আর বেশিদিনের অপেক্ষা নয়! তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়ে গেল কোভ্যাক্সিন

অক্সফোর্ডের সম্ভাব্য করোনা (CoronaVirus) টিকা নিয়ে উদ্বেগের মাঝেই সুখবর শোনাল ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন (Covaxin) এবার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে। বৃহস্পতিবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India)। গত ২ অক্টোবরRead More →

দেশে করোনা পরীক্ষার সংখ্যা পেরল ১০ কোটি, সক্রিয় রোগী ৭ লক্ষেরও কম

বিরোধীরা যতই সমালোচনা করুক, করোনা মোকাবিলায় ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে ভারত সরকার। প্রথমত দেশের করোনা পরীক্ষার সংখ্যা এ কদিনে বেড়েছে রেকর্ড হারে। ইতিমধ্যেই তা পেরিয়েছে ১০ কোটির গণ্ডি। এই মুহূর্তে ভারতে দৈনিক প্রায় ১৫ লক্ষ করোনা পরীক্ষা হচ্ছে। ভারত ছাড়া খুব কম দেশেই এই ব্যাপক হারে করোনা পরীক্ষা হয়েছে। যারRead More →

ক্ষমতায় এলে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, ১৯ লক্ষ চাকরি! বিহারের ইস্তেহারে চমক বিজেপির

বিরোধীরা আগেই ইস্তেহার প্রকাশ করেছিল। এমনকী ছোটখাট প্রতিদ্বন্দ্বীরাও নিজেদের সংকল্পপত্র প্রকাশ করে ফেলেছে। লোকজন শক্তি পার্টির (LJP) চিরাগ পাসওয়ানও নিজের ‘বিহার ফার্স্ট-বিহারী ফার্স্ট’ ভিশন ডকুমেন্টস প্রকাশ করে ফেলেছেন। বাকি ছিল শুধু বিজেপিই (BJP)। সবার শেষে বিহার ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেও তাতে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল গেরুয়া শিবির। বিজেপির প্রকাশRead More →

জিডিপির হাল ফেরাতে ফের আর্থিক প্যাকেজ! তোড়জোড় শুরু অর্থমন্ত্রকে

করোনা আবহে দেশের বিধ্বস্ত অর্থনীতি সামাল দিতে কেন্দ্র আরেক দফা আর্থিক প‌্যাকেজ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এমনটাই জানিয়েছে বুধবার। করোনার আগ্রাসন রুখতে গত মার্চ থেকে দীর্ঘ সময় দেশজুড়ে সার্বিক লকডাউনের জেরে বেহাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে প্রথম দফায় ‘আত্মনির্ভর ভারত’ নামে কেন্দ্রের আর্থিক ত্রাণRead More →

আত্মনির্ভর ভারতের সোপান হবে বাংলা থেকেই, পুজোর শুভেচ্ছাবার্তায় বললেন প্রধানমন্ত্রী

জগতজুড়ে উদার সুরে, আনন্দগান বাজে…। সুর বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুলের বেঁধে দেওয়া সুরে রীতিমতো উৎসবের মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি (Narendra Modi)।পরনে খাদির পাঞ্জাবি এবং ধুতি। সল্টলেকের ইজেডসিসির পুজো ভারচুয়াল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, “আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো এবং দীপাবলিরRead More →

ফের সফলতা, পোখরানে ট্যাংক বিধ্বংসী মিসাইলের সফল উৎক্ষেপণ

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঝুলিতে ফের সফলতা। বৃহস্পতিবার সকালে রাজস্থানের পোখরানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী ‘নাগ’ মিসাইলের সফল উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ‘নাগ’ অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলটির। প্রত্যাশা মতোই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাতRead More →

দিল্লি নয়, যেন কলকাতাতেই আছি! পুজোয় শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতিতে দুর্গাপুজো! কিন্তু, মন ভালো নেই কারও। এই পরিস্থিতিতে মহাষষ্ঠীর সকালে পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপি আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ এবং বাবুল সুপ্রিয়র গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তার পর বক্তৃতা শুরুRead More →

ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হল ডুবোজাহাজ-বিধ্বংসী আইএনএস কাভারাত্তি, সমুদ্র সুরক্ষায় বড় হাতিয়ার

 জল্পনা-কল্পনা চলছিলই। অবশেষে প্রতীক্ষার অবসান হল। ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হল করভেট গোত্রের অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস কাভারাত্তি। বিশাখাপত্তনমের ডকে আইএনএস কাভারাত্তিকে সরকারিভাবে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হল। হাজিল ছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। গালওয়ান সংঘাতের পরে দক্ষিণ চিন সাগরে আরও আগ্রাসী চিনের নৌবহর। ভারতও ইতিমধ্যেই সেখানে নিজেদের রণতরী পাঠিয়েছে। চিনের হাতে এখনRead More →

১০ কিমি পাল্লায় অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের পরীক্ষা সফল, লাদাখ সংঘাতের আবহে কৌশলগত পদক্ষেপ ভারতের

 গত দেড় মাসে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে গেছে ভারত। সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের ল্যান্ড ও ন্যাভাল দুই ভার্সনেরই পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলেরও পরীক্ষায় পাশ করে গেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)। এবার ১০ কিলোমিটার পাল্লার শক্তিশালী স্ট্যান্ড-অব অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ করতে চলেছে ডিআরডিও।Read More →

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পুজোয় বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ বহু জেলা, বইবে ঝোড়ো হাওয়া

ষষ্ঠীর দিনেই মনখারাপের খবর। পুজোর (Durga Puja 2020) ক’দিন বৃষ্টিতে কাটবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলের কাছাকাছি এসে গেছে। অভিমুখ বাংলাদেশ। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু স্থলভাগে না ঢুকে সেটি অভিমুখ পরিবর্তন করে আরও শক্তি বাড়িয়ে গভীরRead More →