রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে কোনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ হতে দেওয়া যাবে না
কেমন আছে পশ্চিমবঙ্গ ? লোকসভা ভোটের আগে এবং পঞ্চায়েত নির্বাচনের পরের সময়টুকুতে মানুষের উত্তর ছিল—ভালো নেই। গণতন্ত্র বিপন্ন। মানুষ বিপন্ন। ২০১৯-এর লোকসভা ভোট মিটে গেছে। সরাসরি কেন্দ্রীয় অসামরিক প্রতিরক্ষা বাহিনীর কঠিন প্রহরায়। এখন কেমন আছে পশ্চিমবঙ্গ ? উত্তর সেই একই—ভালো নেই। বরং আগের তুলনায় সমস্বরে মানুষের হাহাকারের তীব্রতা অনেক বেশি।Read More →










