বিধানসভা ভোটের পরই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা, দিনক্ষণ ঘোষণা বোর্ডের

 রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (West Bengal Joint Entrance Examinations Board)। বোর্ডের তরফে জারি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১১ জুলাই আয়োজিত হবে পরীক্ষাটি।অর্থাৎ বঙ্গে বিধানসভা নির্বাচনের পরই আয়োজিত হবে রাজ্য জয়েন্টের এই পরীক্ষা। জানা গিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেনRead More →

BREAKING: ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের

চলতি মাসের ১২ ফেব্রুয়ারি থেকেই স্কুল খোলার ভাবনা রাজ্যের। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা ভাবছে রাজ্য। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুলে কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এখনই প্রাথমিক বিভাগ খোলা হচ্ছে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দেশের পাশাপাশি এরাজ্যেওRead More →

ইচ্ছেটাই সব, রাস্তাকেই স্লেট বানিয়ে লেখাপড়া করছে খুদেরা

গাড়ি চলাচলের জন্যই সাধারণত ব্যবহার করা হয় রাস্তাঘাট। কিন্তু কখনও শুনেছেন সেই রাস্তা ব্যবহৃত হচ্ছে পড়াশোনা শেখার কাজে? শুনতে অবাক লাগলেও মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামে গেলে দেখা যাবে, রাস্তার মধ্যেই চক দিয়ে লিখে চলেছে খুদেরা। কেউ লিখছে নামতা, তো কেউ আবার যোগ-বিয়োগের অঙ্ক করছে। কোথাও আবার দেখা যাবে পরপরRead More →

সোমবার থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে স্কুল

করোনা মহামারির জেরে প্রায়  ১০ মাসেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার পরে অবশেষে কাটছে ভয়। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমতে থাকায় এই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য জানুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে ঐচ্ছিক ভাবেRead More →

কাটছে ভয়, সোমবার থেকেই খুলছে একাধিক স্কুল

করোনা মহামারির জেরে প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার পরে অবশেষে কাটছে ভয়। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমতে থাকায় এই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য জানুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে ঐচ্ছিক ভাবেRead More →

ফেব্রুয়ারি-মার্চে হবে না আইসিএসই-আইএসসি পরীক্ষা : বোর্ড

ছাত্র ছাত্রীদের জন্য বড়সড় ঘোষণা। কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন বা Council for the Indian School Certificate Examinations জানিয়ে দিল ফেব্রুয়ারি ও মার্চ মাসে নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে না। কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আইসিএসসি ও আইএসসির পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চ মাসের নির্ধারিত সূচীতে হবেRead More →

এনসিসি প্রশিক্ষণের জন্য ১০০০ দেশি স্কুলকে চিহ্নিত করা হয়েছে : রাজনাথ সিং

সীমান্ত এবং উপকূলবর্তী এলাকায় ১১০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এনসিসি প্রশিক্ষণের জন্য। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দিল্লির এনসিসি প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্প রেলির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, ন্যাশনাল ক্যাডেট কর্পকে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাডেটদের জন্য সীমান্তবর্তী এবং উপকূলবর্তীRead More →

ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন, স্কুল খোলায় খুশি পড়ুয়ারা : সিসোদিয়া

 প্রায় ১০ মাস পর রাজধানী দিল্লিতে খুলে গেল স্কুল। অবশেষে স্কুল খুলে যাওয়ায় অত্যন্ত খুশি ছাত্র-ছাত্রীরা। খুশি দিল্লির শিক্ষামন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। সোমবার সকাল থেকে দিল্লিতে স্কুল খুলে যাওয়ার পর মণীশ সিসোদিয়া জানিয়েছেন, ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। এদিন সকালে কৌটিল্য সরকারি সর্বোদয় বাল বিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া।Read More →

স্কুলছুট পরিযায়ী পড়ুয়াদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ, একাধিক নির্দেশিকা জারি শিক্ষামন্ত্রকের

স্কুলছুট পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। পরিযায়ী ছাত্রছাত্রীদের( Migrant Student) ফের স্কুলমুখী করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হল শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে। তাতে বলা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে, তাদের চিহ্নিত করবে সরকার। তারপর অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ৬Read More →

৪ মে শুরু হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে । পরীক্ষা চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত । বছরের শেষ দিনে শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।  কেন্দ্র আগেই জানিয়েছিল যে ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে না সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।  বছরের শেষ দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল পরীক্ষার তারিখ ঘোষণা করে জানান যে, আগামী ৪ মেথেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ।  চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত হবে বলে তিনি জানান। ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে পয়লা মার্চ থেকে। যারা বিদেশে সিবিএসই স্কুলে পড়েন, তাদের জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান পোখরিয়াল। পোখরিয়াল বলেন, পরিস্থিতি বিচার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    প্রসঙ্গত, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়। তবে করোনার কারনে গত মার্চ মাস থেকে ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। কয়েকটি রাজ্যে ১৫ অক্টোবর ফের স্কুল চালু হলেও তা আংশিক পর্যায়েই রয়ে গিয়েছে। তবে অধিকাংশ রাজ্যে করোনার সংক্রমণের আশঙ্কায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছে। গত মার্চ মাসে একই কারণে বাতিল করা হয় সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও। পরে এই নির্দেশ বাতিল হয় এবং বিকল্প হিসেবে অন্তর্বর্তী অ্যাসেসমেন্টেরভিত্তিতে পরীক্ষার ফল ঘোষণা করা হয়।Read More →