বেসরকারি হাসপাতালে ৬০ শতাংশ কোভিড বেড রাখতে হবে, নির্দেশ স্বাস্থ্য দফতরের

করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে ৬০ শতাংশ বেড রাখতেই হবে৷ শনিবার এমনই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতরে৷ নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের বাকি ৪০ শতাংশ বেড অন্য রোগীদের জন্য রাখতে হবে৷ বিস্তারিত আসছেRead More →

ভারতে ৩.৪৬-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২,৬২৪ জনের

ভারতে করোনা কেড়ে নিল আরও ২,৬২৪ জনের প্রাণ। দেশে কোভিড সংক্রমণের হার দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে। ফের সর্বকালীন রেকর্ড গড়ে ভারতে ৩.৪৬-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-সংক্রমণ। এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তRead More →

করোনা আক্রান্ত হলে কী করবেন আর কী করবেন না, জেনে নিন

জ্বর, কাশি, শ্বাসকষ্ট, মাংস পেশি ও গাঁটে ব্যথা, এগুলি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে দ্রুত করোনা পরক্ষা করাতে হবে। সেই সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। নিজের সংস্পর্শে আসা প্রত্যেককেও সতর্ক করে দিতে হবে। করোনা আক্রান্ত হলে কী করবেন… ১.শুরুতেই ‘সেলফ-আইসোলেশনে’ চলে যান। অর্থাৎRead More →

মর্মান্তিক! অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে ২০ করোনা রোগীর মৃত্যু

দেশজুড়ে করোনার লাগামছাড়া সংক্রমণ। রাজ্যে-রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার দশা জারি। এরই মধ্যে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে মর্মান্তিক কান্ড। অক্সিজেনের অভাবে মৃত্যু হল ২০ জন করোনা রোগীর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংকটজনক অবস্থায় থাকা ওই ২০ করোনা রোগী শুক্রবার রাতেই মারা গিয়েছেন। প্রত্যেকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। প্রত্যেকে অক্সিজেন সাপোর্টেRead More →

দিল্লি সহ এই পাঁচ রাজ্য থেকে বিমানে বাংলায় এলেই লাগবে RTPCR Covid Negative রিপোর্ট, জারি নির্দেশ

পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের জন্য় করোনার আরটি- পিসিআর টেস্ট (RT-PCR Test) বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং ছত্তীসগড় থেকে বিমানে কলকাতা বা রাজ্যের কোনও বিমানবন্দরে নামলে করোনার আরটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ আগামী ২৬ এপ্রিলRead More →

করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে চিকিৎসকরা চাইছেন রাজ্য়ে সাময়িক লকডাউন

২০২০-র লকডাউনের স্মৃতি আমাদের মন থেকে এখনও মুছে যায়নি। কারণ এখনও করোনা রাজ্যে দ্বিতীয় দফায় প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়েছে। তবে সম্প্রতি যে হারে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ হচ্ছে তাতে চিকিৎসকরা বলছেন সাময়িক লকডাউন করা জরুরি। চিকিৎসকদের যুক্তি, এর ফলে সংক্রমণের চেন ভেঙে যাবে। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ার যে পরিস্থিতিRead More →

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৬৭ হাজার, মৃত ৭৭৩

করোনার সেকেন্ড ওয়েভ তছনছ করে দিচ্ছে মহারাষ্ট্রকে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার সংক্রমণের পরিসংখ্যানে চোখ কপালে ওঠার জোগাড়। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ৬৭ হাজার মানুষ। মৃত্যু ৭৭৩ জনের। সংক্রমণ মোকাবিলায় দিশেহারা দশা মহারাষ্ট্র সরকারের। রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি হাসাপাতলগুলিতে করোনা রোগীদের উপচে পড়া ভিড়। আইসিউ ICU বেড নিঃশেষের পথে। অক্সিজেনের জন্যRead More →

দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৩ শতাংশের বয়স ১০ বছরের নীচে

করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে গোটা দেশে। দেশজুড়ে সংক্রমণের বিদ্যুৎ গতি। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন। সেকেন্ড ওয়েভে ৪৫ বছরের নীচে ৬০ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। ছাড় পাচ্ছে না বাচ্চারাও। দেশের ৩ শতাংশ করোনা আক্রান্তের বয়স ১০-এর নীচে। সেই কারণেই এবার বাচ্চাদেরও কোভিড ভ্যাকসিন দেওয়ারRead More →

গাছপালা, কেঁচো, মৌমাছি, মাছ থেকেও কি মহামারি, অতিমারির দিন এসে গেল

সেই ভয়ঙ্কর দিন আর খুব বেশি দূরে নেই। শুধুই শিম্পাঞ্জি, শুয়োর, বাদুড় বা প্যাঙ্গোলিন নয়। এমন দিনও আসছে, যখন আশপাশের গাছপালা আর অসংখ্য অমেরুদণ্ডী প্রাণীর থেকেও লক্ষ কোটি ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। তাদের সংক্রমণে অতিষ্ঠ হয়ে যাবে মানুষের জীবন, যাপন। হবে একের পর এক মহামারি। উপর্যুপরি অতিমারিও।Read More →

কোভিডে ‘মৃত্যুপুরী’ রাজধানী, জায়গা কুলোচ্ছে না শ্মশানে, লোকালয়েই গণচিতা

মাঝখানে সরু দেওয়াল। তার এক পাশে নিঝুম জনবসতি। আর এক পাশে জ্বলছে সারি সারি চিতা। ড্রোন থেকে তোলা অতিমারি-কালে রাজধানীর এমনই ছবি এ বার উঠে এল, যা নিউইয়র্কের স্মৃতি উস্কে দিচ্ছে। গত বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে এমন মৃত্যু মিছিলের দৃশ্য ধরা পড়েছিল নিউ ইয়র্কে। জায়গা কম পড়ায় থরে থরে কফিনRead More →