টোকিয়োয় কাটল ৪১ বছরের পদক খরা, পিছিয়ে পড়েও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের

দু’মিনিটেই গোল খেতে হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে দেড় মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকে ফিনিক্স পাখির মতো উঠে এল ভারত। সাত মিনিটের ব্যবধানে চারটি গোল করে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিলেন মনপ্রীত সিংরা। সেই হার না মানা মানসিকতার সৌজন্যে অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের।Read More →

সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গেলেন দীপক পুনিয়া, লড়বেন ব্রোঞ্জের জন্য

রবি কুমার পারলেও টোকিওয় চমক দেখাতে পারলেন না দীপক পুনিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন দীপক। সেমিফাইনাল বাউটে দীপক ০-১০ ব্যবধানে হার মানেন আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে। শেষ চারে পুনিয়া মার্কিন কুস্তিগীরের কাছে আত্মসমর্পণ করলেন বলাই উচিত হবে। কেননা, ফার্স্ট পিরিয়ডেই বাউট শেষ করেRead More →

Tokyo Olympics 2020: খেতে কাজ করতেন বাবা, ১০ বছরে শুরু কুস্তি- অলিম্পিক্সে পদক নিশ্চিত করা কে এই রবি?

1/7হরিয়ানার সোনেপত জেলার নাহরি গ্রামের ছেলে রবিকুমার দাহিয়া। ১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। (ছবি সৌজন্য রয়টার্স)Read More →

তিন কন্যা হওয়ায় বাবা-মা কে শুনতে হয়েছিল গঞ্জনা, পদক জিতে অপমানের বদলা নিলেন লভলিনা

না তাঁর বাব-মা গত জন্মে কোনও ভুল করেননি। তাঁর বাবা-মা কোনও ভুলের ফল পাননি। শুধু তার বাবা মা কেন, দেশের কোনও বাবা-মা, যাদের ছেলে না হয়ে মেয়ে হয়েছে তারা কেউই কোনও ভুল করেননি। এটাই প্রমাণ করলেন ভারতের ব্রোঞ্জ জয়ী মহিলা বক্সার লভলিনা বড়গোহাঁই। তাঁর বক্সিং এর প্রত্যেকটা পাঞ্চ যেন, সবRead More →

লড়াই করেও সেমিফাইনালে শেষ ভারতের স্বপ্নের দৌড়, সামনে এবার ব্রোঞ্জের হাতছানি

শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা সেইভাবে হল না। দু’মিনিটের মধ্যে গোল করেও অলিম্পিক্সের সেমিফাইনালে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে মাঝমাঠের রাশ খুইয়ে ফেলেছিলেন রানি রামপালরা। চতুর্থ কোয়ার্টারে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারল না টিম ইন্ডিয়া। তার ফলে সেমিফাইনালেই থেমে গেল স্বপ্নের দৌড়। তবেRead More →

IND vs ENG Live: দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড, ক্রাউলেকে ফেরালেন সিরাজ

নাটিংহ্যামে দুই দেশ এখনও পর্যন্ত সাতটি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে দু’টি করে টেস্ট ম্যাচ জিতেছে দুই দল। তিনটি টেস্ট ড্র হয়েছে। ইংল্যান্ডের ইনিংস ২৫ ওভার: ৬১/২ক্রিজে লড়াই চালাচ্ছেন ডম সিবলে (১৮)। সঙ্গে রয়েছেন অধিনায়র জো রুট (১২)। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৬১ রান। ইংল্যান্ডের ইনিংস ২৩Read More →

অলিম্পিকে ফের পদকের আলো, কুস্তির ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন রবি কুমার

অলিম্পিকে ফের ভারতের পদক আনলেন কুস্তিতে রবি কুমার। ৫৭ কেজি বিভাগে রবি ৯-৭-এ জিতলেন কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে। একটা সময় মনে হয়েছিল রবি বুঝি হেরে যাবেন, তিনি পিছিয়ে ছিলেন ৫-৭-এ, কিন্তু যেভাবে তিনি শেষ রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন, ভাবাই যায়নি। বিশেষজ্ঞরাও অবাক তাঁর পারফরম্যান্সে। পিছিয়ে থেকেও কাজাখাস্তানের সানায়েভকে সেমিফাইনাল বাউটে পরাজিতRead More →

কোয়ার্টারে চিনা কুস্তিগীরকে পরাজিত করে ৮৬ কেজি বিভাগের শেষ চারে দীপক পুনিয়া

রবি কুমারের মতোই ঝড়ের গতিতে টোকিও অলিম্পিক্সের শেষ চারে জায়গা করে নিলেন দীপক কুমার। তিনি ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে পরাজিত করেন চিনের জুসেন লিনকে। কোয়ার্টার ফাইনাল বাউটের প্রথম পিরিয়ডে দীপক ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিডয়ে চিনা কুস্তিগীর (১+২) ৩ পয়েন্ট ঘরে তোলেন। দীপকRead More →

ঝড়ের গতিতে ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে রবি কুমার

ঝড়ের গতিতে টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে গেলেন রবি কুমার দাহিয়া। প্রথম বাউটের মতো ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল বাউটেও টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে জয় তুলে নিলেন ভারতীয় কুস্তিগীর। কোয়ার্টার ফাইনাল বাউটে রবি ১৪-৪ ব্যবধানে পরাজিত করেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভকে। সেমিফাইনাল বাউটে রবি কুমারের প্রতিপক্ষ কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভ।Read More →

দুরন্ত পারফর্ম্যান্স নীরজ চোপড়ার, প্রথম প্রচেষ্টাতেই টোকিওর ফাইনালে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার

টোকিও অলিম্পিক্সের ফাইনালে উঠলেন অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এই প্রথমবার তিনি অলিম্পিক্সের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অভিযান শুরু হয় নীরজের ইভেন্ট দিয়েই। কার্যত এলেন, দেখলেন, জয় করলেন ঢংয়েই তিনি কোয়ালিফিকেশন রাউন্ডের বাধা টপকে যান। কোয়ালিফিকেশন রাউন্ডের এ-গ্রুপে লড়াইRead More →