ছায়া সংসার

কাব্যিক দ্যোতনায় “পৃথিবী ঘুমায় মহাকাশের ছায়ায়”! পৃথিবী অনন্ত গতিতে ঘূর্ণনের সময় চিরকালীন ভ্রমণপথে “মহাকাশের ছায়ায়” ঘুমায় বা হেলান দিয়ে একটু বিশ্রাম নেয় কি না তা নিয়ে বিতর্ক থাকতে পারে।বস্তুত,কাব্য-ভাবনায়,কাব্যিক-দৃষ্টিতে আমাদের প্রিয় বসুধায় ছায়ারই যেন একাধিপত্য!আমরা বলে থাকি “বৃক্ষচ্ছায়া”,”স্নেহচ্ছায়া”,”মুখমণ্ডলে কালো মেঘের ঘনচ্ছায়া নেমে এলো”,কিম্বা “দাদু-ঠাকুমার স্নেহচ্ছায়াতেই তার এই অধঃপতন”! এসব তোRead More →

আম্বানী দ্য ম্যাঙ্গো ট্রেডার

২০০৩ সাল নাগাদ পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে রিলায়েন্সকে একটা নোটিশ ধরানো হয়, কারণ জামনগরে নতুন তৈরি হওয়া রিলায়েন্সের খনিজ তৈল পরিশোধনাগারটি নাকি প্রচুর দূষণ ছড়াচ্ছিল। গরীব ঘরের ধীরুভাইর রিলায়েন্স, একদম জন্মলগ্ন থেকেই ভারতের বিভিন্ন দল, সরকার ও এজেন্সির বিরাগভাজন হয়েছে, তাই এটাও তাদের কাছে নতুন কিছু ছিল না। তবে নোটিশRead More →

শিক্ষাবিদ না গুরুদেব

মানবের চিন্তা সম্ভাব্য যত দিকে বিস্তার লাভ করতে পারে তার কোনো দিকই ভারতবর্ষের অধরা ছিল না।সমৃদ্ধ ভারতবর্ষের যে ইতিহাস আজও আমাদের অবাক করে এবং যে ভারতীয় জ্ঞানসমুদ্র বর্তমান সময়েও বহুমূল্য রত্ন উপহার দিতে সক্ষম, তার মূলে ছিল ভারতবর্ষের অতুলনীয় শিক্ষা ব্যবস্থা।চতুরাশ্রমের যে পর্যায়ে জ্ঞানের সাধনা করা হত তার নাম–‘ব্রক্ষ্মচর্য’ ।হিমবাহRead More →

দেশীয় পদ্ধতিতে ‘ফর্মুলা ওয়ান কার’ বানালেন গোয়ালা, তাতেই দুধের ট্যাঙ্ক বসিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি ফর্মুলা ওয়ানের রেসিং কারের মত দেখতে একটি অদ্ভুত সুন্দর গাড়ি তৈরি করে চালাচ্ছেন। শুধু তাই নয়, সেই গাড়িতে করে অতি সহজেই দুধের বড় বড় ক্যান চাপিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, অনেকেই আছেন যারা ফেলে দেওয়া জিনিসপত্র থেকেRead More →

স্বাধীনতার অমৃত মহোৎসবে সংস্কার ভারতী দেওয়ালপঞ্জী-‘স্বতন্ত্রতা সংগ্রাম’

দেশের স্বাধীনতা যুদ্ধ বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত এক অনবদ্য দলিল ‘স্বতন্ত্রতা সংগ্রাম’ শীর্ষক এই দেওয়ালপঞ্জী। বণিকের মানদন্ড দেখা দিল রাজ দন্ড রূপে, অর্থাৎ ভারতবর্ষের ভাগ্যে দেখা দিল ইংরেজ উপনিবেশবাদের এক অন্ধকারময কাল রাত্রি। আক্রান্ত হল দেশ। বিপন্ন হল মানুষের জীবন, জীবিকা, জীবন দর্শন। তবে এই আক্রমণ ও বিদেশী শাসন কেRead More →

“অসুখই আমাকে লড়াই করতে শিখিয়েছে“— সোমা দাস

“জীবন তো একটাই। সহযোদ্ধাদের ছেড়ে যাব কীভাবে?“ কলকাতা হাই কোর্টের বিচারপতির প্রস্তাব ফিরিয়ে পরে এই মন্তব্য করলেন সোমা দাস। শ্রদ্ধা কুড়ালেন লড়াকু মেয়েটি। অভাব নিত্যসঙ্গী। একটা চাকরি খুব দরকার। বীরভূমের নলহাটির আশ্রমপাড়া থেকে ক্যান্সারে আক্রান্ত সোমা দাস নিয়মিত কলকাতায় আসেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এখানে কখনও মেট্রো চ্যানেল, কখনও গাঁধী মূর্তিরRead More →

শিবাজীর রাজপতাকা, হিন্দু জাতি-গঠন-ভাবনা এবং স্বামী প্রণবানন্দ ও ড. শ্যামপ্রসাদের মধ্যে তার উত্তরাধিকার

১.শিবাজীর গুরু ছিলেন রামদাস স্বামী, যার জন্য সাতরা দুর্গ জয় করার পর সজ্জনগড়ে আশ্রম নির্মাণ করে দিয়েছিলেন শিবাজী (১৬৭৩)। গুরুকে অঢেল ধন আর ঐশ্বর্য দান করলেও তাঁকে দৈনিক ভিক্ষায় যেতে দেখে শিবাজী অত্যন্ত মর্মাহত হলেন। গুরুদেবের সাধ মেটাবেন, পণ করলেন শিবাজী। রাজ্যের যা কিছু সম্পদ, এমনকি গোটা মহারাষ্ট্র রাজ্যটাই গুরুকেRead More →

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে

দেখা হলেই বলতেন ‘জয় শ্রীকৃষ্ণ’। কোনো লেখা পাঠালেও তা লিখতেন, অথবা লিখতেন ‘হরি ওঁ’। তিনি শ্রীকৃষ্ণের যোদ্ধৃত্ব-রূপের একান্ত উপাসক ছিলেন। বলতেন ভগবান রাধামাধব-কে এই মুহূর্তে বাঁশিতে নয়, সুদর্শন চক্র সমেত পূজা করতে হবে। অগাধ বিশ্বাস ছিল সুদর্শনধারী পুরুষোত্তমের আসন্ন উপস্থিতিতে। তিনি আদ্যন্ত দেশপ্রেমী; তিনি সাংস্কৃতিক-জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিক জাতীয়তাবাদের একনিষ্ঠ সমর্থক,Read More →

চলার পথে

(সুদীপ ক্যালিফোর্নিয়াতে থাকেন, Oracle-এ বহুদিন কাজ করছেন) জীবনে চলার পথে তো কত মণিমুক্তোর সঙ্গে পরিচয় হয়, আজ একটা অভিজ্ঞতা শেয়ার করি। কিছুদিন আগে বন্ধু দীপেশ মানে প্রফেসর দীপেশ চক্রবর্তী এসেছিলেন শিকাগো থেকে Berkeley-র Haas ম্যানেজমেন্ট স্কুলে ওয়ার্কশপ-এর জন্য। ব্যস্ত মানুষ, ওনার সঙ্গে সময় কাটানো একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার জন্য।Read More →

মঙ্গল পান্ডে

কলিকাতার উপকন্ঠে উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত ব্যারাকপুর একটি মহকুমা শহর। উত্তরে কাঁচড়াপাড়া থেকে দক্ষিণে বরানগর পর্যন্ত ‘বারাকপুর’ মহকুমা বিস্তৃত। গঙ্গাতীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ বা ভারতীয় জাতীয় মহাবিদ্রোহের কারণে বিখ্যাত। এর সূত্রপাত ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে, কলিকাতার উপকন্ঠে ব্যারাকপুরে। বিপ্লবী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী, যিনি ব্যারাকপুর থেকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেছিলেন।Read More →