CoronaUpdate: দৈনিক আক্রান্তে রেকর্ড কলকাতা ও উত্তর ২৪ পরগণায়

দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড করল কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ প্রত্যেক জেলায় ৮০০ পেরল আক্রান্তের সংখ্যা৷ তবে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা৷ তাও এই দুই জেলার অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটিRead More →

প্রায় ৪ হাজার বেড়ে ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৮৩ জন

ধীরে ধীরে নয় বরং বেশ দ্রুত গতিতেই পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ এগোচ্ছে  । প্রায় চার হাড়ার  বেড়ে ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৮৩ জন। যা এ পর্যন্ত দৈনিক সংক্রমণে রেকর্ড। পুজোর আগে কিভাবে সংক্রমণ বৃদ্ধি স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। উৎসবের মরসুমে যদি লাগাম টানা যায় সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের সংখ্যাRead More →

ব্রেকিং: শেষ মুহূর্তে দুর্গাপুজো নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিবের

শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আজ দ্বিতীয়া। তার মধ্যে পুজোর আগে শেষ রবিবার। বেলা বাড়তেই ভিড় বাড়ছে বিভিন্ন পুজো মন্ডপে। সবাই চাইছেন যতটা ফাঁকায় ফাঁকায় দেখে নেওয়া যায় ঠাকুর! অন্যদিকে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। এরই মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে করোনা নিয়ে। গত কয়েকদিনে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠছে।Read More →

হুগলী: গোঘাটের ভিকদাসে দুর্গা প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

দুর্গা পূজার আর বেশি বাকি নেই। এমন সময়ে দুঃখজনক ঘটনা ঘটলো হুগলী জেলার গোঘাটে। ভিকদাস এলাকায় নির্মীয়মান দুর্গা প্রতিমায় ভাঙচুর চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এনিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরে খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। স্থানীয় মানুষদের উত্তেজনা না ছড়ানোর জন্য আবেদন জানিয়েছে পুলিস। জানা গিয়েছে, আজ সকালে নির্মীয়মান দুর্গা প্রতিমারRead More →

২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ৩৮৬৫জন

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে কমল সুস্থতার হার। এদিকে একইসঙ্গে ফের বাড়ল দৈনিক সংক্রমন। নতুন করে তৈরি হল আক্রান্তের রেকর্ড। শনিবার নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮৬৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৮৩জন। মৃত্যু হয়েছে ৬১ জনের। গতকালের থেকে কমেছে দৈনিক মৃত্যু। এদিকে ফের বেড়েছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার।Read More →

বাংলায় রাষ্ট্রপতি শাসন হলে তা সংবিধান মেনেই হবে: অমিত শাহ

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কি বাংলায় বিধানসভা ভোট হবে? এ নিয়ে জল্পনা বাংলার রাজনীতির সব শিবিরেই রয়েছে। শনিবাসরীয় সন্ধ্যায় এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে কেন্দ্র করে ধুনুচিতে যেন ধুনো পড়ল! এদিন একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “বাংলায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা যে ভাবেRead More →

পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ হেলথ ফ্যামিলি দফতরে, এক নজরে কোন কোন পদে হবে নিয়োগ

পশ্চিমবঙ্গ হেলথ ফ্যামিলি রিক্রুটমেন্ট বোর্ড tutor/demonstrator পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮৯১ টি পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। প্রারথীদ্রর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী কালে স্থায়ী করা হবে। দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০.১১.২০২০। generalRead More →

নবরাত্রির শুভেচ্ছা রাজ্যপাল জগদীপ ধনকরের

 নবরাত্রির শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)।  শনিবার তিনি টুইটে লেখেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। নবরাত্রি মানে শক্তির আরাধনা। নবরাত্রির প্রথম দিন মা শৈলপুত্রিকে প্রণাম। তার আশীর্বাদ আমাদের আনন্দ ও শান্তি আনার শক্তি দিক। সেই সঙ্গে গরিব ও অবহেলিতদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসুক।Read More →

এবার খুলে গেল ইকো পার্ক

নিকো পার্কের পর এবার শনিবার খুলে গেল নিউ টাউন ইকো পার্ক। নিউ নরমালে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এর মধ্যে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর শনিবার পুজোর আগেই খুলে গেল ইকো পার্ক।  ইকো পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে একাধিক বিধিনিষেধ মেনে তারপরেই পার্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কে ঢোকারRead More →

মুম্বাইয়ের লোকাল ট্রেনে মহিলাদের যাতায়াতের অনুমতি দিল রেল

মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন (Mumbai Local trains)। আর আনলক পর্বে সেই লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রীদের সুবিধায় একের পর এক নতুন নিয়ম চালু হচ্ছে। এবার সেই নতুন নিয়মে মহিলারাও পেলেন বড় ছাড়। রাজ্য সরকার গতকাল জানিয়েছেন মহিলারা ১৭ তারিখ অর্থাৎ আজ থেকে লোকাল ট্রেনে যাতায়েত করতে পারবেন। দুর্যোগRead More →