লাদাখ সীমান্ত থেকে চিন সেনা না সরালে আমরাও সরাব না, কড়া হুঁশিয়ারি রাজনাথের

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও সেনা মোতায়েন করে রেখেছে চিন। তার জন্য সীমান্তের এপারে সেনা বাড়িয়েছে ভারতও। যতদিন না চিন সেনা সরাচ্ছে, ততদিন ভারতও সেনা সরাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত এলাকায় খুব দ্রুত গতিতে ভারত একাধিক পরিকাঠামো তৈরি করছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।Read More →

দেশে একলাফে অনেকটাই কমল করোনা সংক্রমণ, বাড়ছে টিকাকরণেরও গতি

সুস্থতার সংখ্যাটা বেশি হওয়ায় একলাফে আরও অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা । কমতে কমতে এই অ্যাকটিভ কেসের সংখ্যাটা নেমে এসেছে ১ লক্ষ ৮৫ হাজারে। যা কিনা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে শনিবারই দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ পেরল। আর প্রথম এক সপ্তাহে ১৩ লক্ষ ৯০Read More →

ইতিহাস গড়লেন ভাবনা, দেশের প্রথম মহিলা ফাইটার জেট পাইলট অংশ নেবেন কুচকাওয়াজে

প্রজাতন্ত্র দিবসে এ বছর সারা ভারত দেখবে নারী শক্তির প্রদর্শন। এ বছর ২৬ জানুয়ারি রাজপথে কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন প্রথম মহিলা যোদ্ধা পাইলট। ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্থ ওড়াতে চলেছে যুদ্ধ বিমান রাফালে। তিনি ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) কুচকাওয়াজে অংশ নেবেন। হালকা যুদ্ধ বিমান, হালকা যুদ্ধের হেলিকপ্টার এবং সুখোই-৩০ যুদ্ধ বিমান এRead More →

মধ্য দিল্লিতে ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে আগুন, নিরাপদে উদ্ধার নিরাপত্তা রক্ষী

ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। এবার আগুন লাগল মধ্য দিল্লির আইটিও এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে। শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ আইটিও এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার পর ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ের টেরেসে আটকেRead More →

দৈনিক মৃত্যু-সংক্রমণ নিয়ন্ত্রণেই, ভারতে মোট সক্রিয় রোগী ১,৮৮,৬৮৮

নিয়ন্ত্রণেই রয়েছে দেশের দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১৪,৫৪৫ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৮ হাজার করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০২,৮৩,৭০৮ জন করোনা-রোগী। কেন্দ্রীয়Read More →

করোনা-টেস্টের মাইলফলকে ভারতে, সুস্থতা বেড়ে ৯৬.৭৮ শতাংশ

করোনা-টেস্টের মাইলফলকে পৌঁছে গেল ভারত। বাড়তে বাড়তে ভারতে ১৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-টেস্টের সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ জানুয়ারি সারা দিনে ভারতে ৮,০০,২৪২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৯,০১,৪৮,০২৪-এ পৌঁছে গেল।ভারতে সুস্থতার হার দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেনRead More →

ভারত থেকে প্রথম আন্তর্জাতিক করোনা টিকা গেল ভুটানে

নির্দিষ্ট সময়ে পারো আন্তর্জাতিক বিমান বন্দরে নামল ভারতের বিমান। বায়ু সেনার বিমানে প্রতিবেশি দেশ থেকে প্রথম আন্তর্জাতিক করোনা টিকার চালান এসেছে ভুটানে। ভুটানের সংবাদ সংস্থা বিবিএস জানাচ্ছে, ভারত থেকে এসেছে কোভিশিল্ড ভ্যাকসিন। ১.৫ লক্ষ ডোজের টিকা উপহার হিসেবে ভুটানকে পাঠিয়েছে ভারত সরকার। থিম্পুতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ এই টিকাRead More →

নেতাজিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বিজেপি সাংসদের

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন মধ্যপ্রদেশের এক বিজেপি সাংসদ। উজ্জয়নের আলোট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়া ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এব্যাপারে চিঠি লিখেছেন। দেশের সর্বোচ্চ সম্মান হল ‘ভারতরত্ন’। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর১২৫তম জন্মদিন। তার আগে নেতাজিকে দেশের সর্বোচ্চ এই সম্মান জানানোর আবেদন এই বিজেপি সাংসদের।Read More →

শহিদ-স্মরণে ২ মিনিট নীরবতা পালন ৩০ জানুয়ারি, নির্দেশিকা কেন্দ্রের

এবার জানুয়ারি মাসের একটি দিন পালিত হবে শহিদের শ্রদ্ধার উদ্দেশ্যে। ৩০ জানুয়ারি দিনটিকে শহিদদের স্মরণে পালন করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এদিন ২ মিনিটের জন্য বন্ধ সমস্ত কাজ বন্ধ করে নীরবতা পালন করতে হবে। এই মর্মে সমস্ত রাজ্যের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নির্দেশিকাRead More →

BREAKING: ভারত থেকে ২০ লক্ষ ডোজের করোনা টিকা পৌঁছল ঢাকায়

ভারত থেকে আসছে করোনাভাইরাস টিকা। বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে এই টিকা পাঠাচ্ছে ভারত। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে টিকা পাঠানোর ছবি প্রকাশ করছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর সূত্রে খবর, ভারত থেকে চিকিৎসা সহায়তা হিসেবে পাঠানো হয়েছে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে আসছে এই টিকা।Read More →