মধ্য কাশ্মীরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল

জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় আগ্নেয়াস্ত্র-সহ একজন জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল। শুক্রবার সকালে বদগাম জেলার চাদুরা এলাকায় সুরক্ষা বাহিনীর যৌথ মোবাইল ভেহিক্যালে গুলিবর্ষণ করে জঙ্গিরা। এরপরই সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। তৎক্ষণাৎ ওই এলাকা ঘিরেRead More →

কৃষকরা শক্তিশালী হলেই, অপুষ্টির বিরুদ্ধে লড়াইও শক্তি পাবে : প্রধানমন্ত্রী

কৃষকরা শক্তিশালী হলেই, তাঁদের আয় বৃদ্ধি পেলেই অপুষ্টির বিরুদ্ধে লড়াইও আরও শক্তি পাবে। কৃষক স্বার্থে ও অপুষ্টির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন খতিয়ান তুলে ধরে শুক্রবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার খাদ্য এবং কৃষি সংগঠনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে ৭৫ টাকার স্মারক কয়েন উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীRead More →

মায়ানমারকে ডুবজাহাজ উপহার ভারতের : বেজায় চাপে চিন

ভারত মায়ানমারকে (Indo-Myanmer Relationship) ডুবোজাহাজ উপহার দেওয়ায় বেজায় চাপে পড়ল চিন। এই ডুবোজাহাজটি একটি অত্যাধুনিক কিলো ক্লাসের ডুবোজাহাজ। ‘এটি মায়ানমারের সর্বপ্রথম ডুবোজাহাজ’ বিদেশ মন্ত্রকের (Foreign Ministry) মুখ্যসচিব অনুরাগ শ্রীবাস্তব গতকাল এ কথা জানান। প্রসঙ্গত গতকাল নয়া দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক চলাকালীন মায়ানমার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান। তিনিRead More →

দেশ সুরক্ষায় এনএসজি-র প্রচেষ্টায় গর্বিত ভারত : প্রধানমন্ত্রী

পৃথিবীর সেরা পাঁচটি বিশেষ বাহিনীর মধ্যে অন্যতম হল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি কম্যান্ডোদের ‘‘ব্ল্যাক ক্যাট’’ বলেও ডাকা হয়। এর কারণ এঁদের পোশাক। প্রতিবছর ১৬ অক্টোবর পালিত হয় এনএসজি-র প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে এনএসজি কমান্ডোদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘দেশ সুরক্ষায় এনএসজি-র প্রচেষ্টায় গর্বিত ভারত।’Read More →

করোনা-সংক্রমণ ৭৩.৭০ লক্ষ, ভারতে মৃত্যু বেড়ে ১,১২,১৬১

করোনাভাইরাসের দৌরাত্ম্য ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে ৭৪-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৩,৭০,৪৬৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৩,৩৭১ জন।শুক্রবার সকাল আটটাRead More →

করোনা মোকাবিলায় সামাজিক প্রতিষেধকের পক্ষে সওয়াল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

সামাজিক প্রতিষেধক করোনার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। করোনার বিরুদ্ধে গণ আন্দোলনের প্রতীক হচ্ছে এই সামাজিক প্রতিষেধক।বৃহস্পতিবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এন্ড সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স এর বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: হর্ষবর্ধন। নিয়মিত হাত ধোয়া, দুই গজের দূরত্ব বিধি মেনে চলা, নিয়মিতRead More →

লাগাতার দৈনিক আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা, দেশে চিকিৎসাধীন রোগী কমে হল ৮ লক্ষ

দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার স্পষ্টতই এই আতঙ্কের দিন শেষ হয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। লাগাতার দৈনিক আক্রান্তের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি হওয়ার সুবাদে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে ৮ লক্ষের কাছাকাছি। শুধু তাই নয়, এখনও প্রতি দশ লক্ষে মৃতের সংখ্যারRead More →

BREAKING: ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭ হাজারের বেশি, দেশে মোট মৃত ১.১১ লক্ষ

দেশে ফের কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৬৭ হাজার ৭০৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮০ জনের। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে এখন অবধি মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ লক্ষ ৭ হাজার ৯৮ জন। এরমধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১২Read More →

জোজিলা পাসে টানেল তৈরির কাজ শুরু

 পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে মরিয়া ভারত। সামরিক সমরসজ্জা বৃদ্ধি করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের দিকে নিরন্তন কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। চিন লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ সেনা এবং সমস্যার মোতায়ন করা যায় সেই লক্ষ্যে সড়কপথে পরিকাঠামোগত উন্নয়ন কে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার এশিয়ার সবথেকে লম্বা টানেলেরRead More →

ভারতে ৭৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,১১,২৬৬

কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যু-মিছিল থামছেই না। আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়তে বাড়তে ভারতে ৭৩-লক্ষ ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৩,০৭,০৯৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতেRead More →