হঠাৎ বদলি পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আসানসোলের পুলিশ কমিশনার, জল্পনা আমলা মহলে

পশ্চিম বর্ধমানে আমলা ও পুলিশ মহলে বদলের একটা আভাস ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শেষমেশ হলও তাই। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেওয়া হল পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুরকে। হঠাৎ এই দুই কর্তাকে বদলি নিয়ে আমলা মহলে জল্পনা শুরুRead More →

তফসিলি জাতির উন্নয়নে বাজেটবৃদ্ধি সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনগ্রসর শ্রেণির কল্যাণে বরাবরই সক্রিয় মুখ্যমন্ত্রী। এবার রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তফসিলি জাতির জন্য বাজেট বাড়ানো হল। চাকরিক্ষেত্রেও তাঁদের জন্য বাড়িয়ে ২২ শতাংশ সংরক্ষিত করা হল। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতিRead More →

সাত কেন্দ্রের উপনির্বাচন, আজ বিকেলেই কমিশনে যাচ্ছে তৃণমূল

রাজ্যে সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখনই করার দাবি নিয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টে নাগাদ দিল্লিতে নির্বাচন সদনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। থাকবেন সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র। নির্বাচন কমিশন সাত কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এখনও কোনোRead More →

নির্বাচনী হিংসার তদন্তে তৎপর সিবিআই, নথি সংগ্রহই শুরু করেনি সিট, অভিযোগ

রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের ব্যাপারে বিশেষ তদন্ত টিম বা সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল বিজেপি সহ নানা মহলের দাবি, সিটের তেমন সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না।রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর পর বিরোধী দলগুলির কর্মী সমর্থকদের ওপর শাসক দলের অত্যাচারের অভিযোগ সংক্রান্ত মামলাগুলির ব্যাপারে কয়েকদিনRead More →

কাবুল থেকে কতজন ফিরছেন? সঠিক পরিসংখ্যান নেই নবান্নের কাছে

আফগানিস্তান থেকে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ফিরছে বহু মানুষ। তবে এখনও পর্যন্ত কতজন রাজ্যে ফিরলেন তার কোনো তথ্য নেই নবান্নের কাছে। এমনকি এখনও পর্যন্ত বাংলার কতজন আটকে আছে আফগানিস্তানের তারও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। নবান্নের এক আধিকারিকের কথায়, “আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনার পুরো বিষয়টিই দেখছে বিদেশ মন্ত্রক। তবে এখনওRead More →

কাল থেকে ফের বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরেও জারি কড়া সতর্কতা

গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। সেই তুলনায় দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার বাড়তে পারে, আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। আলিপুরের হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় বঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকেRead More →

অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগে ‘না’, চাকরি পাবেন নতুনরা, বড় পদক্ষেপের পথে রাজ্য

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এতকাল ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিয়োগ দেওয়া হত। পুরোনোদের মেয়াদ না বাড়িয়ে নতুনদের চাকরি দিতে চাইছএ রাজ্য সরকার। কর্মসংস্থান বৃদ্ধির তাগিদে তাই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের চিঠিতে এই বিষয়ে জানা গিয়েছে। চিঠিতে দফতরের তরফে জানানো হয়েছে যে সরকারি দফতরগুলিতে দ্রুত শূন্যপদRead More →

ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

আপাতত বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই রাজ্যে।  মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  এর ফলে বাংলা সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তাই এ সপ্তাহ বৃষ্টি মাথায় নিয়েই দিন কাটবে রাজ্যবাসীর এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। মেঘাচ্ছন আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দফতর। যদিওRead More →

সিবিআই ৪ টিম নিয়ে এক-দুদিনেই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করবে

বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে দ্রুত তদন্ত করতে চাইছে সিবিআই। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্ট সিবিআইকে তদন্তভার দেয়। সন্ধ্যার মধ্যেই তারা চারটি টিম গঠন করে ফেলে। ঠিক হয়েছে প্রতিটি টিমের মাথায় থাকবেন একজন করে যুগ্ম অধিকর্তা পদমর্যাদার অফিসার। হাইকোর্ট যেহেতু ধর্ষনের ঘটনাগুলি তদন্তের ভার সিবিআইকে দিয়েছে তাই প্রতিটিRead More →

নতুন রেকর্ড গড়ল উত্তরপ্রদেশ! আবারও সমস্ত রাজ্যকে পেছনে ফেলে দিল যোগী রাজ্য

যোগী আদিত্যনাথকে নিয়ে বিরোধীদের অভিযোগের শেষ নেই কিন্তু তিনি একের পর এক অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে নিজের রাজ্য উত্তর প্রদেশেকে উপহার দিয়ে চলেছেন একটার পর একটা শুভ সংবাদ। অর্থনৈতিক, বাণিজ্যিক, নারী সুরক্ষা থেকে শুরু করে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য হ‌ওয়া সত্বেও করোনার টিকা প্রদানে রাজ্যের কপালে এনে দিয়েছেন শ্রেষ্ঠত্বের শিরোপা।Read More →