গোয়াতে গিয়ে হিন্দুত্বে শান, বিজেপিকে আক্রমণের সাথে গোয়াবাসীকে চণ্ডীপাঠ করে শোনালেন মমতা।

পানাজির সভা মঞ্চ থেকে গোয়াবাসীর জন্য প্রথমবারের মত কয়েক লাইন চণ্ডীপাঠ করে শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, গোটা বইটাই তাঁর মুখস্থ। সারা বছর তিনি এটা পাঠ করেন, শুধু ভোট এলেই নয়। ধর্মের অস্ত্রে বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না মমতা। গতকাল কাশীতে মোদীর গঙ্গাস্নান নিয়েও কটাক্ষ করেছেন তিনি। মমতার গোয়া সফরের দ্বিতীয়Read More →

মালদার চাঁচলে একশো দিনের কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করলেন বিডিও।

একশ দিনের কাজে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ও কর্মীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল। যার জেরে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করলেন বিডিও। ঘটনাস্থান মালদার চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম। সেখানকার পঞ্চায়েতের প্রধান,উপ-প্রধান, নির্মাণ সহায়ক সহ পঞ্চায়েতে কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল। এদিকে ঘটনার পর গা ঢাকাRead More →

সবার জন্য ঘর প্রকল্পে গরিব মানুষদের মাথায় জোটেনি ছাদ, সিউড়ি পুরসভার থেকে ৯ কোটি টাকা ফেরত নিল রাজ্য সরকার।

রাজ্য সরকারের সবার জন্য ঘর প্রকল্প বা ‘হাউস ফর অল’। সেই প্রকল্পের জন্য ব্যায় করা হচ্ছে টাকা। কিন্তু অভিযোগ উঠছে গরিব মানুষদের মাথায় জোটেনি ছাদ। সেই কারণে সিউড়ি পুরসভার কাছ থেকে প্রায় নয় কোটি টাকা ফেরত নিল সরকার। সিউড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে প্রায় ৯ কোটি টাকা দেওয়াRead More →

নির্দল প্রার্থী সচ্চিদানন্দের সমর্থককে থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ শেক্সপিয়র সরণি থানার পুলিশের বিরুদ্ধে।

সমর্থককে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সোমবার রাতে তাঁর এক অনুগামীকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিযোগ, সোমবার রাত ১০টা নাগাদ রামচন্দ্র গায়েন নামে এক ব্যক্তিকে রামময় রোডের বাড়ি থেকে তুলে নিয়ে যান দুইRead More →

গ্রুপ সি মামলায় অস্বস্তি বাড়ল স্কুল সার্ভিস কমিশনের।

প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে নিয়োগ হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গ্রুপ ডি ও গ্রুপ সি দুটি ক্ষেত্রেই একই অভিযোগ উঠেছে। গ্রুপ সি নিয়োগের মামলায় প্রায় ৩৫০ জনের বেতন বন্ধ করার নির্দেশ আগেই গিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় কমিশনকে নতুন করে হলফনামা দিতে বলল আদালত। এ দিন আদালতেRead More →

জাল নথি বানিয়ে মানুষ পাচারের অভিযোগ, উত্তরপ্রদেশ ATS-এ র হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম মফিজুর রহমান।

জাল নথি বানিয়ে মানুষ পাচারের অভিযোগ উত্তরপ্রদেশ ATS-এ র হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম মফিজুর রহমান। উত্তরপ্রদেশের ATS-এর দল সন্দেহভাজন এই বাংলাদেশের ব্যক্তিকে গ্রেফতার করেছে।   মফিজুরকে জেরা করেই কলকাতা পুলিসের হাতে ৩৮ জন ধরা পড়ে। প্রথমে ২১জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরে ধরা পড়েছে আরও ১৭Read More →

৯০ কোটি টাকার কেলেঙ্কারি, জামিন নাকচ হল বর্ধমানের পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের।

জামিন নাকচ হল বর্ধমানের পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এদিকে প্রণবের বিরুদ্ধে, এক-দুই নয়, ৯০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছে সিবিআই। আগামী ২৭ ডিসেম্বর আবার প্রণব চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। চারদিনের সিবিআই হেফাজতে থাকার পর বর্ধমানের পুরসভার পুরপ্রশাসক প্রণবRead More →

বাংলার ৫০০, গোয়ার জন্য ৫০০০, ‘বাংলার হাজার লক্ষ মা হল সৎ মা’ : বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে তাঁদের দু’জনের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল তাঁকে। আজ শান্তিপুরের একটি শিব মন্দিরে পুজো দিতে আসেন জয়প্রকাশবাবু। পুজো দেওয়া হয়ে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মন্তব্য করে বলেন, “মমতা-মোদীর সঙ্গে কোনওRead More →

কলকাতা পুরসভার বিজেপি প্রার্থীর স্ত্রীকে গণধর্ষণের হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।

শাসক শিবিরের বিরুদ্ধে কলকাতা পুরভোটে প্রচারে বাধা দেওয়া, মারধরের মতো অভিযোগ বিজেপি (BJP)। এবার বিজেপি প্রার্থীর স্ত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠল। এমনকি তা নিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অসহযোগিতা করছে বলে দাবি। কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন সুমন দাস। অভিযোগ, সুমন দাসের স্ত্রীকে রবিবার ধর্ষণের হুমকিRead More →

তৃণমূল জানে ক্ষমতায়ও আসবে না, ৫ হাজার টাকা দিতেও হবে না, ‘গৃহলক্ষ্মী’কে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

একুশের বিধানসভা ভোটে জিতে বাংলার মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে মহিলাদের ৫০০ টাকা করে ‘হাত খরচ’ দেয় তাঁর সরকার। শনিবারই গোয়ার মহিলাদের জন্যও একেবারে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা করেছে গোয়া তৃণমূল। তবে এখানে হাত খরচের অঙ্কটা বেশ বড়, মাসে ৫ হাজার টাকা। যা নিয়েRead More →