বারাণসী এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী

নিজের নির্বাচনী কেন্দ্রে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনের উদ্দেশ্যে রবিবার উত্তরপ্রদেশের বারাণসীতে এসে পৌছলেন প্রধানমন্ত্রী।এদিন সকালে বাবতপুরের লাল বাহাদূর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। ফুল দিয়েRead More →

ঐশী ঘোষকে মুর্খ বলে আক্রমণ তথাগত রায়ের

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) এসএফআই নেত্রী ঐশী ঘোষকে মূর্খ বলে আক্রমণ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। রবিবার সকালে একটি টুইটকে কেন্দ্র করে রিটুইট করেন তিনি। সেখানেই ঐশীকে উদ্দেশ্য করে তথাগত রায় লেখেন, “বেচারা ঐশী ঘোষের কি দোষ ? সে এতসব জানবে কোথা থেকে ? লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিলRead More →

মার্চের প্রথম সপ্তাহে কলকাতায় আসছেন অমিত শাহ

ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ‌বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ মার্চ শহরে আসতে চলেছেন অমিত শাহ। শনিবার আইসিসিআর-এ দু’দিন ব্যাপী এক কর্মশালা শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সিএএ পাশ করানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা অভিনন্দন জানাবেন। সেই কারণে অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন।Read More →

সংঘাতের আবহে ফের মুখোমুখি রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

সংঘাতের মাঝেই সোমবার বিকেলে ফের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার রাতে নবান্ন সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেলে রাজভবন যাওয়ার কর্মসূচি স্থির করেছেন মমতা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনে কোনও বিতর্ক ছাড়াই নিজের বক্তৃতা করেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের বাজেট বক্তৃতায় কোনও বদল নাRead More →

রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল

তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকাল ১০টা নাগাদ রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল অনিল বৈজাল। ধন্যবাদ দিল্লি লেখা ব্যানার টাঙানো হয়েছে রামলীলাজুড়ে। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপের তরফে আমন্ত্রণRead More →

‘উন্নয়নশীল দেশের’ তালিকা থেকে ভারতকে বাদ দিল আমেরিকা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই ফের ধাক্কা।এবার ‘উন্নয়নশীল দেশের’ তালিকা থেকে ভারতকে বাদ দিল আমেরিকা। এর ফলে মার্কিন মুলুকে ভারতের রপ্তানি ধাক্কা খেতে পারে।  চলতি মাসের ২৪ তারিখ ভারতে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বড় মাপের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জল্পনা তুঙ্গে। এহেন পরিস্থিতিতে বাণিজ্যের মাপকাঠিতেRead More →

নয়া সমীকরণের ইঙ্গিত! মমতা-রাহুলকে বাদ দিয়ে মোদীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ কেজরিওয়ালের

রাজনীতির গলিতে কখন কে কোথায় বাঁক বদলে ফেলে তা বোঝা কঠিন। ঠিক তেমনটাই হল দিল্লিতেও। কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। বরং ঐ দিনটিকে দিল্লিবাসীর উৎসবের দিন হিসেবে তুলে ধরতে শপথ গ্রহণের অনুষ্ঠানে শহরের আম জনতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই রাজনীতি মুক্ত শপথRead More →

NRC-CAA নিয়ে বিরোধীদের বিরোধিতার দ্বন্দ্বে জমজমাট বঙ্গ রাজনীতি

এ রাজ্যে বামপন্থাকে পুনরুজ্জীবিত করতে শেষ পর্যন্ত দিল্লির ছাত্রনেত্রীর ওপরই ভরসা করতে হল বর্ষীয়ান বাম নেতাদের। গত 13 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বরে দিল্লির বামপন্থী নেত্রীকে দিয়ে সভা করার পরিকল্পনা করেও SFI-এর রাজ্য শাখা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তাকে সামনে রেখেই আন্দোলনে নামতে হল বিমান বসু ,সূর্যকান্ত মিশ্র এর মতনRead More →

হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগ বাপি হোসেনের বিরুদ্ধে, উদ্ধারের দাবিতে কোচবিহারে পথ অবরোধ হিন্দুদের

এক হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি। মেয়েকে উদ্ধারের দাবিতে হিন্দু গ্রামবাসী এবং মেয়ের পরিবারের লোকজনেরা পরপর দুদিন পথ অবরোধ করলেন । ঘটনা কোচবিহার জেলার মাথাভাঙ্গা-১ ব্লকের গোলকগঞ্জ এলাকার। জানা গিয়েছে, মাথাভাঙ্গা থানার অন্তর্গত নেন্দারপাড় গ্রামের বছর পনেরোর ওই হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছে মুসলিম যুবকRead More →

দুটির বেশি সন্তানে মিলবে না করছাড়, সংসদে প্রস্তাব শিবসেনা সাংসদের

‘হম দো, হমারা দো’, এবার এই নীতি মেনে দুইয়ের বেশি সন্তান নিলে মিলবে না করছাড়। এমনই আইন সংশোধনের প্রস্তাব দিলেন শিবসেনার আনিল দেসাই যিনি বর্তমানে শিবসেনা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। বুধবার রাজ্যসভায় ‘প্রাইভেট বিল’ এনে এমনটাই দাওয়াই এই সাংসদের । আর এই প্রস্তাব দেওয়া মাত্রই ফের একবার জল্পনা শুরু হয়েছেRead More →