নতুন সংসদ ভবনের শিলান্যাসে অনুমতি, তবে বন্ধ নির্মাণ কাজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে নতুন সংসদ ভবনের। অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে সোমবার এক শুনানিতে শীর্ষ আদালত জানায়, ভূমি পূজন শুরু হবে মোদীর উপস্থিতিতেই। যদিও এই প্রজেক্টের জন্য নতুন করে কোনও নির্মাণ কাজ বা ভাঙার কাজ করা যাবে না। সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।Read More →

পুলিশের লাঠিতে বিজেপি কর্মীর মৃত্যু উত্তরকন্যা অভিযানে! অভিযোগ দিলীপ ঘোষের

উত্তরকন্যা অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের লাঠির আঘাতে আহত হওয়ার পর উলেন রায় (৫০) নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটা নার্সিংহোমে। পরে সেখানেই তিনি মারা যান বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গজলডোবা এলাকার মিলনপল্লীর বাসিন্দাRead More →

‘পুলিশের মারে’ দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি

পুলিশের মারে তাঁদের কর্মীর মৃত্যু হয়েছে অভিযোগ করে কাল মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে সোমবার উত্তরকন্যা অভিযান করেছিলেন বিজেপি কর্মীরা। দিলীপবাবুদের অভিযোগ, পুলিশ বিজেপি কর্মীদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে। পুলিশের রবার বুলেট ওRead More →

সাহস ও সমর্পন নিয়ে এগিয়ে চললে কেউ রুখতে পারে না : প্রধানমন্ত্রী

সাহস ও সমর্পন নিয়ে যদি কেউ এগিয়ে চলে, তাহলে তাঁকে কেউ রুখতে পারবে না। এমনই অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগ্রা মেট্রো প্রোজেক্টের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ।Read More →

রাজ্যের বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধী দলের ওপর নৃশংস অত্যাচার

গত 06/11/2020 তারিখ দুবরাজপুর বীরভূম এর অন্তর্গত একব্বরপুর গ্ৰামের স্থায়ী বাসিন্দা বৃন্দাবন অঙ্কুর, ঁপিতা কোমল অঙ্কুরের ধানের পালোইতে রাত্রি আন্দাজ 1 টার সময় আগুন ধরিয়ে দেওয়া হয়। কে বা কারা এই মাঠে রাখা ধানের পালোইতে আগুন ধরিয়ে দেয় তা জানা যায়নি। বৃন্দাবন অঙ্কুর, তার বড় ছেলে উৎপল অঙ্কুর‌‌ এবং মিলনRead More →

“ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ আছে” তীব্র কটাক্ষ মুকুলের

“ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ আছে।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। রবিবার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় আয়োজিত বিজেপির এক কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই বক্তৃতায় প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন। এখন যেভাবে চলছেRead More →

কৃষকদের কেন্দ্রীয় সরকারের প্রতি আস্থাশীল থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ওপর কোন রকমের কাটছাঁট করা হবে না। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতি কৃষকদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এই দিনের বৈঠকে কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। ফলে পরবর্তী বৈঠকRead More →

ভোটের আগেই সরকার পড়ে যাবে, বিস্ফোরক দাবি অর্জুনের

ভোটের আগেই সরকার পড়ে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়ালে হারবেন। ফের বিস্ফোরক মন্তব্য করলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন পানিহাটি পুরসভার গেটের সামনে বিজেপির ‘আর নয় কর্মসূচি’তে যোগ দেন অর্জুন সিং। সেখানেই অর্জুন সিং বলেন, “শুভেন্দু বিজেপিতে আসবে কিনা, তা এখন জানি না। তবে বলব, শুভেন্দু তৃণমূল ছাড়লেRead More →

‘বাংলাতেই সবচেয়ে বেশি কৃষক-শোষণ’, তোপ কৈলাশের

আবারও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ের নিশানায় রাজ্য সরকার। ‘গোটা দেশের মধ্যে বাংলাতেই কৃষক-শোষণ সবচেয়ে বেশি’, তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দেগে মন্তব্য কৈলাশের। বারাসতে ‘আর নয় অন্যায়’ শীর্ষক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই শাসকদল তৃণমূলকে তুলোধনা করলেন বিজয়বর্গীয়। বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা সরকারের।Read More →

আসানসোলের বারাবনিতে বিজেপির মিছিলে বোমা-গুলি নিয়ে হামলা

পূর্ব বর্ধমানের আসানসোলের বারাবনিতে বিজেপির ‘আর নয় অন্যায়’ মিছিলে হামলার অভিযোগ। বিজেপির দাবি, শান্তিপূর্ণ মিছিলে বোমা-গুলি ছুঁড়ে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির দাবি, বোমা, গুলির আঘাতে তাঁদের দুজন আহত হয়ে ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। শনিবার সকালে বিজেপির পূর্বঘোষিত ‘আর নয়Read More →