা

অভিনেত্রী বলে মন্দিরে জুতো পরে ঘুরবেন? বিয়ের ঘোর কাটতে না কাটতে আইনি সমস্যায় দক্ষিণী নায়িকা নয়নতারা। ১০ জুন নবদম্পতি তিরুমালা তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। হাতে হাত রেখে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন নয়নতারা ও তাঁর স্বামী, পরিচালক ভিগনেশ শিবান। আনন্দ করলেন, ছবি তুললেন। তার পর বাড়ি ফিরতেই নোটিস ধরালেন মন্দিরRead More →

Bhawanipur Murder: ভবানীপুর হত্যাকাণ্ডে গ্রেফতার আরও দুই, এখনও অধরা মূল চক্রী

ভবানীপুর হত্যাকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত দু’জনের মধ্যে এক জনের নাম বিশাল বলে জানা যাচ্ছে। শাহ দম্পতিকে খুনের সময় ঘটনাস্থলে ওই দু’জন ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, এই ঘটনার মূল চক্রীRead More →

Park Circus Firing: প্রথমে ভেবেছিলাম মজা করছে, তার পর আমার দিকেই তাক করল বন্দুক

ভর দুপুরে কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাস এলাকায় এলোপাথাড়ি গুলিচালিয়ে আত্মঘাতী পুলিশকর্মী। পুলিশকর্মীর গুলিতে নিহত ১ মহিলা। এই ঘটনায় পড়মরি করে পালিয়ে প্রাণে বেঁচেছেন পথচলতি মানুষজন। ঘটনার পর সেকথা বর্ণনা করতে গিয়ে আঁতকে উঠছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশ উপদূতাবাসে কর্মরত ছিলেন ওই পুলিশকর্মী। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ হাইকমিশন থেকে বেরিয়ে প্রথমেRead More →

Lucknow Murder: গুলি করার পরে ছেলে দরজা খুলে বার বার উঁকি মেরে দেখেছিল মা কি বেঁচে!

বাবার লাইসেন্সড বন্দুক দিয়ে মাকে গুলি করার পর লখনউয়ের সেই কিশোর তাঁকে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। মাঝেমধ্যেই ওই ঘরের দরজা খুলে নজর রাখছিল মা বেঁচে আছে কি না! পুলিশ জানিয়েছে, গুলি লাগার পরেও মহিলা বেশ কয়েক ঘণ্টা বেঁচে ছিলেন। গুলি করার পরদিন সকালে আবার সেই ঘর খোলেRead More →

IPL: আইপিএলে বেজোস-অম্বানী ‘যুদ্ধ’ হচ্ছে না, রিলায়েন্সের সঙ্গে লড়াই থেকে পিছু হটছে অ্যামাজন

আইপিএলের ম্যাচ দেখানোর লড়াই থেকে হঠাৎই সরে দাঁড়াতে চলেছে অ্যামাজন। সংস্থার তরফে জানা গিয়েছে, বিপুল অর্থের এই লড়াইয়ে তারা হয়তো যোগ দেবে না। ফলে আগামী দিনে অ্যামাজনে আইপিএলের ম্যাচ দেখার সুযোগ সম্ভবত থাকছে না। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড়ে এ বার মুকেশ অম্বানীর রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনির লড়াই দেখা যেতেRead More →

Death: আসছি! হবু বরকে বাড়িতে অপেক্ষা করতে বলেন রিমা, পার্ক সার্কাস থেকে আর ফিরলেন না

মাসখানেক বাদে বিয়ে স্থির হয়েছিল হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিংহ (২৮)-এর। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে রিমার বাড়িতে পৌঁছেছেন হবু স্বামী প্রবীর রায়। কিছু ক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় গুলিতে মৃত্যু হয়েছে রিমার।Read More →