পাসপোর্ট বা টেলিফোন বিলের মত ডকুমেন্ট না থাকলেও ঠিকানা আপডেট হবে আধারে

বর্তমানে প্রায় সমস্ত কাজেই লাগে আধার কার্ড। কোনও কারণে ঠিকানা বদল হলে তাই আধার কার্ডটি আপডেট করে নেওয়া জরুরি। নাহলে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। সাধারণত কাছের কোনও আধার কেন্দ্রে গিয়ে বা অনলাইনে নথি দিয়ে নতুন ঠিকানা আপডেট করতে হয়। তবে যদি আপনি সদ্য বিয়ে বা অন্য কোনও সূত্রে ঠিকানাRead More →

মোদীর কল্যাণে একেবারে জলের দরে পাইপে রান্নাঘরে পৌঁছবে রান্নার গ্যাস

গত বছর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর নয়া এই প্রকল্পের সুফল ভোগ করছে বাংলাও। রাজ্যে প্রথম এই প্রকল্পের সুবিধা পাচ্ছে বর্ধমান। পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুইই এই সুবিধা পাচ্ছে। যেখানে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে। আর তা পৌঁছে দিচ্ছে ইন্ডিয়ান অয়েল-আদানি গ্যাসRead More →

কাশ্মীরের আতঙ্কের মধ্যেই ভারতে পাকড়াও তিন পাক চর

একদিকে আতঙ্কের পরিস্থিতি কাশ্মীরে। অমরনাথ যাত্রীদের জরুরিকালীন তৎপরতায় ফিরিয়ে আনা হচ্ছে কাশ্মীর থেকে। গোয়েন্দাদের কাছে খবর আছে, ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান। এরই মধ্যে দেশের ভিতর থেকেই ধরা পড়ল তিন পাক চর। ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করা হচ্ছিল, সেটা জানতে পেরেই হরিয়ানাক থেকে ওই তিনজনকে গ্রেফতার করাRead More →

পুরীর মন্দিরে জারি রেড অ্যালার্ট, জঙ্গী হামলার আশঙ্কায় আঁটসাঁট নিরাপত্তা!

জঙ্গী হামলা হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরে। গোয়েন্দা সূত্রে এমনই খবর পেয়েই নড়েচড়ে বসেছে উড়িষ্যার প্রশাসন। যে কোনও মূল্যে এই ঐতিহাসিক মন্দিরকে বাঁচানোর জন্য জোরদার তৎপরতা শুরু হয়ে গিয়েছে মন্দির ও সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে মন্দিরের আশেপাশের এলাকা কড়া সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে। মন্দিরের ওপর নজরদারি বাড়াতে রাখা হয়েছে ওয়াচ টাওয়ার।Read More →

সরকারি অর্থ তছরুপ, গ্রেফতার পঞ্চায়েত কর্মীর স্ত্রী

১০০ দিনের কাজের প্রকল্পের কোটি কোটি  টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন পঞ্চায়েত কর্মীর স্ত্রী। তাঁর স্বামী সুকান্ত পাল গ্রেফতার হয়েছেন আগেই। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের কাঁশরা গ্রামে। সুকান্তর নামেও তছরুপের অভিযোগ আছে। তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাদ শুরু করতেই তছরুপ কাণ্ডে তাঁর স্ত্রী ঋষিতা পালের যোগসাজসের কথা জানা যায়।Read More →

ইউএপিএ সংশোধনী: ব্যক্তিকেও জঙ্গি তকমা দেওয়া যাবে, সরকারের আশ্বাস অপব্যবহার হবে না

লোকসভার পর অবশেষে এ বার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট ( ইউএপিএ ) সংশোধনী বিল। এর ফলে দল নয়, ব্যক্তিকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া যাবে। এনআইএ চাইলে রাজ্য পুলিশকে না জানিয়েই সেই ব্যক্তিকে গ্রেফতার বা তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। রাজ্যসভায় এই বিল পাশের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দRead More →

গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখুন, জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বার্তা রাজ্যপালের

উপত্যকায় শান্তি বজায় রাখুন। গুজবে কান দেবেন না। অযথা আতঙ্কিত হবেন না। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই বার্তাই দিয়েছেন সেখানকার রাজ্যপাল সত্য পাল মালিক। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ছড়িয়ে পড়েছে জঙ্গি আতঙ্ক। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন ভারতীয় সেনাবাহিনী। সেইRead More →

জঙ্গি নাশকতার আতঙ্কে ভুগছে উপত্যকা, ঘরে খাবার-জ্বালানি-টাকা মজুত রাখছেন জম্মু ও কাশ্মীরের আম জনতা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সফরের পরেই গত ২৫ জুলাই জম্মু ও কাশ্মীরে মোতায়েন হয়েছেন ১০০ কোম্পানি অর্থাৎ প্রায় ১০ হাজার অতিরিক্ত আধা সামরিক বাহিনী। এরপর থেকেই জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ আন্দাজ করেছিলেন বড়সড় কিছু একটা হতে চলেছে। সেই ভাবনাতেই সিলমোহর বসিয়েছে মাঝপথে আচমকা অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যাওয়া। জঙ্গিRead More →

অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছে মাসুদ আজহারের ভাই! অনুমান সেনার

অমরনাথ যাত্রায় হতে পারে বড়সড় জঙ্গি হামলা। নিরাপত্তার খাতিরে তাই মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রা। গোয়েন্দা দফতরের গোপন সূত্রে খবর, এই নাশকতার ছকের পিছনে হাত রয়েছে আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহারের। সূত্রের খবর, আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উত্তর কাশ্মীরের সোপরে বড়সড় নাশকতা চালানোর ছক কষেছিল পাকRead More →

বাঙালি চিকিৎসক ভাষা-র মাথায় উঠল ইংল্যান্ডের সেরা সুন্দরীর শিরোপা

বাঙালির জয়জয়কার সারা বিশ্বে। তাই সেই ধারা বজায় থাকল আরও একবার। তবে শুধু বাঙালির গর্ব নয়, এ এক অন্য নজির। বুদ্ধিদীপ্ততা ও সৌন্দর্যের মেলবন্ধন। এই যুগলেই আরও একবার বিশ্বের দরবারে বাঙালি শ্রেষ্ঠ আসনে। ভাষা মুখোপাধ্যায়। ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভ‌ূত এই মেয়ে মিস ইংল্যান্ড ২০১৯ সুন্দরীর সেরার শিরোপা পেয়েছেন। ভাষা পেশায়Read More →