প্রাচীন মন্দিরের সংস্কার চাই, দাবি সৌমিত্র খাঁর

প্রাচীন ষাঁড়েশ্বর মন্দির সংস্কারের দাবি জানিয়ে এবার লোকসভায় সরব হলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার লোকসভা টিভিতে তাঁর এই দাবির সরাসরি সম্প্রচার দেখে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। প্রসঙ্গত বিষ্ণুপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ডিহর গ্রামে দ্বারকেশ্বর নদীর কোল ঘেঁষে অবস্থিত অতি প্রাচীন ষাঁড়েশ্বর মন্দির। যার নির্মাণRead More →

আগামীকাল রাজ্য বিধানসভা পরিদর্শনে আসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়

আগামীকাল রাজ্য বিধানসভা পরিদর্শনে আসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এএনআইকে জানান, আজ ও আগামীকাল রাজ্য বিধানসভার অধিবেশন বসবে না। তাই তিনি আজ সকালে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখে জানিয়েছেন যে আগামীকাল তিনি বিধানসভা পরিদর্শনে আসবেন। বিধানসভা ভবন, সুযোগসুবিধা এবং গ্রন্থাগার ঘুরে দেখবেন তিনি। এএনআইRead More →

হায়দরাবাদ কাণ্ড, মহিলাদের সুরক্ষায় পুলিশের টিপস জোর বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

বছর ছাব্বিশের তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। ডিজিটাল ভারতে রাস্তায় মহিলাদের যে এখনও নিরাপত্তা নেই তা নিয়ে সবর হয়েছে গোটা দেশ। ধর্ষকদের কড়া শাস্তির প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলারা। আর এই মহিলাদের রাতের বেলায় রাস্তায় বেরোলে কিভাবে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে চোদ্দটি উপদেশRead More →

ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে আবারও ক্ষমতায় ফেরাতে হবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি

ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে আবারও ক্ষমতায় ফেরাতে হবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি। তিনি বলেন, রাজ্যে কোনো সরকারবিরোধী হাওয়া নেই, কংগ্রেস রাজ্য থেকে মুছে গেছে। জেএমএম-কংগ্রেস এক হয়ে লড়াই করছে কারণ বিজেপি শক্তিশালী। এএনআইRead More →

ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনী সিন্ধু সুদর্শন মহড়া সম্পন্ন করল রাজস্থানে

রাজস্থানে ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনী সিন্ধু সুদর্শন মহড়া সম্পন্ন করল। গত আঠাশে নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই মহড়া সম্পন্ন হয়। এই অনুশীলনে যন্ত্রচালিত, পদাতিক, গোলন্দাজ এবং অন্যান্য উপকরণ যেমন ড্রোন এবং ইলেক্ট্রনিক যুদ্ধসরঞ্জাম ব্যবহৃত হয়। এএনআইRead More →

আজও জনপ্রিয় মালদহের ঐতিহ্যবাহী জুয়াড়ি মেলা

প্রাচীন রীতি মেনে সোমবার পুরাতন মালদহের মোকাতিপুর এলাকায় অনুষ্ঠিত হল মূলাষষ্ঠী পুজো৷ একই সঙ্গে পুজোকে ঘিরে হল জুয়াখেলার মেলা। জুয়াখেলার জন্যই এই মূলাষষ্ঠীর মেলা এখনও লোকমুখে জুয়াখেলার মেলা হিসাবে পরিচিত হয়েছে৷। তবে এই মেলার আরও একটি নাম রয়েছে। তা হল লেউড়ি মেলা। শুধুমাত্র এই মেলাতেই চিনি দিয়ে তৈরি একধরনের স্থানীয়Read More →

অভিষেক ঘনিষ্ঠ চার যুব নেতাকে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা মমতার সরকারের

ডায়মন্ড হারবারে চার যুব নেতাকে ওয়াই  ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যারা ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পাচ্ছেন তাঁরা প্রত্যেকেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত। যে চারজন এই নিরাপত্তা পাবেন, তাঁরা হলেন শ্রীমন্ত বৈদ্য, জাহাঙ্গির খাঁ, গৌতম অধিকারী, মেহবুব রহমান গায়েন।Read More →

BREAKING: মন্ত্রিসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল

দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল ‘সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল’ বা ‘নাগরিকত্ব সংশোধনী বিল’। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে শিলমোহর দিয়েছে। এদিন এই বিল সংসদে পেশ করা হবে বলে জানা গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বিগত লোকসভায় সংসদের দুই কক্ষে পাস করা যায়নি। সংসদের একটি যৌথ কমিটি দ্বারাRead More →

ভ্রমন প্রিয় মানুষের এবার শীতের ডেসটিনেশন হোক বিষ্ণুপুর

পর্যটন মরশুমের শুরুতেই এক সময়ের মল্লরাজাদের রাজধানী বাঁকুড়ার বিষ্ণপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিল মহকুমা প্রশাসন। শহরের রাসতলায় ঠিক রাস মঞ্চের পাশেই শতাধিক বছরের পুরনো গোশালার প্রায় আড়াই হাজার বর্গফুট দেওয়াল জুড়ে ফুটে উঠল ‘মন্দির নগরী’ বিষ্ণুপুরের সচিত্র ইতিহাস ও প্রাচীণ পুরাকীর্তি। প্রায় ছ’মাসের চেষ্টায় সম্পূর্ণ তেল রঙRead More →

শর্তসাপেক্ষে চিদম্বরমের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সাড়ে তিন মাস পর অবশেষে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত এই প্রাক্তন মন্ত্রী। এ দিন চিদম্বরমের জামিন প্রসঙ্গে কোর্ট জানায়, আপাতত তাঁর থেকে কোনও তথ্যপ্রমাণের প্রয়োজন হবে না। তাই এই জেল থেকে তাঁকে জামিন দেওয়া হল।Read More →