Bengal Weather: মকর সংক্রান্তির আগেই রেকর্ড পারদ-পতন, মরসুমের শীতলতম দিনে কাঁপছে শহর থেকে জেলা

পৌষের শেষ লগ্নে ঝোড়ো ব্যাটিং শীতের। ৪৮ ঘন্টায় প্রায় ৫ ডিগ্রি পারদ পতনে জুবুথুবু শীতের আমেজ কলকাতায়। পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় তাপমাত্রা ৮ থেকে ১০ এর ঘরে। জাঁকিয়ে ঠাণ্ডা উত্তরবঙ্গেও। আগামী বুধবার থেকে ফের রাজ্যে হাওয়া বদল। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায়Read More →

‘শাস্তি’ ঈশানের, বাদ ইংল্যান্ড সিরিজ়ের প্রথম দুই টেস্টে, নতুন উইকেটকিপার দলে, নেই শামিও

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ের দল ঘোষণা করল বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলা বেশির ভাগ ক্রিকেটারই সেই দলে রয়েছেন। তবে রাখা হল না ঈশান কিশনকে। ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি। নির্বাচকেরা আবার বার্তা দিয়েRead More →

সকালে ছেলে এসে বলল, বাবা ইডি এসেছে, আমি বললাম, বসতে বলো: ১৪ ঘণ্টা তল্লাশি শেষে সুজিত

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার দিনভর শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা মন্ত্রীর বাড়ি থেকে বেরনোর পর নিজেও বাইরে বেরিয়ে আসেন সুজিত। অনুগামীদের হর্ষধ্বনির মধ্যে দিয়ে তিনি যান অনতিদূরে বিবেকানন্দের মূর্তিতে। সেখানে মাল্যদান করে ফিরে আসেন নিজের ক্লাব,Read More →

Bengaluru: হোটেল রুমে মারধরের পর জঙ্গলে গণধর্ষণ! বেঙ্গালুরুতে যুগল নিগ্রহে হাড়হিম তথ্য…

শুধু হোটেল রুমে ঢুকে মারধর, হেনস্থা করা-ই নয়, তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণও করা হয়। কর্ণাটকে যুগলকে নিগ্রহের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ওই ঘটনায় একটি ভিডিয়ো সামনে এসেছে। যে ভিডিয়োতে নির্যাতিতা মহিলা অভিযোগ করেছেন যে, তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে পালাক্রমে ধর্ষণ করে দুষ্কৃতীরা। বেঙ্গালুরুরRead More →

Malbazar News: সরকারি স্কুলে ইচ্ছেমতো ফি! নির্ধারিত মূল্যেই পড়ুয়াদের ভর্তির দাবি

নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া চলছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বিদ্যালয়গুলি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে ২৪০ টাকা ফি নিতে পারে। অভিযোগ, সেখানে মালবাজার এবং অন্য কিছু এলাকায় পড়ুয়াদের ভর্তির ফি ৪০০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ নিয়ে লিখিতভাবে কোন অভিযোগRead More →

Cyber Crime: ব্যাংক KYC-র নামে OTP চাইলে সাবধান! ফের সিউড়িতে মোটা টাকা প্রতারিত ব্যবসায়ী…

ব্যাংক KYC-র নাম করে জালিয়াতি। সিউড়ির এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯৮০০০ টাকা উধাও করে দিল জালিয়াতরা। শুক্রবার সকালে সিউড়ির রামকৃষ্ণ সাহা নামের ওই ব্যবসায়ীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে ওই ব্যক্তিকে বলা হয়, তাঁর KYC করা না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর অ্যাকাউন্ট স্বাভাবিকRead More →

রবিবার সুপার কাপের ফাইনালে লড়াই রিয়াল-বার্সেলোনার, খেলা রোনাল্ডোর মাঠে

স্পেনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারাল তারা। রবিবার তারা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালে খেলবে। সেই ম্যাচ হবে সৌদি আরবের রিয়াধের আল-আওয়াল স্টেডিয়ামে। ঘটনাচক্রে, সেটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনাল্ডোরই প্রাক্তন ক্লাব। বার্সেলোনার হয়ে গোলদু’টি করেছেন রবার্টRead More →

ম্যাচের আগে সিডনির মাঠে নামল হেলিকপ্টার, বেরিয়ে এলেন ‘নায়ক’ ওয়ার্নার

ক্রিকেট মাঠের মধ্যে এসে নামল হেলিকপ্টার। তার মধ্যে থেকে বেরিয়ে এলেন টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার। অবসরের পর প্রথম বার ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলেন বাঁহাতি ব্যাটার। সিডনিতে তাই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। হডিউড নায়কদের মতো মাঠে এলেন ৩৭ বছরের ব্যাটার। বিগ ব্যাশ লিগেRead More →

প্রথম দিনেই পড়ল ১৫ উইকেট, রঞ্জিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৫ রানে এগিয়ে মনোজের বাংলা

উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩৫ রানে লিড নিল বাংলা। মনোজ তিওয়ারির দল ৬০ রানে শেষ করে দিয়েছিল বিপক্ষকে। ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলা তুলল ৯৫ রান। হারাল ৫ উইকেট। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে কানপুরে এক দিনেই গেল ১৫ উইকেট। কুয়াশার কারণে শুক্রবার কানপুরে সঠিক সময়ে খেলা শুরু করাRead More →

সুজিত বসুর বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোল ইডি, এ বার তল্লাশি শুরু শ্রীভূমির উল্টো দিকের ফ্ল্যাটেও!

এখনও তল্লাশি চলছে। তার মাঝেই মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে তাঁর ছেলে সমুদ্র বসুকে নিয়ে বার হলেন ইডি আধিকারিকেরা। গেলেন শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। তিনি সেখানে মাঝেমধ্যে বসেন। তবে সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন, একটা প্রক্রিয়া চলছে। তিনি সাহায্য করছেন।Read More →