উধাও শামি! শেষ চারের আগে হঠাৎ রোহিতদের শিবির থেকে বেপাত্তা পেসার, নেই যোগাযোগ

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। তার আগে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না মহম্মদ শামিকে। কোথায় গিয়েছেন তিনি? আসলে অস্ট্রেলিয়ায় ঘুরতে বেরিয়ে গিয়েছিলেন বাংলার এই জোরে বোলার। জঙ্গলে নিজের মতো করে সময় কাটালেন তিনি। সেখানে কোনও নেট ছিল না। কারও সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল না। কিন্তু তাতে খুশিই ছিলেন শামি। রবিবারRead More →

অনুশীলনে কী করে চোট পেলেন রোহিত? কার দোষে ছিটকে যেতে পারেন নেতা? প্রকাশ্যে ভিডিয়ো

রোহিত শর্মার চোটের জন্য যে ব্যক্তির নাম উঠে আসছে তিনি রঘু রাঘবেন্দ্র। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় যিনি ভারতীয় দলের ফিল্ডারদের জুতো পরিষ্কার করছিলেন। তিনি থ্রো ডাউন বিশেষজ্ঞ। মঙ্গলবার সকালে রোহিতকে তিনিই থ্রো ডাউন দিচ্ছিলেন। রঘুর ছোড়া বলই লাগে ভারতীয় অধিনায়কের হাতে। তাতেই বিপত্তি। সেমিফাইনালের আগে রোহিতের চোট চিন্তায় ফেলে দিয়েছেRead More →

সেমিফাইনালে নামার তিন দিন আগে বিরাট সুবিধা পেয়ে গেল রোহিত শর্মার ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে স্বস্তির খবর ভারতীয় দলের জন্য। অন্য দিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের কারণে বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উদ্বেগে জস বাটলাররা। রোহিত শর্মাদের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না দাউইদ মালান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছেন মালান। তাঁর চোটRead More →

১০ বিষয়: সেমিফাইনালের আগে রোহিতদের খেলার পাঁচ ইতিবাচক, পাঁচ নেতিবাচক দিক

গ্রুপ পর্বের খেলা শেষ। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে শেষ চারে গেল রোহিত শর্মার ভারত। সেমিফাইনাল ম্যাচের আগে শেষ ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স থেকে পাঁচটি ইতিবাচক ও পাঁচটি নেতিবাচক বিষয় খুঁজে নিল আনন্দবাজার অনলাইন। পাঁচ ইতিবাচক বিষয় এক, ঋষভ পন্থ এ বারের বিশ্বকাপে রবিবারের আগে পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। তাঁকে খেলিয়েRead More →

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বাবরের কাছে ফিরতি উপহার চেয়ে নিলেন নেদারল্যান্ডসের কুপার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের ওঠার রাস্তা পরিস্কার করে দিয়েছে নেদারল্যান্ডস। রবিবার পাকিস্তানে অভাবনীয় উপহার দিয়ে পাল্টা উপহার চেয়ে নিলেন নেদারল্যান্ডসের ব্যাটার টম কুপার। উপহার চাইলেন খোদ পাক অধিনায়ক বাবর আজ়মের কাছেই। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে নেমে ছিলেন গা ঘামাতে। তার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসRead More →

জোড়া ধাক্কা বাংলাদেশের! পরের বার টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা নিশ্চিত নয় শাকিবদের

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে তাদের বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ। কিন্তু এই হারের ফলে জোড়া ধাক্কা খেয়েছেন শাকিব আল হাসানরা। পরের বারও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই বিশ্বকাপে খেলার সুযোগRead More →

বিশ্বকাপে আবার অঘটন, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের গ্রুপের অঙ্ক জমিয়ে দিল নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার অঘটন। নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে টেম্বা বাভুমারা হেরে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ৪ উইকেটে ১৫৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে গেল ৮ উইকেটে ১৪৫Read More →

শাকিবের আউট নিয়ে তীব্র বিতর্ক, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ বাংলাদেশ

পাকিস্তানের বিরুদ্ধে শাকিব আল হাসানের আউট তৈরি হল চূড়ান্ত বিতর্ক। বল পরিষ্কার ব্যাটে লাগা সত্ত্বেও তাঁকে এলবিডব্লিউ দেওয়া হল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দৃশ্যতই অখুশি শাকিব মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন। শেষমেশ হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন। ধারাভাষ্যকাররা এমন সিদ্ধান্তে অবাক। ঠিক কী হয়েছিল ঘটনাটা? ১১তম ওভারের চতুর্থ বলেRead More →

অঘটন প্রথম নয়, আট বছর আগেও বড় দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকাই প্রথম নয়। এর আগে ইংল্যান্ডকেও এক বার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল নেদারল্যান্ডস। ২০ ওভারের ক্রিকেটে ডাচরা মাঝেমধ্যেই অঘটন ঘটিয়ে থাকেন। রবিবারের ম্যাচ সেই তালিকায় আরও একটি সংযোজন। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। সেটাও আবার ইংরেজদের গর্বের লর্ডসে। টান টান সেই ম্যাচে ৪ উইকেটে জিতেছিলRead More →

শাকিবের বিতর্কিত আউটের পরই ভেঙে পড়ল বাংলাদেশ, জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ১২৮ রান

সোনার সুযোগ তৈরি করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হারাতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তাই টসে জিতে দু’বার ভাবলেন না বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দুই ওপেনারই ছন্দে থাকায়। বাংলাদেশ করল ৮ উইকেটে ১২৭ রান। ভারতকে প্রায় হারিয়ে দেওয়া লিটন দাস অবশ্য বাবরRead More →