সুখবর, আজ রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন

মানসিক ভাবে কিছুটা স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। আজ শুক্রবার রাজ্যে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। সেই ভ্যাকসিন স্টোর করে রাখা হবে বাগবাজারে স্বাস্থ্য দফতরের স্টোরে। পরে প্রয়োজন মতো তা ব্যবহার হবে। যদিও কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড কোন ধরনের ভ্যাকসিন আনা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়া ঠিক কত ডোজ ভ্যাকসিন আসবে,Read More →

দৈনিক করোনা-সংক্রমণ ১৮,১৩৯, ভারতে মৃত্যু বেড়ে ১৫০,৫৭০

বিগত ২৪ ঘন্টায় ভারতে দৈনিক কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু ফের নিম্নমুখী। সংক্রমণ কমার পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২০ হাজারের বেশি করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০০,৩৭,৩৯৮ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতেRead More →

বেশ খানিকটা বাড়ল সংক্রমণ, পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২১জন

গত কালের তুলনায় রাজ্যে বেশ খানিকটা বাড়ল সংক্রমণ। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২১জন  । একদিনে সুস্থ হয়ে উঠছেন ১২৯৫জন।  সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭১শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৬১শতাংশ মানুষ এদিনRead More →

দক্ষিণ দিনাজপুরে প্রথম পর্যায়ে আঠারো হাজার জনকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। আগামী শনিবার জেলার বেশ কয়েকটি পয়েন্টে হবে ভ্যাকসিন দেওয়ার মহড়া(ড্রাই-রান)। ভ্যাক্সিন সংরক্ষণ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বালুরঘাটে জেলা স্বাস্থ্য ভবনে অবস্থিত ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোরেই কোভিড ভ্যাকসিন ওয়াক-ইন-কুলার নামক ইউনিটে মজুদ করা হবে। ডিস্ট্রিক্ট স্টোর সেন্টারRead More →

স্বাস্থ্যভবনে এল কেন্দ্রের চিঠি, ২-১ দিনেই বাংলায় আসছে টিকা

আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর! বাংলায় ২-১ দিনেই আসছে টিকা৷ আগামী ৮ জানুয়ারি দেশের সর্বত্র টিকাকরণের ‘ড্রাই রান’ চালাবে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের৷ তাই সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও টিকা পাঠাচ্ছে কেন্দ্র৷ এই মর্মে বুধবার রাজ্যের স্বাস্থ্যভবনে এল কেন্দ্রের চিঠি৷ কেন্দ্রের চিঠি পাওয়ার পর তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার৷Read More →

ভারতে মোট সুস্থতা ১ কোটির বেশি, ২২২ বেড়ে মৃত্যু ১৫০,৩৩৬

বিগত ২৪ ঘন্টায় ভারতে দৈনিক কোভিড-সংক্রমণ ও মৃত্যু অনেকটাই নিম্নমুখী। সংক্রমণ কমার পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৯ হাজারের বেশি করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০০,১৬,৮৫৯ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুনRead More →

ভারতে ১৭.৮৪-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী বেড়ে ২.১৯ শতাংশ

 ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কিছুটা বাড়ল। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২ লক্ষ ২৮ হাজার ০৮৩ জন করোনা-রোগী (২.১৯ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন। একইসঙ্গে ভারতে ১৭.৮৪ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৭,৮৪,০০,৯৯৫-এ পৌঁছে গেল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ জানুয়ারিRead More →

‘রেডি টু ফ্লাই’ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাজ

বেহালার বাড়িতে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়িতে ঢোকার মুখেও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন। এরপর ঢুকে যান তিনি। উল্লেখ্য, হাসপাতাল থেকে একজন চিকিৎসক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী তাঁর সঙ্গে এসেছেন।  ‘আই অ্যাম রেডি টু ফ্লাই’ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যাবতীয় উৎকন্ঠার শেষ। আজ অবশেষে হাসপাতাল থেকেRead More →

‘ডিজিজ-এক্স’ মহামারী ছড়াতে পারে বিশ্বে! করোনার থেকেও মারাত্মক ভাইরাস, সতর্ক করলেন বিজ্ঞানী

করোনার নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই ‘ডিজিজ এক্স’ নিয়ে হইচই শুরু হয়ে গেছে বিজ্ঞানী মহলে। প্রথম ইবোলা ভাইরাস চিহ্নিত করেছিলেন যে বিজ্ঞানী সেই জিন-জ্যাকাস মুয়েম্বি এই ডিজিজ-এক্সের কথা সামনে এনেছেন। বিজ্ঞানী বলেছেন, করোনার থেকেও মারাত্মক সংক্রামক ভাইরাল স্ট্রেন ডিজিজ-এক্স। এই ভাইরাস ছড়িয়ে পড়লে আরও এক মহামারীর মুখোমুখি হতে হবে বিশ্বকে। গবেষকRead More →

চিনে আস্থা নেই, ভারতের ভ্যাকসিনেই ভরসা, এক কোটি ডোজ চেয়ে বলল নেপাল

চিন সেই কবে থেকে নেপালে টিকা বিক্রির চেষ্টা করে যাচ্ছে। চিনের তৈরি সিনোভ্যাক টিকা গছানোর জন্য চেষ্টা চরিত্র কিছু কম হচ্ছে না। কিন্তু নেপাল বেঁকে বসেছে। চিনের টিকায় যে একেবারেই ভরসা নেই তা সাফ জানিয়ে দিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি। চলতি মাসেই ভারত সফরে আসছেন তিনি। টিকা কেনার ব্যাপারে দু’দেশেরRead More →