অনশনের ২৬ দিন! রেকর্ড ভাঙতে নয়, আমরা চাকরি পেতে চাই: বলছেন এসএসসি-প্রার্থীরা

পাশেই খোলা ড্রেন, ভনভন করে উড়ে আসে মশা। হাওয়া দিলেই ছড়ায় বিশ্রী দুর্গন্ধ। পাশ দিয়ে নিয়মমাফিক বয়ে চলেছে নাগরিক জীবন। আর তার গা ঘেঁষেই দাঁতে দাঁত চেপে, মাটি কামড়ে পড়ে আছেন কয়েকশো মানুষ। এভাবেই চলছে, আজ ২৬তম দিন! তিলোত্তমার বুকে যেন এক টুকরো শিউরে ওঠা অমানবিকতার ছবি যেন সেঁটে রয়েছেRead More →

ডেবরা থেকে ভোট প্রচারে শুরু করলেন ভারতী ঘোষ

লোকসভার ঘাটাল আসনে নাম ঘোষনা হওয়ার পর আজ ডেবরাতে ভোট প্রচারে শুরু করলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ভোট প্রচারে প্রথম দিনেই ডেবরাতে এলেন তিনি। জেতার ব্যাপারে তিনি আশাবাদী। আজ প্রথম প্রচারে এসে বলেন, তৃণমূল সুযোগ সন্ধানী দেউলিয়া সরকার। তিনি বলেন, এই সরকার রাজনৈতিক এবং সামাজিকভাবে দেউলিয়। শিক্ষা, স্বাস্থ্য সব দিকেইRead More →

বিজেপির মহিলা কর্মীর শ্লীলতাহানি, অর্জুন সিংয়ের নেতৃত্ব রণক্ষেত্র জগদ্দল-কাঁকিনাড়া

বিজেপির এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র জগদ্দল-কাঁকিনাড়া এলাকা। ঘটনার প্রতিবাদে রবিবার রাতে অর্জুন সিং-এর নেতৃত্বে জগদ্দল থানা ঘেরাও করেন বিজেপির নেতা কর্মীরা। এছাড়া রাস্তায় শুয়ে পড়ে অবরোধ করে অর্জুন সিং। সোমবার সকাল থেকে অভিযুক্তের শাস্তির দাবি ও এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়ে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনRead More →

#Breaking খবর: পুলিশ SSC অনশন কারীদের  মাথার উপর থেকে ছাউনিটা খুলে দিল

কিছুক্ষণ আগে দলদাস পুলিশ #SSC অনশন কারীদের মাথার উপর থেকে ছাউনিটা খুলে নিয়ে গেল দলদাস পুলিশ। টানা ২৬ দিন অনশন করছেন এস এস সির চাকুরিপ্রার্থীরা। গতকাল এসে পুলিশ জোর করে অনশন ওঠানোর কথা বলে যায়, তারই ফলশ্রুতি হিসেবে আজ অনশনকারীদের মাথার ওপর অস্থায়ী ছাউনি খুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ অনেকRead More →

ডাল মে কুছ কালা হ্যায়, যুবরাজ সাফাই কেন দিলেন: অর্জুন

হুগলি.শিল্পাঞ্চলে চটকল নিয়ে কোনও গন্ডগোল হলেই নাম উঠত তাঁর। অনেকে বলতেন, “অর্জুন ভাইয়া হ্যায়! দেখ লেঙ্গে।” কিন্তু তখন অর্জুন ছিলেন তৃণমূল নেতা। কিন্তু এখন তিনি ব্যারাকপুরে বিজেপি-র ‘তারকা’ প্রর্থী। সেই অর্জুনই রবিবার এলেন হুগলির রিষড়ায়। বিজেপি প্রার্থীর সমর্থনে চারবাতি মোড়ে জনসভা শেষে তীব্র আক্রমণ শানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।Read More →

বিমানবন্দরে সোনা কাণ্ড: অভিষেকের বিরুদ্ধে পাল্টা পাঁচ প্রশ্ন তুলল বিজেপি

 বিমান বন্দরে ‘সোনা কাণ্ড’ নিয়ে রবিবার দুপুরে প্রথম মুখ খোলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার নির্বাচনী অফিসে ‘ব্যক্তিগত’ সাংবাদিক সম্মেলন করে, কাস্টমসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তুলেছিলেন পাঁচটি প্রশ্ন। ২৪ ঘণ্টা কাটার আগেই অভিষেকের বিরুদ্ধে পাল্টা পাঁচ প্রশ্ন তুলল বিজেপি। সোমবার নয়াদিল্লির বিজেপি সদর দফতরে শাহনাওয়াজ হোসেনকে পাশে বসিয়েRead More →

ব্রেকিং নিউজ! পশ্চিমবঙ্গের ৫৪ শতাংশ মানুষ মোদীকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান

মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় পশ্চিমবঙ্গের ৫৪ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। হ্যাঁ সমীক্ষার রিপোর্ট অন্তত তাই বলছে।অ্যাক্সিস মাই ইন্ডিয়া ফর টুডেজ পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ( পিএসই) সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।পশ্চিমবঙ্গের ৫৪ শতাংশ ভোটার মোদীর দিকেই ঝুঁকছেন। মার্চের ১৩ থেকে ২০ তারিখের মধ্যে এই সমীক্ষা চালানোRead More →

ঝাড়গ্রামে জয়ের লড়াই লড়ছেন বিজেপির কুনার

প্রার্থী ঘোষণায় কিছুটা দেরি হলেও নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী কুনার হেমরম। রিক্সা চালক, টোটো চালক থেকে সমস্ত পথচলতি মানুষের কাছে তাঁর আবেদন বিজেপিকে একবার সুযোগ দেওয়ার। আইআইটির ইঞ্জিনিয়ার কুনারবাবু রাজনীতিতে নতুন হলেও আদিবাসী সমাজে একটি পরিচিত নাম। আদিবাসীদের অলচিকি লিপির জন্য পাঁচটি  সফটওয়্যারের আবিষ্কারকRead More →

যা কিছু তৃণমূলের বিপক্ষে তাই বিজেপির পক্ষে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৪২ টার মধ্যে ৪২ টাই দখলে রাখতে হবে। ঠিক উল্টোদিকে অমিত শাহ বলেছেন, ২২টা আসন এবার এখানে জিতে নিতেই হবে। ফলত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি পশ্চিমবঙ্গের ভোটদাতাদের তাড়িত করছে তা হলো—গতবারের যে কটা লোকসভা আসন জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কটা কি ধরে রাখতেRead More →

নিবেদিতার দীক্ষা

২৫শে মার্চ ১৮৯৮ স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে ব্রহ্মচর্যব্রতে দীক্ষা দেন মিস মার্গারেট নোবলকে এবং তাঁর নামকরণ করেন ‘নিবেদিতা’। ১৮৯৮ সালের ২৮শে জানুয়ারি ‘মম্বসা’ নামক জাহাজে কলকাতা বন্দরে এসে পৌঁছান মার্গারেট। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। প্রথমে তিনি উঠলেন চৌরঙ্গী অঞ্চলে একটি হোটেলে। এখানে থাকাকালীনRead More →