‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি!’ ১৯ দিন আগের ঘটনা শাহজাহানের পড়শিরা কেউ দেখতে পাননি

ইডি আধিকারিকদের ঘিরে ধরে ১৯ দিন আগে যেখানে চড়থাপ্পড়ের বন্যা বয়ে গিয়েছিল, বুধবার সকালে সেই জায়গাই বিলকুল ফাঁকা। কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া গেল না। কেউ কিছু দেখেননি। কেউ দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। কেউ বাজারে গিয়েচিলেন। কেউ গিয়েছিলেন অন্য কোনও কাজে। রকমসকম দেখে তপন সিংহের ‘আতঙ্ক’ ছবির কথা মনে পড়ে যাচ্ছিল।Read More →

Zombie Virus: জেগে উঠবে মেরুর বরফের তলায় লুকিয়ে থাকা ‘জম্বি’ ভাইরাস, ফের এক মহামারীর আশঙ্কায় বিশ্ব!

 করোনা ভাইরাসের মারণ ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। কোনও ওষুধ, ভ্যাকসিন না থাকায় অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল মারণ ভাইরাসের কাছে। এবার তার থেকেও ভয়ংকর এক ভাইরাসের কথা বলছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, আমাদের এই গ্রহে যে কোনও সময় হানা দিতে পারে কোনও মারণ ভাইরাস। ওই ভাইরাসের দাপটে ফের এক অতিমারীর মুখোমুখি হতেRead More →

WB Weather Update: কনকনে ঠান্ডাভাব গায়েব; লাফিয়ে বাড়ল পারদ, আজ ভিজবে দক্ষিণের বেশ কয়েকটি জেলা

মরসুমের শীতলতম দিনের রেশ কাটতে না কাটতেই এক ধাক্কায় কলকাতার পারদ রাতারাতি ১১ থেকে ১৬ এর ঘরে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা বা সম্পূর্ন মেঘলা আকাশ থাকবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্প। এমনটাই বলছে আবহাওয়া দফতর। উত্তর বাংলাদেশ এবং কোঙ্কনে বর্তমানে রয়েছে জোড়াRead More →

সন্দেশখালিতে রেশন তদন্তে শাহজাহানের ডেরায় ইডি, তালা ভেঙে ঢোকা হল বাড়িতে, চলছে তল্লাশি

ফের সন্দেশখালিতে ইডি। এ বারও গন্তব্য শেখ শাহজাহানের বাড়ি। এর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে রেশন ‘দুর্নীতি’ মামলায় শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে এসেছে ইডি। তল্লাশির আগাম খবর দেওয়া হয়েছে জেলা পুলিশকে। শাহজাহানেরRead More →

সে দিনের সঙ্গে ফারাক বিস্তর, সন্দেশখালিতে ইডি হাজির পুরোপুরি রণসাজে, তৈরি সিআরপি, পুলিশও

মাঝে ব্যবধান ১৯ দিনের। তার মধ্যেই বদলে গিয়েছে পুরো চিত্রপট। সে দিন ধারেকাছে দেখা মেলেনি রাজ্য পুলিশের। আর বুধবার আবারও একই জায়গায় পৌঁছলেন ইডি আধিকারিকরা। কিন্তু এ দিনের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। সন্দেশখালির সরবেড়িয়া গ্রাম যেন রাতারাতি পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাজ্য পুলিশ এবং সিআরপিএফে ছয়লাপ এলাকা। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখাRead More →

বিশ্বরেকর্ড ভারতীয় ‘বুড়ো’র, ৪৩ বছর বয়সে বিশ্বের এক নম্বর

টেনিসে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের খেলোয়াড় রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে বিশ্বের এক নম্বর হয়ে গেলেন তিনি। আনুষ্ঠানিক ভাবে র‌্যাঙ্কিং এখনও প্রকাশিত হয়নি। তবে পরের সপ্তাহে তা প্রকাশিত হলে ডাবলসে এক নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে ওঠার পরেই নতুন কীর্তি গড়েছেন তিনি।Read More →

তাপমাত্রা বাড়লেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজতে পারে, কী বলছে আলিপুর?

উত্তুরে ঠান্ডা হাওয়ার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা ভিজেছে অতি হালকা বৃষ্টিতে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমRead More →

Ram, Sukanta Majumdar, রামের সাথে রাজনীতির যোগ নেই, আন্দোলনের কৃতিত্ব বিজেপি দাবি না করলেও মন্দির কারা তৈরি করেছে সেটা মানুষ জানে: সুকান্ত মজুমদার

রামমন্দির উদ্বোধন লোকসভা নির্বাচনের বিজেপির প্রচারের হাতিয়ার বলে দাবি করে সেই অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিজেপি বিরোধী দল। কিন্তু এর পাল্টায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, রামের সাথে রাজনীতির কোনো যোগ নেই। মন্দির আন্দোলনে বিজেপি জড়িয়ে থাকলেও কোনো কৃতিত্ব দাবি করে না। কিন্তু মন্দির কারাRead More →

PM Suryodaya Yojana: বিদ্যুত্ বিল নেমে আসবে এক ধাক্কায়, গরিব-মধ্যবিত্তদের জন্য এই প্রকল্প আনছেন মোদী

অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরেই দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন এই প্রকল্পের নামকরণ হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যার এই শুভ দিনে দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা আরও শক্তিশালী হয়ে গেল। দেশের প্রতিটি ঘরে সোলারRead More →

টেস্ট শুরুর দু’দিন আগে ‘বাজ়বল’ নিয়ে উন্মাদনা চরমে, ইংল্যান্ডের পরিকল্পনা মাটি করতে আসরে খোদ দ্রাবিড়

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরু বৃহস্পতিবার থেকে। সেই টেস্টের আগে ইংল্যান্ডের বাজ়বল (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) সামলানোর পরিকল্পনা ফাঁস করলেন রাহুল দ্রাবিড়। যদিও তাঁর সন্দেহ রয়েছে ইংল্যান্ড আদৌ ভারতের মাটিতে বাজ়বল খেলবে কি না। ভারতীয় দলের কোচRead More →