India vs England 2022: কোহলী অনিশ্চিত, তবু বৃহস্পতিবারই এক দিনের সিরিজ জিততে চাইছেন রোহিতরা

এক দিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বছর দেড়েক বাকি। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু ৫০ ওভারের ম্যাচ থাকলে এখন থেকেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চাইছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে এই সিরিজগুলিকে। তাই বিরাট কোহলীকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে ফুটছে ভারতীয় দল।Read More →

Sri lanka crisis: জ্বলছে কলম্বো, মাত্র দু’ঘণ্টার সড়ক দূরত্বে নির্বিবাদে চলেছে টেস্ট ক্রিকেট, আবার চলবে?

নগরী জ্বলছে। বেহালা বাজাচ্ছেন রোমসম্রাট নিরো। অনেক অমিল সত্ত্বেও অনেকের এই উপমা মনে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি দেখে। জ্বলছে দ্বীপরাষ্ট্র। খাদ্যের চরম আকাল। এক লিটার পেট্রল বিকোচ্ছে ভারতীয় মুদ্রায় সাড়ে ৫০০ টাকারও বেশি দামে। কিন্তু অশান্তির এই কালো মেঘকে বিভ্রম বলে মনে হবে একটু চোখ ফেরালেই। যখন গণবিক্ষোভের দাউদাউRead More →

India vs England ODI 2022: একদিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং, একাধিক নজির বুমরার

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন যশপ্রীত বুমরা। প্রথম ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার নজিরও গড়লেন। মঙ্গলবারের ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিলেন বুমরা। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচের প্রথম ১০ ওভারেRead More →

East Bengal: কলকাতা লিগ খেলার জন্য বাড়তি সময় চাইবে ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা কিছুটা হলেও বাড়ল। আইএফএ-র কাছে তার জন্য বাড়তি কিছুটা সময় চাইবে ক্লাব। মঙ্গলবার কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। ইমামির সঙ্গে চুক্তিজট প্রায় কেটে গিয়েছে বলে দাবি করলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি জানালেন, ‘‘তৎপরতার সঙ্গে কাজ এগোচ্ছে। চুক্তিপত্রের সবকটি বিষয়ই পরিষ্কার হয়েRead More →

Harbhajan Singh: অশ্বিনকে না খেলালে বয়ে বেড়াচ্ছে কেন, বিদেশের কথা ভেবে তৈরি করো কুলদীপকে: হরভজন

স্পিনের দেশ ভারতের হয়ে দেশে, বিদেশে নিয়মিত ভাবে টেস্ট ক্রিকেটে খেলে যাওয়া সম্ভবত শেষ স্পিনার। ইডেনে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়াকে চূর্ণ করার পাশাপাশি হেডিংলি বা কেপ টাউনেও প্রতিপক্ষকে যিনি ভাঙতে পারতেন। আর এখন বিদেশের মাঠে ভারতীয় একাদশে জায়গা হয় না সেরা স্পিনারেরই। কী বলছেন তিনি? ভারতের এজবাস্টন হার নিয়েই বা তাঁরRead More →

IND vs ENG: দলে নেই কোহলি, করলেন না ওয়ার্ম-আপও, রোহিত বললেন, ‘বিরাটের দিকে নজর রাখছি’

চোটের জন্য চোটের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের দলে নেই বিরাট কোহলি। ম্যাচের আগে ওয়ার্ম-আপও করেননি। তা নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, বিরাটের হালকা চোট আছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।Read More →

Wimbledon 2022: ব্রিটেনের রাজ পরিবারের সামনে চরম ঔদ্ধত্যে হাজির উইম্বলডন রানার-আপ, গুনতে হল জরিমানা

রয়্যাল বক্সের প্রথম সারিতে বসা প্রিন্স জর্জের সামনে অনউইম্বলডনোচিত ভাষায় তুমুল চিৎকার, শেষে প্রথা ভেঙে লাল টকটকে টুপি মাথায় দিয়ে ডাচেস অব কেমব্রিজের হাত থেকে রানার-আপ ট্রফি নেওয়া। ব্রিটেনের রাজ পরিবারের সামনে এই ঔদ্ধত্য মেনে নিতে পারেনি অল ইংল্যান্ড ক্লাব। জরিমানা গুনতে হল নিক কিরিয়সকে। রয়্যাল বক্সের সামনে দেখানো ঔদ্ধত্যেরRead More →

ICC World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় বিরাট লাফ শ্রীলঙ্কার, রোহিতরা কোথায়

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং ৩৯ রানে উড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় লাফ দিয়েছে তারা। ষষ্ঠ স্থান থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে। ফলে নীচে নেমে গিয়েছে পাকিস্তান এবং ভারত। শুধু তাই নয়, হেরে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে অস্ট্রেলিয়া।Read More →

Fake IPL Con Gang: হর্ষের মিমিক্রি, শব্দ ডাউনলোড – ভুয়ো IPL-এ রাশিয়ার চক্রকে টুপি গুজরাটের গ্রামের

আইপিএলের দলগুলির জার্সি পরে খেলছেন চাষের মাঠের শ্রমিকরা। হর্ষ ভোগলের মিমিক্রি করা এক ব্যক্তি ধারাভাষ্য দিচ্ছেন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে দর্শকদের উচ্ছ্বাসের অডিয়ো। তা দিয়েই ভুয়ো আইপিএল চালিয়ে রাশিয়ার বেটিংয়ে আসক্ত লোকজনদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল গুজরাটের গ্রামের একটি চক্রের বিরুদ্ধে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইপিএল শেষRead More →

India Vs England: সূর্যকুমারের শতরানের পরেও হার ভারতের, ২-১ ব্যবধানে সিরিজ রোহিতদের দখলে

ট্রেন্টব্রিজে সূর্যোদয় হল না। শেষ পর্যন্ত চেষ্টা করলেন সূর্যকুমার যাদব। তাঁর শতরানে ভারতীয় সমর্থকদের মনে আশা জাগলেও শেষ পর্যন্ত ১৭ রানে হেরেই মাঠ ছাড়তে হল ভারতকে। শেষ ম্যাচ হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতলেন রোহিতরা। আরও এক বার ব্যর্থ হলেন বিরাট কোহলী। রান পেলেন না রোহিত শর্মাও। আগের দুই ম্যাচে ভারতীয়Read More →