প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান

প্রয়াত কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান । লোকজনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে চিরাগ পাসওয়ান টুইটারে বাবার মৃত্যু খবর জানান। গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে তাঁর হার্টের অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তিনি সঙ্কটজনক অবস্থায় ছিলেন। এদিন তাঁর মৃত্যুসংবাদ দিয়েছেন রামবিলাসের ছেলে তথা লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রধান চিরাগ পাসোয়ান। তিনি টুইটারে লিখেছেন, …বাবা, তুমি এই পৃথিবীতে আর নেই। তবে আমি জানি তুমি যেখানেই থাক না কেন, সবসময় আমার সঙ্গেই আছে। তোমায় মিস করছি বাবা।  বিহারের খাগাড়িয়ায় অনগ্রসর শ্রেণির এক পরিবারে পাসোয়ানের জন্ম। পিছিয়ে পড়াদের সামাজিক ক্ষমতায়ণের উদ্দেশেই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। ৬৯ সালে সংযুক্ত সোশালিস্ট পার্টির হয়ে প্রথম বার বিহার বিধানসভার সদস্য হন তিনি। পরে জয়প্রকাশ নারায়ণের একান্ত অনুগত হয়ে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েন তিনি। গোটা জরুরি অবস্থার মেয়াদেই তিনি জেলে বন্দী ছিলেন। পরে প্রথমে লোক দলে যোগ দেন, তার পর মোরাজি দেশাইয়ের সঙ্গে হাত মেলান। শেষমেশ ২০০০ সালে জনতা দল থেকে ভেঙে বেরিয়ে লোক জনশক্তি পার্টি তৈরি করেন রামবিলাস। বিহার তথা সর্বভারতীয় রাজনীতিতে রামবিলাসকে অনেকেই রাজনীতির হাওয়া মোড়গ বলতেন। ২০০৪ সালে লোকসভা ভোটে যখন সব রকম মতামত সমীক্ষা বাজপেয়ী সরকারকে এগিয়ে রেখেছিল, সেই সময়েই এনডিএ ছেড়েছিলেন রামবিলাস। সনিয়া গান্ধীর বাসভবন দশ নম্বর জনপথের পাশেই থাকতেন রামবিলাস। সে সময়ে সনিয়া বাড়ি থেকে বেরিয়ে হেঁটে রামবিলাসের বাড়ি চলে গেছিলেন জোট নিয়ে আলোচনা করতে। এনডিএ পরাস্ত হয়েছিল। ভোটে জিতে কেন্দ্রে ফের মন্ত্রী হয়েছিলেন রামবিলাস। আবার চোদ্দ সালে লোকসভা ভোটের অনেক আগেই এনডিএ-র সঙ্গে সখ্য শুরু করেন রামবিলাস। তার পর মোদী-অমিত শাহর শরিক হয়ে কেন্দ্রে মন্ত্রী হন। সব মিলিয়ে লোকসভায় ৮ বার নির্বাচিত হয়েছিলেন রামবিলাস। সংসদীয় রাজনীতিতে কোনও রাজনীতিকের জন্য তা কম গরিমার নয়। বিহারের এ হেন পোড় খাওয়া রাজনীতিকের এ বার রাজ্যের বিধানসভা ভোটটাই দেখা হল না। এমনিতে লোক জনশক্তি পার্টির নীতীশ কুমারের সঙ্গে বনিবনা হচ্ছে না। ছেলে চিরাগ দাপুটে হলেও রাজনীতি অভিজ্ঞতা কম। এই কঠিন সময়ে ছেলেকে ভোটের ময়দানে একা রেখেই চলে গেলেন রামবিলাস পাসোয়ান। রামবিলাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হল ৫ দশকেরও বেশি দীর্ঘ এক রাজনৈতিক কেরিয়ারের।  Read More →

নবান্ন ঘেরাও অভিযানে কলকাতায় ধুন্ধুমারকান্ড, বিজেপি নেত্রীর শাড়ি ছিড়ে দেওয়ার অভিযোগ

 যুব মোর্চার নবান্ন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে শহর কলকাতায় ধুমধুমার কান্ড। পুলিশের মারে আহত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন সহ বেশ কিছু বিজেপি কর্মী। বিজেপি নেত্রী শর্বরী মুখার্জির কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠির পাশাপাশি পুলিশ ইটপাটকেল ছুড়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করাRead More →

করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেশবাসীকে করোনা মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, করোনার বিরুদ্ধে ভারতের শক্তিশালী প্রতিরোধ সম্ভব হয়েছে করোনা যোদ্ধাদের জন্য। ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে সংগ্রামের এই ধারা চলতে থাকবে। করোনার বিরুদ্ধে লড়াই হচ্ছে জনগণ কেন্দ্রিক।দেশবাসীর সম্মিলিত অবদানের জন্যই বহু জীবনকে রক্ষাRead More →

ওটা রঙ না রাসায়ানিক! ধোঁয়াশা কাটালেন মুখ্যসচিব

বিজেপির মিছিল ঘিরে ধন্ধুমার কাণ্ড! শহর জুড়ে কার্যত তাণ্ডব বিজেপি কর্মী-সমর্থকদের। আর তা রুখতে কড়া পুলিশ প্রশাসনও। শহরের বিভিন্ন জায়গায় আগে থেকেই ব্যারিকেড করে দেয় পুলিশ আধিকারিকরা। বিজেপি কর্মী সমর্থকদের নবান্নের ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয়নি পুলিশ প্রশাসন। যদিও বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে থাকে। আর তখন তাঁদের রুখতে ব্যবহারRead More →

পুলিশের জলকামান-রাসায়নিক স্প্রে-তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজু

 নবান্ন অভিযানকে ঘিরে পুলিশও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে গুরুতর অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিজেপি নেতাকে। বিজেপির ‘নবান্ন চলো’ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতা–হাওড়া জুড়ে। এদিন সাঁতরাগাছি থেকে মিছিল শুরু করে সাঁতরাগাছি ব্রিজের কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মিছিল। সেখানেRead More →

‘শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ’, অভিযোগ দিলীপের

বিজেপির শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। বিনা প্ররোচনায় জলকামান চালানো হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কলকাতায় বিজেপি–র রাজ্য সদর দফতর থেকে বৃহস্পতিবার নবান্ন চলো অভিযানের নেতৃত্ব দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিছুটা এগিয়ে বড়বাজারে পুলিশের বাধা পেয়ে সেই মিছিল ছত্রভঙ্গ হয়। দিলীপ ঘোষের অভিযোগ, “হাওড়াRead More →

বিজেপির নবান্ন অভিযান, কলকাতা ও হাওড়া থেকে আটক ১১৩

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের সময় কলকাতা ও হাওড়া থেকে ১১৩ জনকে আটক করেছে পুলিশ৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ স্বত:প্রণোদিত মামলা শুরু করেছে৷ এদিন বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের আকার নেয় কলকাতা ও সাঁতরাগাছি৷ বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি৷ এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷মিছিল আটকাতেRead More →

পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত বিজেপি জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন, বিধ্বংসী পরিস্থিতি হাওড়া-কলকাতায়

আগে থেকে তৈরি হওয়া কর্মসূচির মতই বেলা এগারোটার কিছু পরে বিজেপি যুব মোর্চা এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতা নেত্রীরা নবান্ন অভিযান এর উদ্দেশ্যে কলকাতা এবং হাওড়া থেকে মোট চারটি মিছিল শুরু করে এগিয়ে যান। তাদেরকে আটকাতে আগে থেকেই ব্যারিকেড এবং জলকামানের ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু পরবর্তীকালে যা চিত্র দেখা গেলRead More →

বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান: পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এই বিজেপি সাংসদ!

বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান কে কেন্দ্র করে বর্তমানে কলকাতা ও হাওড়ায় রয়েছে থমথমে পরিস্থিতি। বেলা যত বাড়ছে ততোই উত্তেজনার পারদ চড়ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সাঁতরাগাছি ও হেস্টিংস দিয়ে এগোতে থাকা মিছিল আটকাতে বিশাল ব্যারিকেডের ব্যবস্থা করে পুলিশ। প্রত্যাশামতোই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করা শুরুRead More →

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘জয় শ্রী রাম’, বিক্ষোভ মহিলা মোর্চার

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির মহিলা মোর্চারা। উঠছে জয় শ্রী রাম স্লোগানও। বিক্ষোভকারীদের সঙ্গে ধরপাকড় শুরু হয়েছে পুলিসের। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভে বসেন মহিলা মোর্চার সমর্থকরা। বিক্ষোভকারীরা কালীঘাট মন্দিরে যাওযার দিকের রাস্তা দিয়ে ঢোকেছেন বলেইRead More →