স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।

চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ রাজ্যজুড়ে। এবার স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল বাগুইআটি থেকে। তাঁদের গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনজন যুবক আসেন। বেশ কয়েকজনকে নিজেদের জালে জড়িয়ে তাঁরা টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই তিনজন স্বাস্থ্যভবনে চাকরিRead More →

আবারো বাসন্তীতে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, বিধায়কের সামনেই চলল দু’পক্ষের চেয়ার ছোড়়াছুঁড়ি।

বাসন্তীতে ফের তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’। বিধায়কের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে চলল চেয়ার ছোড়াছুঁড়ি! আহত হলেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়।  জানা গিয়েছে, এদিন বাসন্তীর কাঠালবেড়িয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল। দলের কর্মী-সমর্থকরা তো বটেই, ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল মণ্ডলও। তাহলে? অভিযোগ, বিধায়কের সামনে দলেরRead More →

কোভিড বিধিকে তোয়াক্কা না করে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ পুলিশের।

কেউ সিটি দিচ্ছেন। কেউ কেউ উদ্দাম নাচছেন। ডিজে বক্সে চলছে একের পর এক আইটেম সং। যাঁরা নাচছেন, তাঁরা আর কেউ নন, সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে- পুলিশ! করোনা আবহে এই উদ্দাম উন্মাদনার ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষ কোভিড বিধি পালন করছে কিনা তা দেখভালের দায়িত্ব এখনRead More →

প্রাথমিকে ৭৩৮ জনের নিয়োগ বিতর্ক মামলায় হাইকোর্টে নয়া মোড়।

প্রাথমিক নিয়োগে অনিয়মের অভিযোগ নতুন করে শুনতে পোর্টাল তৈরি করবে সংসদ। সেখানে অভিযোগ জানানোর ১৫ দিনের মধ্যে তার সমাধান করতে হবে। প্রাথমিকে ৭৩৮ জনের নিয়োগ বিতর্কে পর্ষদের আশ্বাসে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে যে পাঁচজন মামলা করেছেন, তাঁদের নিয়ে কোনও বিতর্ক নেই। তাঁদের ২৬ ডিসেম্বর ইন্টারভিউয়ে ডাকাRead More →

বড়দিনের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার কলকাতায়, অস্ত্র-সহ দু’জন গ্রেফতার।

বড়দিনের আগে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল কলকাতায়। অস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ বাহিনী। বৃহস্পতিবার রাজারহাটে এসটিএফের গোপন অভিযান চলে। সেই অভিযানেই উদ্ধার হয় বিপুল বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। নিউটাউনের সাপুরজির কাছে একটি বাস আটকে তল্লাশি চালায় এসটিএফ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দু’জনকে। কলকাতায় উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে।Read More →

ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একটি এফআইআর দায়ের সিবিআইয়ের, এই নিয়ে দায়ের হওয়া মামলার সংখ্যা হল ৪৯ টি।

ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একটি এফআইআর দায়ের করল সিবিআই। পূর্ব মেদিনীপুরের মরিসদাহতে গত মার্চ মাসের একটি খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু হল। এই নিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ৪৯ টি মামলা হল। ডিসেম্বরের ৯ তারিখে ভোট পরবর্তী হিংসার তদন্তে আরও দুটি মামলা রুজু করে সিবিআই। রায়নাতে অস্বাভাবিকRead More →

“যে ভোটে ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, যে ভোটে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়, সেটাকে আমি ভোট বলে মানি না।” পুরভোট প্রসঙ্গে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

একুশের কলকাতা পুরভোটকে নির্বাচন বলতে নারাজ বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ভোটের মতো কিছু হয়েছে, ভোট হয়নি। এমনকী ৩টি ওয়ার্ডে তাঁদের প্রতিনিধিরা কেমন করে জিতলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শোনা গিয়েছে রাজ্য বিজেপিকে। আর বুধবার এ নিয়ে প্রশ্ন করতেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণRead More →

প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ লিস্ট প্রকাশে ভুল রয়েছে, হাইকোর্টে স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ভুল স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ নিয়ে ভুল হয়েছে, কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০ ডিসেম্বর বোর্ডের লিস্ট প্রকাশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই মামলায় বুধবার পর্ষদ স্বীকার করে নিল যে, ইন্টারভিউRead More →

ঘোষিত হল বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি,  সাধারণ সম্পাদক লকেট, অগ্নিমিত্রা।

ঘোষিত হল বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু, সঞ্জয় সিং। দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক থাকছেন লকেট চট্টোপাধ্যায়। নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি থাকছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদে। এতদিন দলের মহিলা মোর্চার সভাপতি ছিলেন অগ্নিমিত্রা পাল। তাঁর জায়গায় এবারRead More →

যাদবপুরে টাকার বিনিময়ে ভরতি করিয়ে দেওয়ার চক্র, তৃণমূলের ব্যাজ লাগানো গাড়িতে আটক দুই বহিরাগত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে টাকার বিনিময়ে ভরতি করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় চত্বর থেকেই আটক দুই বহিরাগত। আটক দুই যুবকের নাম সুরজ মুখোপাধ্যায় এবং সৌভিক মণ্ডল। দুজনেই হাওড়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের বাইরে এই দুই জনকে গাড়িতে বসেRead More →