IND vs IRE 1st T20 Weather Report: প্রথম ম্যাচ কি বৃষ্টি ভেস্তে দেবে? জানুন ডাবলিনের আবহাওয়ার পূর্বাভাস

একদিকে বিরাট কোহলিরা ১ জুলাই থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে ভারতের অন্য দল রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে। ডাবলিনের দ্য ভিলেজ ক্রিকেট গ্রাউন্ডে নামতে তৈরি হার্দিক পান্ডিয়ারা। রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতেRead More →

Andrea Jaeger: ৩০ বার যৌন হেনস্থার শিকার! ভয়ে ১৯ বছরেই টেনিস ছেড়ে দেন বিশ্বের প্রাক্তন দু’নম্বর

আটের দশকের শুরুর দিকে মহিলাদের টেনিসে অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন আন্দ্রেয়া জাগের। গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও ফরাসি ওপেন এবং উইম্বলডনের ফাইনাল খেলেছেন তিনি। ১৯৮০ সালে পেশাদার টেনিসে পা রাখেন। অবসর নেন ১৯৮৫ সালে। কেন? নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে জাগের মারাত্মক অভিযোগ করেছেন ডব্লুটিএ-র বিরুদ্ধে। আমেরিকার প্রাক্তন টেনিসRead More →

Rohit Sharma: করোনা আক্রান্ত রোহিত, হোটেলে নিভৃতবাসে, ইংল্যান্ড সফরে আবার সমস্যায় ভারতীয় দল

আবার ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দলে কোভিড হানা। আক্রান্ত রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ককে হোটেলের ঘরেই নিভৃতবাসে রয়েছেন। শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়। তার ফল পজিটিভ এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রবিবার সকালে টুইট করে এই খবর জানানো হয়েছে। ভারত এবং লেস্টারশায়ারের মধ্যে যে প্রস্তুতি ম্যাচ চলছে, তারRead More →

‘বুলস আই’ অভিষেক-জ্যোতির, তিরন্দাজি বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সডে সোনা জয় ভারতের

প্যারিসে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক বর্মা। শনিবার ফাইনালে ফরাসি জুটি সোফি ডডমন্ট ও জেন ফিলিপকে ১৫২-১৪৯ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। তার ফলে তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ের কম্পাউন্ড মিক্সড ইভেন্টের প্রথম সোনা জিতল ভারত। শনিবার ফাইনালে পুরো ‘অ্যাওয়ে ম্যাচে’ নেমেছিলেন অভিষেক-জ্যোতিরা। ফরাসি জুটির সমর্থনে প্যারিসে রীতিমতো কানপাতাRead More →

India Practice Match: ব্যাটে রান পন্থের, বলে সফল শামি-জাডেজা, প্রস্তুতি ম্যাচে নিজেদের গুছিয়ে নিচ্ছে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্টে নামতে চলেছে ভারত। তার আগে ভাল প্রস্তুতি সারলেন ভারতের বোলাররা। ছন্দে দেখা গেল মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজাকে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে লেস্টারশায়ারের থেকে ৮২ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংস দু’রানের লিড নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ৮০ রানে এক উইকেট হারিয়েছে। বৃষ্টির কারণে শুক্রবারও খেলাRead More →

Ranji Trophy: প্রথম বার রঞ্জি ট্রফি জয়ের দিকে আরও এক পা, কী ভাবে বদলে গেল মধ্যপ্রদেশ

দীর্ঘ ২৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠে চমকে দিয়েছিল মধ্যপ্রদেশ। কোনও দিন ট্রফি না জেতা এই রাজ্যই এ বার চোখে চোখ রেখে লড়াই করছে ৪১ বারের বিজয়ী মুম্বইয়ের বিরুদ্ধে। তারা সব হিসাব শুধু উল্টেই দেয়নি, তৃতীয় দিনের শেষে মুম্বইয়ের থেকে প্রথম ইনিংসে লিড নেওয়ার দোরগোড়ায় তারা। প্রথম ইনিংসে মুম্বইয়েরRead More →

ICC Ranking: মন্ধনা জায়গা ধরে রাখলেও বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বাংলার ঝুলন

আইসিসি মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মা। প্রথম দশে টিকে থাকলেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হয়েছে ঝুলন গোস্বামীকে। আইসিসির সাম্প্রতিক ওয়ান ডে ব্যাটারদের তালিকায় মন্ধনা রয়েছেন আট নম্বরে। হরমনপ্রীত কউর অবস্থান করছেন ১৩-য়। দীপ্তি শর্মা রয়েছেন ২৯ নম্বরে। ব্যাটারদের তালিকার শীর্ষেRead More →

ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার যোগ দিলেন সুনীল ছেত্রীর ক্লাবে

সুনীল ছেত্রীর ক্লাব বেঙ্গালুরু এফসি-তে যোগ দিলেন জাভি হের্নান্দেস। এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন তিনি। বুধবার দু’বছরের চুক্তিতে তিনি যোগ দেন বেঙ্গালুরুতে। গত মরসুমে তিনি খেলেছেন ওড়িশা এফসি-র হয়ে। মরসুমের ২০টি ম্যাচের মধ্যে একটি ছাড়া বাকি সবক’টিতেই খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমির থেকে উঠে আসার ফুটবলার জাভি ২০১৯-২০ মরসুমে তৎকালীনRead More →

East Bengal: এক দু’দিনের মধ্যেই চুক্তি ও দল গঠন নিয়ে বৈঠক, ইস্টবেঙ্গলকে আশ্বাস ইমামি গোষ্ঠীর

এক দু’দিনের মধ্যেই ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন ইমামি গোষ্ঠীর কর্তারা। চুক্তি সই এবং দল গঠন নিয়ে আলোচনা করবেন তাঁরা। এখনও দল গঠনের কাজ শুরু না হওয়ায় উদ্বিগ্ন লাল-হলুদ কর্তারা মঙ্গলবার চিঠি দেন বিনিয়োগকারী সংস্থাকে। সেই চিঠির উত্তর দিয়েছে ইমামি গোষ্ঠী। তাতেই ক্লাব কর্তাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসার কথা জানানোRead More →

Wriddhiman Saha: ঋদ্ধিমান আবার বিস্ফোরক, ‘ওই সাংবাদিক আগেও হুমকি দিয়েছেন’

কয়েক মাস আগেই ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিক বিতর্কে তোলপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট। বেশ কিছু দিন সেই প্রসঙ্গে চুপ থাকার পর আবার মুখ খুললেন ঋদ্ধিমান। জানালেন, ওই সাংবাদিক আগেও হুমকি দেন। অর্থাৎ ওই সাংবাদিক যে প্রায়শই এই কাজ করে থাকেন, সেটা খোলসা করলেন ঋদ্ধিমান। গত ১৯ ফেব্রুয়ারি নেটমাধ্যমে ওই সাংবাদিকের সঙ্গেRead More →