দরজা খোলো, কিন্তু দেখে-শুনে

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ১৮টি আসনে জয়লাভের পর রাজনৈতিক চিত্রটি অনেকাংশেই বদলে গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন খুব দ্রুত তার জমি হারিয়ে ফেলছে, ওই দলের নেতা-কর্মীদের মনেও সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তার আশঙ্কা। পাশাপাশি বিজেপি তার প্রভাব এবং প্রসার যেমন দ্রুত বাড়াচ্ছে, তেমনই বিজেপি নেতা-কর্মীরাও ক্রমশ তেমন আত্মবিশ্বাসীRead More →

মমতার তোষণ নীতি রাজ্যকে কোথায় ঠেলেছে এনআরএস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল

এই প্রতিবেদন যখন লিখছি, তখন রাজ্যের জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা মেটার পথে। হ্যাঁ, সচেতন ভাবেই ‘রাজ্য প্রশাসন’ জাতীয় শব্দ বা ‘মুখ্যমন্ত্রী’ শব্দটিকে ব্যবহার না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখছি। কারণ জুনিয়র ডাক্তারদের যাবতীয় ক্ষোভ, রাগ বা অভিমান যাই হোক না কেন, সেটা ছিল স্রেফ ব্যক্তি মমতাকে ঘিরে। ১৭Read More →

রাস্তায় অসুস্থ মহিলাকে দেখে গাড়ি থেকে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তারপর কি হল দেখুন ভিডিওতে

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শনিবার নিজের সংসদীয় এলাকা আমেঠির সফরে যান। সেখানে গিয়ে তিনি এক অসুস্থ মহিলার সাহায্য করে মানুষের মন জয় করে নেন। ওনার কনভয় যখন বরৈলিয়া গ্রাম থেকে বেড়িয়ে যাচ্ছিল, তখন রাস্তা দিয়ে একটি মহিলাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখেই তিনি ফট করে নিজের গাড়ি থেকেRead More →

তাবড় নেতাদের নাম ছিল সিবিআইয়ের খাতায়, আমাকে বলির পাঁঠা করেছিল, বিস্ফোরক মদন

তিনি ফেসবুক লাইভে আসা মানে কিছু না কিছু হবেই। কিন্তু এতদিন ছিল অন্যরকম। তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের শনিবারের ফেসবুক লাইভ সম্পূর্ণ আলাদা। প্রতিটি সেকেন্ডে বিতর্কের বারুদ ঠাসা। আর সেই ফেসবুক লাইভ থেকেই দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন মদন। ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়,Read More →

দক্ষিণবঙ্গশীর্ষ সংবাদ ‘জয় শ্রীরাম ধ্বনী’কে কেন্দ্র করে ধুন্ধুমার, পুলিশের গুলিতে আহত তিন

বিজেপি কর্মীদের দেওয়া ‘জয় শ্রীরাম ধ্বনী’কে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকরডাঙ্গায়। পুলিশ বিজেপি কর্মীদের উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত তিন জন। এদের মধ্যে একজন বছর তেরো বয়সের অষ্টম শ্রেণীর ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে পুলিশের ‘গুলি’ চালনার অভিযোগ তুলে আহতদেরRead More →

ফেসবুকে কবিতা পোস্ট, সুবোধ সরকারের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা

শনিবার দুপুরে কবি সুবোধ সরকার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। তারপর থেকেই সুবোধের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক মহলের একাংশ। কবিতাটি সুবোধের নয়, তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে কবিতাটির লেখক জনৈক সুবিনয় হেমব্রম। সুবিনয়ের লেখা কবিতাটির নির্দিষ্ট কোনও নাম নেই। অনেকে মনে করেন কবিতাটি যেন শাসক দলেরRead More →

শান্তির দাবিতে রাজ্যজুড়ে একমাস ধরে গণ-অবস্থানে বসছে কংগ্রেস

রাজ্যে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে এবার রাজ্যজুড়ে গণ-অবস্থানে বসছে প্রদেশ কংগ্রেস। ২৪শে জুন, সোমবার থেকে শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচী৷প্রতিটা জেলায় মাসব্যাপী এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে বিধানভবন জানিয়েছে৷ লোকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা মিটছে না রাজ্যে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিকRead More →

অভিষেক ঘনিষ্ঠ শান্তনু সেনের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার কাটমানি নেওয়ার অভিযোগ

কাটমানি নিয়ে কঠোর তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের নেতাদের নেত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যাঁর বিরুদ্ধে এবার কাটমানি নেওয়ার অভিযোগ শুনবেন তিনি নিজে তাঁকে পুলিশে ধরিয়ে দেবেন৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট এক নেতার বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল৷ শহুরে রাজনীতিতেRead More →

আমডাঙার নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসাদ অর্জুন সিং, ১০ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস

আমডাঙার বহিছগাছিতে তৃণমূলের মারে নিহত বিজেপি কর্মী আকবরের বাড়িতে এসে ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্যপালকে সরেজমিনে এসে বারাকপুর সংসদীয় সন্ত্রাসকবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ করবেন বলে জানালেন বিজেপির বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি এদিন বিজেপি কর্মী মৃত আকবরের পরিবারের সঙ্গে দেখা করেন।  প্রসঙ্গত, শুক্ররবার সন্ধ্যায় বিজিপি কর্মী নাজিবুর করিম ওরফে আকবর বহিচগাছা পুরাতন বাজারে ওষুধ কিনতে গেলেশাসকদলের কর্মী রাকেশ পিয়াদা চ্যালা কাঠ দিয়ে মারধর করে।আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতাল ও তারপর আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। নাজিবুরের বাবা মোজাফর মন্ডলের দাবি, আমরা সিপিএম করতাম সাত মাস বাড়ি ছাড়া ছিলাম এখন বিজিপি করি দু মাস আগে বাড়ি ফিরেছি গতকাল সন্ধ্যায় বিজেপি করি বলে শাসক দল আমার ছেলেকে পিটিয়ে খুন করেছে। পুলিশ গেলে পুলিশের একটি গাড়ি ভাঙ্গচুর করে।  আকবরের স্ত্রী শিউলি বিবি বলেন, আমার স্বামী সহ আমরা সিপিএম করতাম।লোকসভা ভোটের সময় থেকে বিজেপি করি।বিজেপির করার জন্যই ওকে মেরে ফেলেছে।Read More →

কাটমানি খাওয়া প্রসঙ্গে এবার তৃণমূলের বিরুদ্ধে গান বাঁধলেন নচিকেতা, স্বাগত জানালেন বাবু্ল, লকেট

তৃণমূলের বিরুদ্ধে গান লেখার জন্য নচিকেতা চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ এবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন। তারমধ্যে নচিকেতা চট্টোপাধ্যায় একজন। প্রসঙ্গত, শাসকদলের কাটমানি নিয়ে এবার গান লিখেছেন নচিকেতা। তার গাওয়া গান ইতিমধ্যেই রাজ্যের মানুষের মনে প্রভাব পড়েছে। এমনিতেই নচিকেতা জীবনমুখী ওRead More →