উত্তর কাশ্মীরের হাসপাতালে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে

সাতসকালে আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায়। শনিবার সকালে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার তাঙমার্গের ট্যুরিস্ট রিসর্টে, একটি হাসপাতালে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় হাসপাতালের মিটিং হল এবং করিডরের খানিকটা অংশ পুড়ে গিয়েছে। প্রথমেই হাসপাতালে চিকিৎসাধীন ৭-৮ জন রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলেরRead More →

দেশের নতুন সিএজি গিরিশ চন্দ্র মুর্মু, শপথ নিলেন এই আইএএস

ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) হিসেবে শপথ নিলেন গুজরাট ক্যাডারের আইএএস অফিসার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু (Girish Chandra Murmu)। রাজীব মহর্ষির স্থলাভিষিক্ত হয়েছেন মুর্মু। ১৯৮৫-র ব্যাচের গুজরাট ক্যাডারের এই আইএএস অফিসারকে, শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ অনুষ্ঠানেRead More →

লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত দেশ, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় ৬২ হাজার

আবারও একদিনে ৬০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন দেশে। এই নিয়ে পরপর দু’দিন একদিনের নিরিখে দেশজুড়ে করোনার সংক্রমণ ৬০ হাজারের গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬১ হাজার ৫৩৭ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩৩। ব্রাজিল-আমেরিকাকে টপকে আগস্টেRead More →

কোঝিকোড়ে বিমান ভেঙে মৃত্যু বেড়ে ১৮, হাসপাতালে চিকিৎসাধীন ১২৭ জন

কেরলের কারুপুরে কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের, সবমিলিয়ে বিমান ভেঙে দু’টুকরো হয়ে যাওয়ার ঘটনায় মৃত্যু বেড়ে হল ১৮। এছাড়াও কমপক্ষে ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় দু’জন পাইলট-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে,Read More →

সংক্রমণ ২১ লক্ষ ছুঁইছুঁই, ভারতে করোনায় মৃত্যু ৪২,৫১৮ জনের

ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ফের বাড়ল! অস্বস্তি বাড়িয়ে রোজই বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২০,৮৮,৬১২-তে পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১,৫৩৭ জন। শনিবারRead More →

৭ আগস্ট ভারতে ৫.৯৮ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা : আইসিএমআর

দেশে ফের ৬ লক্ষের নীচে নামল কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৫.৯৮ লক্ষের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এক দিনে (শুক্রবার সারা দিনে) ৫,৯৮,০০০-রও বেশি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ৫,৯৮,৭৭৮টি স্যাম্পেল টেস্ট করাRead More →

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কলকাতাকে টেক্কা দিয়ে প্রথম রায়গঞ্জের পড়ুয়া

শুক্রবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ২ ফেব্রুয়ারি চলতি বছর হয়েছিল পরীক্ষা। তবে করোনা (Coronavirus) পরিস্থিতিতে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশে কিছুটা দেরি হয়। মেধাতালিকায় কলকাতাকে টপকে প্রথম রায়গঞ্জের পড়ুয়া। একনজরে দেখে নেওয়া যাক মেধাতালিকাপ্রথম: সৌরদীপ দাস। রায়গঞ্জের বাসিন্দা। দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সে।দ্বিতীয়: শুভম ঘোষ। ডিএভি মডেলRead More →

শারীরিক অসুস্থতার কারণে আর্টিস্ট ফোরাম থেকে ইস্তফা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের

 আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly)। দীর্ঘদিন ধরেই ফোরামের অন্দরে গোলযোগ চলতে থাকায় প্রথমটায় ধরে নেওয়া হয়েছিল, সেই সমস্যার কারণেই হয়তো ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অরিন্দম। তবে না, অভিনেতার শারীরিক অসুস্থতাই এখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবার থেকে অরিন্দমের কাজ এবং দায়িত্ব সামলাবেন ফোরামের যুগ্ম-সম্পাদকRead More →

আগামী বছর জুলাই পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন ফেসবুকের কর্মীরা, পাবেন অতিরিক্ত অর্থ!

গোটা বিশ্বে হু হু করে ছড়াচ্ছে করোনার (Corona) সংক্রমণ। এখনও প্রতিষেধক আসেনি। এই পরিস্থিতিতে এবার কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে বড় পদক্ষেপ করেছে ফেসবুক। আগামী বছর জুলাই মাস পর্যন্ত নিজেদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) অর্থাৎ বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হল। একই সঙ্গে কর্মীদের আরও একটি সুখবরRead More →

একুশ শতকের চাহিদাকে মাথায় রেখেই নয়া জাতীয় শিক্ষানীতি : প্রধানমন্ত্রী

নয়া জাতীয় শিক্ষানীতি একুশ শতকের ভারতবর্ষের চাহিদাকে মাথায় রেখে, উন্নয়নের নতুন শিখর ছোঁয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। কী ভাবে ভাবতে হয়, তাতেই গুরুত্ব জাতীয় শিক্ষানীতিতে। বৃহস্পতিবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার ইউজিসি আয়োজিত ‘কনক্লেভ অন ট্রান্সফরমেশনাল রিফর্মস ইন হায়ার এডুকেশন আন্ডার ন্যাশনাল এডুকেশন পলিসি’ শীর্ষক ভার্চুয়াল সভায়Read More →