সুযোগ নষ্ট রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় কোরিয়া

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। অন্তত দু’বার গোল করার কাছে পৌঁছে গিয়েও গোল করতে পারলেন না রোনাল্ডো। বিশ্বকাপের গ্রুপ পর্বে পর পর দু’টি ম্যাচেRead More →

উরুগুয়ের সঙ্গে পয়েন্ট, গোলপার্থক্য সমান, তবুও কী ভাবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া?

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিনে দেখা গেল চূড়ান্ত উত্তেজনা। গ্রুপ এইচ-এর শেষ রাউন্ডের ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারিয়ে দিল ঘানাকে। তাতেও শেষ ষোলোয় যাওয়া হল না। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপ থেকে বিদায় নিল উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট এবংRead More →

৫ গোলের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল সুইৎজারল্যান্ড

৯০ মিনিট ধরে টান টান খেলা চলল। প্রথমে এগোল সুইৎজারল্যান্ড। সেই গোল শোধ করে এগিয়ে গেল সার্বিয়া। আবার ম্যাচে ফিরল সুইৎজারল্যান্ড। সমতা ফেরানোর পরে দ্বিতীয় বারের জন্য এগিয়ে গেল তারা। সেই গোল আর শোধ করতে পারল না সার্বিয়া। শেষ পর্যন্ত সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে বিশ্বকাপের শেষ ষোলোতেRead More →

ভারের দাঁড়িপাল্লা হেলেছে জাপানের দিকে, স্পেনের বিরুদ্ধে গোল কি বৈধ? কী বলছে ফিফা?

স্পেনের বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক এখনও চলছে। কেউ বলছে, পরিষ্কার দেখা গিয়েছে যে বল গোললাইন অতিক্রম করে বেরিয়ে গিয়েছে। তার পরেও কী ভাবে গোল দিয়েছে ভার? আর এক দলের যুক্তি, বলের পুরোটা গোললাইন অতিক্রম করেনি। ন্যায্য গোল ছিল। এই পরিস্থিতিতে কী বলছে ফিফার নিয়ম? সত্যিই কি জাপানের গোলRead More →

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ কে? কাদের বিরুদ্ধে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

জাপানের কাছে হেরে গিয়ে গ্রুপ ই থেকে দ্বিতীয় হয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্য দিকে জার্মানির পরে এ বার স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। প্রি-কোয়ার্টার ফাইনালে তারা কাদের বিরুদ্ধে খেলবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ই ও গ্রুপ এফ-এর চার দলের খেলাRead More →

পেনাল্টি নষ্টের পরে মাঠে সতীর্থদের কী বলেছিলেন মেসি? ফাঁস করলেন দলের জয়ের কারিগর

পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল এসেছে তাঁর পা থেকে। দেশকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা নিয়েছেন। কিন্তু এখনও লিয়োনেল মেসিতে বুঁদ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি বুঁদ মেসির নেতৃত্বে। মেসির দায়বদ্ধতায়। পোল্যান্ড ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন মেসি। দলের অধিনায়কের ভুলের খেসারত অবশ্য দলকে দিতে হয়নি। দ্বিতীয়ার্ধে দু’টিRead More →

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা, অ্যালিস্টার এবং আলভারেসের গোলে হার লেয়নডস্কিদের

দাপটের সঙ্গে খেলেই শেষ ষোলোয় উঠে গেল আর্জেন্টিনা। পোল্যান্ডকে ২-০ গোলে হারাল তারা। দ্বিতীয়ার্ধে গোল দু’টি করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেস। প্রথমার্ধে লিয়োনেল মেসি পেনাল্টি নষ্ট করেন। তবে সেই সুযোগ নষ্টের কোনও প্রভাব পড়ল না ম্যাচে। দুই অর্ধেই অনবদ্য ফুটবল খেলে মন জয় করে নিল আর্জেন্টিনা। পেনাল্টি নষ্টRead More →

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? কাদের বিরুদ্ধে খেলতে হবে ফ্রান্সকে?

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে তারা। অন্য দিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় উঠেছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবেন লিয়োনেল মেসিরা? গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স।Read More →

বিশ্বকাপে মেসিদের ম্যাচের আগে মাঠেই মৃত্যু ফুটবলারের!

বুধবার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবেন লিয়োনেল মেসিরা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টিনায় মাঠে মৃত্যু হয়েছে কলম্বিয়ার এক ফুটবলারের। অনুশীলনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ফুটবলারের নাম আন্দ্রেস বালান্টা। ২২ বছরের এই ফুটবলার আর্জেন্টিনারRead More →

বুধবার আবার ‘ফাইনাল’ খেলতে নামছে আর্জেন্টিনা, মেসির সামনে তিন নজির স্পর্শ করার সুযোগ

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে যে থমথমে ভাবটা ছিল, সেটা অনেকটাই কেটে গিয়েছে মেক্সিকোর বিরুদ্ধে জিতে। তাতেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কারণ বুধবার লিয়োনেল মেসিদের সামনে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড, যারা ধারে-ভারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। আগের ম্যাচে সৌদি আরবকে হারিয়েছে পোল্যান্ড। আর্জেন্টিনার কাছে এই ম্যাচ জিততেইRead More →