বাবরী ধ্বংস মামলায় আজ সিদ্ধান্ত আস্তে চলেছে, আদালতে উপস্থিত থাকবেন না উমা ভারতী

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরুর পরে এখন বাবরী ধ্বংস মামলায় সিদ্ধান্ত আসতে চলেছে। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আজ সিদ্ধান্ত আসবে। এই সময়ে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ফায়ারব্র্যান্ড নেতা উমা ভারতীরও আদালতে উপস্থিত থাকার কথা ছিল, তবে এখন তিনি আদালতে উপস্থিত হতে পারবেন না। উমা ভারতী করোনার ভাইরাসে আক্রান্ত। উমা ভারতীর করোনারRead More →

চিরকাল বন্দি রাখা যেতে পারে না, সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্র

গত বছর ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করে সেখানকার প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি-সহ উপত্যকার বহু রাজনীতিককে বন্দি করা হয়েছিল। ফারুক, ওমর-সহ অনেকেই ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন, কিন্তু এখনও বন্দি করে রাখা হয়েছে মেহবুবা মুফতিকে। এক বছরেরও বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি।Read More →

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যে আপাতত উপ-নির্বাচন নয় : নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ-সহ ভারতের চারটি রাজ্যে এখনই হচ্ছে না উপ-নির্বাচন। মঙ্গলবার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি তিনটি রাজ্য হল অসম, কেরল এবং তামিলনাড়ু। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ুতে এখনই উপ-নির্বাচন হবে না। রাজ্যগুলির মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতেRead More →

কৃষকদের স্বাধীনতা সহ্য করতে পারছেন না অনেকেই : প্রধানমন্ত্রী

কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে কৃষকদের আন্দোলন ও বিক্ষোভ। কৃষকদের বিক্ষোভের মধ্যেই ফের কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, কৃষকদের স্বাধীনতা সহ্য করতে পারছেন না অনেকেই। খোলা মার্কেটে কৃষকরা নিজেদের পণ্য বিক্রি করুক সেটা তাঁরা চাইছেই না, তাঁরা চাইছেRead More →

ডিসেম্বরেই বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠকে মোদী

পেঁয়াজ সহ একাধিক ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের মাটিতে। পর্যবেক্ষকরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নাকি অবনতি ঘটেছে। কিন্তু কখনই হাসিনা সরকারের তরফে তেমন কোনপ বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু এরপরেই প্রশ্ন উঠতে থাকে। যদিও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে বারবার ভারত এবং বাংলাদেশ একে ওপরের পাশে থেকেছে।Read More →

কোয়ারেন্টাইনে থাকলে পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা, নির্দেশ কমিশনের

করোনার জন্য যেসব ভোটদাতা কোয়ারেন্টাইনে থাকবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এবার সেই মর্মে বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ পাঠানো হলো। সোমবার এই বিষয়ে অসম, বিহার ,ছত্রিশগঢ়, গুজরাত, হরিয়ানা ,ঝাড়খন্ড, কর্ণাটক ,কেরল ,মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড ,তামিলনাড়ু ,উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ,ওড়িশা, মণিপুরRead More →

কৃষি বিল কী, চাষিদের বোঝাতে আসরে নামলেন বিজেপি সাংসদ

কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে সাধারণ চাষিদের ‘বিভ্রান্তি’ দূর করতে আসরে নামলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। সোমবার তিনি বাঁকুড়া-১ ব্লকের পাতালখুলি গ্রামে গিয়ে সাধারণ চাষি পরিবারগুলিতে ঘুরে ঘুরে দেখা করেন। এমনকি বাড়ির উঠোনে খাটিয়ায় বসে কৃষি বিল বিস্তারিত আলোচনা করেন। ঐ সময়ে যারা বাড়িতে ছিলেন না জমির আল পথেRead More →

বৃহস্পতিবার দিল্লিতে মুকুল-দিলীপদের সঙ্গে বৈঠক অমিত শাহের

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্যের আরও কয়েক জন নেতা। অমিত শাহ ছাড়া কেন্দ্রীয় নেতাদেরRead More →

BREAKING: রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে টুইট করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্বে ছিলেন আলাপনবাবু। বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় এবার মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত আসছে…Read More →

বিরোধীদের আন্দোলনের মধ্যেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল তিনটি কৃষি বিল

বিরোধীদের আন্দোলনের মধ্যেই কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind) । সংসদের উভয়কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি বিলে  রবিবার স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তা এখন আইনে পরিণত হল।  যা নিয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।  ১৮ সেপ্টেম্বর লোকসভায় এবং ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল কৃষি বিল। রাজ্যসভায়Read More →