ফের বাড়ল, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩১১২ জন

রাজ্যে আক্রান্তের সংখ্যা তিন হাজারের উপরে থাকলেও দৈনিক মৃত্যুসংখ্যা কমলো। রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার কলকাতাতেও কমেছে মৃত্যুর সংখ্যা। যা খানিকটা উদ্বেগ প্রশমন করছে প্রশাসনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১১২ জন। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এদিকে কলকাতায় একদিনে মারা গিয়েছেন মাত্র পাঁচজন। গতRead More →

ভয়াবহ পরিস্থিতি, দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৯৬ হাজার

ভয়াবহ পরিস্থিতি। আনলক ফোরের শুরু থেকে দেশে লাগামহীন সংক্রমণ। ভেঙে গেল সব রেকর্ড। প্রায় ৯৬ হজার মানুষ একদিনে নতুন করে সংক্রমিত হলেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১৭২ জনের। নোভেল করোনাভাইরাসের হানায় থরহরি কম্প দশা দেশজুড়ে। কোন পথে ঠিক কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? উত্তর নেই কারও কাছে। করোনারRead More →

DCGI-এর নোটিসের জের, এবার ভারতেও বন্ধ হল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল

ব্রিটেনের পর এবার ভারতেও বন্ধ হয়ে গেল অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল। সরকারি নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র না মেলা পর্যন্ত এই এই ভ্যাকসিনের ট্রায়াল আর শুরু করা হবে না। এমনটাই খবর ভারতে এই টিকার প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট সুত্রে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার (Oxford-AstraZeneca) সঙ্গে চুক্তি করে ভারতেRead More →

একদিনে দেশে করোনার কবলে প্রায় ৯৬ হাজার! মোট মৃতের সংখ্যা পেরল ৭৫ হাজারের গণ্ডি

দৈনিক করোনা (Corona) সংক্রমণের নিরিখে ফের বিশ্বরেকর্ড করল ভারত (India)। একদিনেই দেশে করোনার কবলে পড়লেন প্রায় ৯৬ হাজার মানুষ। এর আগে দেশে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। শুধু ভারতে নয়, বিশ্বের কোনও দেশেই এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। ক্রমবর্ধমান সংক্রমণের এই গ্রাফ রীতিমতো চিন্তায় ফেলছে চিকিৎসকদের। বৃহস্পতিবার সকালেRead More →

BREAKING: ফের আক্রান্ত প্রায় ৯০ হাজার, দেশজুড়ে মোট সংক্রমণ ছাড়াল ৪৩ লক্ষ

ক্রমেই দেশে বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। ফের ২৪ ঘন্টায় দেশ জুড়ে আক্রান্ত হলেন প্রায় ৯০ হাজার মানুষ। যার জেরে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৪৩ লক্ষ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১১৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেRead More →

টিকা নেওয়ার পরই অসুস্থ স্বেচ্ছাসেবক! স্থগিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল

করোনার (Coronavirus) ভ্যাকসিন তৈরির লড়াইয়ে বড় ধাক্কা। স্বেচ্ছাসেবকের শরীরে অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনার ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। কেন ওই স্বেচ্ছাসেবক অসুস্থ হলেন? নেহাতই দুর্ঘটনা নাকি ভ্যাকসিনেই কোনও সমস্যা আছে? এসব স্পষ্ট না হওয়া পর্যন্ত নতুন করে ট্রায়াল শুরু করা হবে না।Read More →

প্লাজমা থেরাপিতে কমে না করোনা রোগীর প্রাণহানির ঝুঁকি, দাবি আইসিএমআরের সমীক্ষায়

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি খুব একটা উপযোগী নয়। কনভালসেন্ট প্লাজমা করোনার সংক্রমণের পরিমাণ বেড়ে যাওয়া থেকে আটকাতে পারে না। এর থেরাপি মরণাপন্ন বা সাধারণ রোগী কারওরই প্রাণ বাঁচাতে সাহায্য করে না। সম্প্রতি প্লাজমা থেরাপির উপযোগিতা জানতে ভারতীয় রোগীদের উপর একটি বড়সড় সমীক্ষা করেছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (Indian CouncilRead More →

করোনা-সংক্রমণ ৪৪ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ৭৩,৮৯০

ভারতে কোভিড-১৯ ভাইরাসের দাপট বাড়ছেই। বাড়তে বাড়তে ভারতে ৪৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৩,৭০,১২৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১১৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯,৭০৬ জন।Read More →

অপেক্ষার অবসান, সাধারণ নাগরিকদের জন্য ‘স্পুটনিক ফাইভ’ বাজারে আনল রাশিয়া

অপেক্ষার অবসান। এবার সাধারণ মানুষের হাতের নাগালে চলে এল রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই স্পুটনিক ফাইভের প্রথম ব্যাজ সাধারণ নাগরিকের জন্য বাজারে আনা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই এলাকাভিত্তিক ডেলিভারি শুরু হয়ে যাবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক আশাবাদী যে, দ্রুত এই টিকা বেশি বেশি নাগরিকের কাছেRead More →

দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের বৃদ্ধি ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯৮,৬২১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা রবিবারের তুলনায় অনেকটাই বেশি। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.০৬ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এযাবৎ দেশে ৫,০৬,৫০,১২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চRead More →