ভারতে সুস্থতা বেড়ে ৯৩.৬০ শতাংশ, ১২.৯৫ কোটি করোনা-টেস্ট

স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যা ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে সুস্থতার হার ৯৩.৬০ শতাংশে পৌঁছে গেল। একইসঙ্গে ভারতে ১২.৯৫ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১২,৯৫,৯১,৭৮৬-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৮৩ লক্ষের বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)Read More →

প্রতাপগড়ে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, ছ’টি শিশু-সহ ১৪ জনের মৃত্যু

উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায়, প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি এসইউভি গাড়ি। ভয়াবহ গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মৃত ১৪ জনের মধ্যে ছ’টি শিশু রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রতাপগড় জেলার মানিকপুর থানার অন্তর্গত দেশরাজ কা ইনারা গ্রামের কাছে। প্রতাপগড়ের এসপিRead More →

ভারতে ৯০-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১৩২,১৬২

বাড়তে বাড়তে ভারতে ৯০-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯০,০৪,৩৬৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫,৮৮২ জন।শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতেরRead More →

‘নতুন বছরের শুরুতেই করোনার ভ্যাকসিন’, আশার আলো দেখাচ্ছে কেন্দ্র

অপেক্ষা আর মাত্র কয়েক মাসের। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই ভারতে মিলবে করোনার ভ্যাকসিন। আবারও দেশবাসীকে আশ্বস্ত করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে হর্ষবর্ধন জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। দেশে এখনও চোখ রাঙাচ্ছে করোনা। উৎসবের মরশুমের মাঝেই একাধিকRead More →

দিল্লির আবহাওয়ায় খানিকটা স্বস্তি, ধোঁয়াশা কাটছেই না

ধোঁয়াশা কাটছেই না। এখনও দূষণ ও ধোঁয়াশার কবলে রাজধানী দিল্লি। তবে, গত সপ্তাহের তুলনায় দিল্লির আবহাওয়ায় খানিকটা উন্নতি হয়েছে। অন্তত এমনটাই মনে করছেন দিল্লিবাসী। বৃহস্পতিবার সকালে কুতুব মিনারের কাছে একজন পথচারী জানিয়েছেন, ‘কিছু দিন আগে পর্যন্ত মাত্রাতিরিক্ত দূষণ ছিল দিল্লিতে, বাড়ির বাইরে বেরোলেই চোখ জ্বালা করত আমাদের। দৌড়লে অথবা হাঁটলেRead More →

কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিল জঙ্গিদের : আইজি জম্মু

কাশ্মীর উপত্যকায় বড়সড় হামলার ছক ছিল নিহত ৪ জন জৈইশ-ই-মহম্মদ জঙ্গির। যদিও, সন্ত্রাসবাদীদের সমস্ত কু-প্রচেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায়, জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর বান টোল প্লাজায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন জৈইশ-ই-মহম্মদ জঙ্গি। এনকাউন্টার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে জম্মু জোন-এর আইজি মুকেশ সিংRead More →

দিল্লিতে মাস্ক না পরলেই ২ হাজার টাকা জরিমানা : কেজরিওয়াল

দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। সঙ্গে দোসর বায়ুদূষণ। একথায় বেসামাল রাজধানী। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, দিল্লিতে জনপরিসরে মাস্ক না পরলেই ২ হাজার টাকা জরিমানা করা হবে। আগে মাস্ক না পরলে জরিমানা করা হত ৫০০ টাকা। দিল্লিতে বুধবার সারাদিনে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৭,৪৮৬ জন এবং ওইRead More →

৯৫ শতাংশ কার্যকর তাদের ভ্যাকসিন, তৃতীয় দফা ট্রায়ালের পর দাবি ফাইজারের

করোনা (Coronavirus) প্রতিরোধে আশার আলো। বিশ্বজুড়ে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্যের দাবি করল মার্কিন সংস্থা ফাইজার (Pfizer)। তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। বুধবার জানিয়ে দেয় ফাইজার (Pfizer)। ভ্যাকসিনটির তৃতীয় তথা শেষ দফা ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণের পর কোম্পানির দাবি, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিশ্বজুড়েRead More →

একটু পরেই বেঙ্গালুরু টেক সামিট উদ্বোধন করছেন মোদী, থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেঙ্গালুরু টেক সামিট ২০২০ -এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার সকাল ১১:০০টায় এই সামিটের উদ্বোধন করা হবে। ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর অবধি চলবে এই সামিট। করোনা পরবর্তী যুগে নতুন টেকনোলজি ব্যবহার করে কীভাবে নানান চ্যালেঞ্জের মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।Read More →

চিনকে জবাব দিতে ক্ষেপনাস্ত্রবাহী বিমান পি-৮ আই এলো ভারতে

জলপথে চিনের খবরদারির জবাব দিতে আমেরিকা থেকে ক্ষেপনাস্ত্রবাহী বিমান পি-৮ আই (P-8i) এলো ভারতে। ২০০৯ সালের এই বিমানটি হাতে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল ভারত। চুক্তিতে মোট নয়টি বিমান আসার কথা ছিল। ইতিমধ্যে আটটি ভারতের নৌবাহিনীতে সংযোজিত হয়েছে। নবমটি বুধবার ভারতে এসেছে। এর ফলে ভারতীয় নৌবাহিনী আরও সমৃদ্ধRead More →