গীতার ১৩টি অধ্যায় আগে বাদ গিয়েছিল, আরও ছোট হচ্ছে ব্রিগেড কর্মসূচি, মোদী চান বলেই বদলের ভাবনা

হাতে আর সময় নেই। আগামী রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে হবে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সে কারণেই শেষবেলায় কর্মসূচিতে বদল আনতে হচ্ছে আয়োজকদের। মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলে জানিয়েছেন। জানিয়ে দিয়েছেন নিজের পছন্দের অধ্যায়ের কথাও। গীতাপাঠের পরে মোদীর বক্তৃতা এবং প্রস্থান।Read More →

Lord Krishna in Allahabad HC: কৃষ্ণজন্মভূমি কেসে আদালতে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ! অলৌকিক…

কয়েকদশক ধরে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যেই বিভেদের বীজ রোপণ করে রেখেছে এই বিষয়। মথুরায় শ্রীকৃষ্ণজন্মভূমি ও শাহি ইদগাহের বিরোধ। এই সংক্রান্ত একটি কেসও দীর্ঘদিন ধরে এলাহাবাদ হাইকোর্টে চলছে। কী সেই মামলার মূল বিষয়? মামলাকারীর বক্তব্য হল– ঠাকুর কেশবজি মহারাজের মূর্তি প্রতিষ্ঠিত ছিল যেখানে, যে-মন্দিরে সেটা মুঘলেরা ধুলোয় মিশিয়ে দিয়ে সেখানেRead More →

Uttar Dinajpur: অনলাইন গেমের আড়ালে পাকিস্তানে ভারতের গোপন তথ্য পাচার? জঙ্গি-যোগে কালিয়াগঞ্জের যুবককে গ্রেফতার মুম্বই এটিএসের!

 সংসদ হামলার পর এবার জঙ্গি যোগের অভিযোগ বাংলার যুবকের বিরুদ্দে! দেশের গোপন তথ্য পাকিস্তান সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে মুম্বইয়ের অ্যান্টি টেররিজম স্কোয়াডের হাতে গ্রেফতার এক অভিযুক্ত। যদিও পরিবারের দাবি, নিছক-ই মোবাইলে গেম খেলত ওই যুবক। সব মিলিয়ে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে। জানাRead More →

Weather Update: শীতে ফের বৃষ্টির ভ্রুকূটি! কবে থেকে পালটাবে আবহাওয়া?

 ২২ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই থাকবে শুষ্ক আবহাওয়া। দিনের বা রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। বহাল থাকবে শীতের আমেজ।       2/5 শীতের খামখেয়ালিপনা! ২২ তারিখের পর আবহাওয়া কিছুটা পালটাবে। বাতাসে শুষ্ক ভাব কমে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আকাশ মেঘলা হবে। তার জেরে কিছুটা বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। Read More →

কনেপক্ষের ফোন বন্ধ! হাড় কাঁপানো রাতে বর দাঁড়িয়েই রইলেন কাটোয়া ফেরিঘাটে! শেষমেশ গেলেন থানায়

বিয়ের রীতি মেনে সবই করেছিলেন দু’জনে। আত্মীয়স্বজনের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া থেকে শুরু করে নান্দীমুখ পর্ব। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তাল কাটল বিয়ের দিন। ধুতি-পাঞ্জাবি, টোপর পরে বিয়ে করতে গেলেন বর। সঙ্গে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরাও ছিলেন। কনেপক্ষের কথা মতো তাঁরা পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীর ফেরিঘাটের কাছে অপেক্ষা করছিলেন। বাইরেRead More →

‘ভাগ্য ভাল যে আমি সাংসদ নই এখন’! মোদী-সাক্ষাতের আগে সাত বারের সাংসদ মমতা কেন এমন বললেন?

সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের ন’জন-সহ বিরোধী সাংসদের সাসপেন্ড হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক হওয়ার কথা, সব কিছু ঠিক থাকলে। তার আগে সংসদে কমপক্ষে ৩৩ জন সাংসদের সাসপেনশন নিয়ে ক্ষুব্ধ মমতা।Read More →

অধীর-সহ কমপক্ষে ৩৩ সাংসদ সাসপেন্ড, তৃণমূলের ৯! লোকসভায় ‘রংবোমা’ নিয়ে হট্টগোলের জের

গত বাদল অধিবেশনেও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড করা হল অধীরকে। সঙ্গে ৩০ জনের বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধীRead More →

আদালতের নির্দেশ মানার ইচ্ছা রয়েছে কি না জানান ২৪ ঘণ্টায়: মুখ্যসচিবকে বিচারপতি গঙ্গোপাধ্যায়

উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ মানার ইচ্ছা আদৌ রাজ্য সরকারের রয়েছে কি না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানানোর জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে। মামলাকারীর আইনজীবীকে ১ ঘণ্টার মধ্যেRead More →

প্রাথমিকের নিয়োগ-প্যানেল প্রকাশে বিচারপতি সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে পর্ষদ

৪২০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলায় নয়া মোড়। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দেওয়া নিয়ে বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১২ ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিংহ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষাRead More →

বিহারে শিব মন্দিরের পুরোহিতের চোখ উপড়ানো ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, উত্তেজনা এলাকায়

 নৃশংস হত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল বিহারে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন গোপালগঞ্জ জেলার বাসিন্দা স্থানীয় শিব মন্দিরের এক পুরোহিত। শনিবার তার গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। চোখ উপড়ানো, পুরুষাঙ্গ কাটা পুরোহিতের দেহ মিলতেই, দেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ কর্মীরা। জনতার সঙ্গে সংঘর্ষে দুইRead More →