ভারতে ভ্যাক্সিন তৈরির কাজ কতদূর? খতিয়ে দেখতে পৌঁছলেন নরেন্দ্র মোদী

ভারতে ভ্যাক্সিন তৈরির কাজ কতদূর? খতিয়ে দেখতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই গুজরাতের আমদাবাদে পৌঁছেছেন তিনি। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চাঙ্গোদরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জাইডাস ক্যাডিলাক সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখবেন। এরপর তাঁর হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর কাজ দেখবেন তিনি। সেখান থেকেRead More →

ভারতে করোনা-আক্রান্ত ৯৩.৫১-লক্ষ, মৃত্যু বেড়ে ১,৩৬,২০০

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। মৃত্যুও বাড়ছে, স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও। বাড়তে বাড়তে ভারতে ৯৩.৫১-লক্ষতে পৌঁছে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৩,৫১,১১০-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিতRead More →

ব্রেকিং: ২৪ বছর পর ফের রিসেশনের মুখোমুখি ভারত

সপ্তাহ দুয়েক আগেই রিসেশনের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাংকের একটি টিম। সমীক্ষা করে জানানো হয়েছিল ভারতের অর্থনীতি রিসেশনের মুখোমুখি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হল সেকথা। শুক্রবার জিডিপি সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে।Read More →

শনিবার তিন-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখবেন টিকার অগ্রগতি

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে চিন্তিত ১৩৩ কোটি দেশবাসী। গোটা দেশ চাতক পাখির মতো করোনা টিকার অপেক্ষায়। এমতাবস্থায় শনিবার ভারতের তিন-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাটের আহমেদাবাদ, মহারাষ্ট্রের পুণে এবং তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিন-রাজ্যে গিয়ে দেখবেন করোনা-টিকার অগ্রগতি।আহমেদাবাদে জাইলাস-ক্যাডিলার জাইকোভ-ডি টিকার কাজRead More →

দিল্লিতে প্রবেশ করলেন কৃষকরা, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত অমরিন্দরের

দীর্ঘ বাধাবিপত্তি ও পথ অতিক্রম করে অবশেষে রাজধানী দিল্লিতে প্রবেশ করলেন কৃষকরা। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনকারী কৃষকদের শুক্রবার দুপুরে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার পরই, টিকরি সীমান্ত থেকে দিল্লিতে প্রবেশ করেন কৃষকরা। দিল্লির বুরারি এলাকায় নিরানকারি সমাগম ময়দানে ধর্ণা ও আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কৃষকদের। দিল্লি পুলিশের মুখ্যRead More →

ভারতে সুস্থতা ৯৩.৬৫ শতাংশ, ১৩.৭০ কোটি ছাড়াল করোনা-টেস্ট

 বাড়তে বাড়তে ভারতে ১৩.৭০-কোটি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার ৯৩.৬৫ শতাংশ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৩,৭০,৬২,৭৪৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৩১ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ নভেম্বর (বৃহস্পতিবার সারা দিনে) ভারতে ১১,৩১,২০৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করাRead More →

গুজরাটের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ৫ জন রোগীর

গুজরাটের রাজকোটে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন রোগী। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ রাজকোট শহরের মাভদি এলাকার আনন্দ বাংলা চকে অবস্থিত উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগে। সেই সময় আইসিইউ-তে মোট ৩৩ জন রোগী ছিলেন, নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ২৮Read More →

ভারতে ৯৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৫,৭১৫

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও দেশে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৯৩-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৩,০৯,৭৮৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৯২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করেRead More →

ফের ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আবারও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। তবে ভারতের মতো দেশে এই মডেল কার্যকর করা নিয়ে মতভেদ রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। তবে বিরোধীদের মতভেদ থাকলেও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করে আবারওRead More →

কর্তব্য পালন করলে অধিকার স্বয়ংক্রিয়ভাবেই সুরক্ষিত হবে : প্রধানমন্ত্রী

আমরা যদি কর্তব্য পালন করি, তাহলে অধিকার স্বয়ংক্রিয়ভাবেই সুরক্ষিত হবে। বৃহস্পতিবার ৮০ তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজিকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কর্তব্যের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন গান্ধীজি। অধিকার এবং কর্তব্যের মধ্যে নিবিড় যোগাযোগ দেখেছিলেন তিনি। এদিন ভিডিও কনফারেন্সিং মারফতRead More →