সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে থেকেও ভারতের কাছ থেকে চাল কিনছে চিন

এলএসিতে মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে আছে লাল ফৌজ। কিন্তু ভাড়ারে টান প্রায় পরিস্থিতির চাপের পড়ে এবার ভারত থেকে চাল কিনছে চিন।সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চাল রপ্তানি করে ভারত। আর সারা বিশ্বের সবচেয়ে বেশি চাল আমদানি করে চিন। গত তিরিশ বছরে ভারত থেকে চিন চাল কেনেনি। কিন্তু লাদাখ সংকটের মধ্যেই এবারRead More →

শক্তি পাকিয়ে ধেয়ে আসছে সাইক্লোন বুরেভি, জারি করা হল রেড অ্যালার্ট

কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। এবার ফের আরও এক সাইক্লোন। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সাইক্লোন বুরেভি। প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত তামিলনাড়ু, পুদুচেরি। এখনও বৃষ্টি চলছে সমানে। সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। জলমগ্ন হয়েছে বহু এলাকা। এরপরেই নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করে মৌসম ভবন। আরRead More →

বিহার: বাগাহা শহরে মন্দিরের পুরোহিতকে পিটিয়ে খুন

সারা দেশজুড়ে হিন্দু পুরোহিতদের প্রতি ঘৃণা ও হিংসার ঘটনা বেড়ে চলেছে। এবার ঘটনা বিহারের বাগাহা শহরের। মন্দিরের পূজা সেরে বাড়ি ফেরার পথে এক হিন্দু পুরোহিতকে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। মৃত পুরোহিতের নাম অরুণ পান্ডে। গতকাল ১লা ডিসেম্বর এই ঘটনা ঘটে। পরে রাস্তার ধারে ওই পুরোহিতের রক্তাক্ত মৃতদেহ পড়েRead More →

২১ বছরের রেকর্ড ভাঙলেন হার্দিক-জাদেজা

অস্ট্রেলিয়ার রাজধানীতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে ভারত শুধু তিনশো রানের গণ্ডি টপকেছে৷ সেই সঙ্গে ২১ বছরের রেকর্ড ভেঙেছেন টিম ইন্ডিয়ার এই দুই অল-রাউন্ডার৷ গত দু’ দশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ রানেরRead More →

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ আটকাল ভারত

হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিং এবং শার্দুল ঠাকুর ও জসপ্রীত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের শেষ ম্যাচ জিতে মান বাঁচাল বিরাটবাহিনী৷ বুধবার মানুকা ওভালে রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারায় ভারত৷ ৩০৩ রান তাড়া করতে নেমে ২৮৯ রান অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ ভয়ংকর হয়ে ওঠা গ্লেন ম্যাক্সওয়েল প্যাভিলিয়নের রাস্তাRead More →

নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, কাঠুয়ায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

হামলার মনোভাব থেকে পিছু হটছেই না পাকিস্তান। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাছাউনি ও সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী| প্রত্যাঘাতে পাকিস্তানিRead More →

ভারতে ৯৫-লক্ষ ছুঁইছুঁই করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৮,১২২

সক্রিয় রোগীর সংখ্যা দ্রুত কমছে ভারতে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। তবে, সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৫-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫০১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেনRead More →

সক্রিয় রোগী ৪.৫১ শতাংশ, ভারতে ১৪.২৪ কোটি করোনা-টেস্ট

বাড়তে বাড়তে ভারতে ১৪.২৪-কোটি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার ৯৪.০৩ শতাংশে পৌঁছে গিয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৪,২৪,৪৫,৯৪৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৯৬ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ ডিসেম্বর (মঙ্গলবার সারা দিনে) ভারতে ১০,৯৬,৬৫১টি করোনা-স্যাম্পেলRead More →

LIVE: মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল লাইভ আপডেট

অমরিন্দর সিং (গোলরক্ষক), মোর্তাদা ফল, হার্নান সান্তানা, মহম্মদ রাকিপ, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বোউমাস, বিপিন সিং, ভিগনেশ দক্ষিণামূর্তি, অ্যাডাম লে ফন্ড্রে। ইস্টবেঙ্গল প্রথম একাদশ: দেবজিত মজুমদার (গোলরক্ষক), ড্যানি ফক্স, স্কট নেভিল, মহম্মদ ইরশাদ, নারায়ণ দাস, মাত্তি স্টেইনম্যান, আঙ্গৌসানা, অ্যান্থনি পিলকিংটন, সুরচন্দ্র সিং, জ্যাক ম্যাঘোমা, বলবন্ত সিং।Read More →

সিন্ধু ও টিকরি সীমান্তে কৃষকদের বিক্ষোভের জেরে যান চলাচল বিপর্যস্ত

কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কৃষকরা দিল্লির সীমান্তে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন দেখিয়ে চলেছে। দিল্লি সীমান্ত লাগোয়া সিন্ধু, টিকরি, গাজীপুর এলাকায় জাতীয় সড়ক অবরুদ্ধ করে ক্রমাগত বিক্ষোভ দেখিয়েছে তারা। টানা ছয়দিন ধরে এই বিক্ষোভ চলছে।জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার দরুণ সবজি, শস্য সহ অত্যাবশ্যক পণ্যRead More →