পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার বরাদ্দের উদ্বোধন করেছেন তিনি। শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার সকাল ১১ টা নাগাদ কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত আর্থিক ফান্ডের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গোটা ব্যাপারটাইRead More →

কোভিড চিকিৎসার খরচ ১০ লক্ষ! হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে সরব শ্রীলেখা মিত্র

করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলি আকাশ ছোঁয়া বিল ফেঁদে বসছে। যা মেটাতে গিয়ে প্রায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। উপরন্তু রোগী ‘রেফার’ করার চক্রে পড়ে হয়রানির শিকারও হতে হচ্ছে! দিন কয়েক আগেই সরকারি হাসপাতালের রেফার কাণ্ডের জন্য প্রাণ গিয়েছে দুই রোগীর। উপরন্তু দিনের পর দিন করোনা চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত বিলেরRead More →

জরায়ুতে ‘আঙুরের থোকা’! ন্যাশনাল মেডিক্যালে শাপমুক্ত কাকদ্বীপের বধূ

এক অদ্ভুত রোগ। বিরলও বটে। জীববিজ্ঞানের প্রাথমিক হিসেবনিকেশ উলটে দেওয়া ব্যাধি! যার জেরে গর্ভবতীর গর্ভে ভ্রূণের বদলে গজিয়ে ওঠে সিস্ট। ঠিক সময়ে চিকিৎসা না হলে জীবনসংকট। বাবা-মায়ের থেকে ২৩ জোড়া করে ক্রোমোজোম পেয়ে ৪৬ ক্রোমোজোম বিশিষ্ট নিষিক্ত ডিম্বাণু গঠন হওয়াই দস্তুর। কিন্তু অনেক সময় তা হয় না। মায়ের দিক থেকেRead More →

করোনায় আক্রান্ত নন টুটু বোস, ভিডিও বার্তায় গুজব ওড়ালেন মোহনবাগান সভাপতি

 করোনায় আক্রান্ত টুটু বোস! মোহনবাগান ক্লাবের বর্তমান সভাপতির অসুস্থতার খবর ছড়ায়। যা নিয়ে উদ্বিগ্ন ময়দানি ফুটবল মহল। কিন্তু এই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন টুটু বোস। ভিডিও বার্তায় নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা উড়িয়ে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। বয়সজনিত কারণে তিনি এবং তাঁর স্ত্রী ডাক্তারের পরামর্শে ঘরের বাইরে বেরোন না।Read More →

করোনা আবহেই বাগদান সেরে ফেললেন ভারতীয় স্পিনার চাহাল, পাত্রীকে চেনেন?

সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ অ্যাকটিভ। তাই লকডাউনে ক্রিকেট থমকে গেলেও মাঠের বাইরে জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি তাঁর। নানা ধরনের মজার ভিডিও পোস্ট করে শিরোনামে উঠে আসেন ভারতীয় তারকা যুজবেন্দ্র চাহাল (Yuzbendra Chahal)। শনিবার ফের চর্চার শীর্ষে তিনি। তবে এবার কারণটা একটু বেশিই স্পেশ্যাল। প্রেমিকার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন ভারতীয়Read More →

বন্যার দোসর চোরাশিকার, কাজিরাঙ্গায় বনকর্মীদের নাকের ডগায় খুন একশৃঙ্গ গণ্ডার

একে বন্যার জলে ডুবেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) বিস্তীর্ণ অংশ। দিশেহারা বন্যপ্রাণীরা প্রাণ বাঁচাতে নিজেদের বাসস্থান ছেড়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে। প্রকৃতির এই বিপর্যয়ের উপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে চোরাশিকারিদের উৎপাত। কাজিরাঙ্গায় অ্যান্টি-পোচিং ক্যাম্প অর্থাৎ একেবারে রক্ষাকারীদের নাকের ডগা থেকে একটি একশৃঙ্গ গণ্ডারকে মেরে তার খড়গ কেটে নিয়েRead More →

উত্তরপূর্বে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪৪৩ জন করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ৭২,১০৩

সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিষয়টি খুবই উদ্বেগের হলেও সাথে স্বস্তির খবরও রয়েছে। আক্রান্তের পাশাপাশি রোগীদের সুস্থ হওয়ার সংখ্যাও দ্রুত বাড়ছে। তবে করোনা সংক্রমিত নতুন রোগীর সংখ্যায় বৃদ্ধি ভীষণ চিন্তাজনক বলে মনে করা ভুল হবে না। এখন পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি করোনাRead More →

২৫ টাকা কেজি দরে মিলবে আলু, ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দিল নবান্ন

লকডাউনে অন্যান্য আনাজপাতির সঙ্গে মধ্যবিত্তদের হেঁশেলে আলুও যেন মহার্ঘ্য। এবার তাতেই কড়া নড়র নবান্নের। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আলুর দাম কমিয়ে ২৫ টাকার মধ্যে আনতে হবে। আলু ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দিল নবান্ন। এর আগেও এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আলুর দাম কমাতে বলেছিল রাজ্য। সেইRead More →

ছিলেন বায়ুসেনার উইং কম্যান্ডার, মৃত্যুর আগে বহু মানুষের প্রাণ বাঁচালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এয়ার ইন্ডিয়ার (Air India Express AXB1344) যাত্রীবাহী বিমানটির দু’জন পাইলটেরই মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর আগে নিজেদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে গেলেন বায়ুসেনার প্রাক্তন পাইলট ক্যাপ্টেন দীপকRead More →

সাধারণ সর্দি-কাশিতে শরীরে তৈরি টি সেলই করোনাবধের ব্রহ্মাস্ত্র, দাবি সাম্প্রতিক সমীক্ষায়

মামুলি সর্দির সঙ্গী কোষেই হয়ত করোনাবধের (Coronavirus) ব্রহ্মাস্ত্র মজুত। সাধারণ সর্দি-কাশির সময় শরীরে তৈরি হওয়া টি সেলই কালান্তক কোভিডকে রুখে দিয়ে ‘গেম চেঞ্জার’ হয়ে উঠছে বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। আর তাতেই দেখা যাচ্ছে করোনা মোকাবিলার নতুন দিশা। গবেষকদের একাংশের দৃঢ় বিশ্বাস, ভ্যাকসিনের ক্ষেত্রেও এই জ্ঞানকে কাজে লাগালে লাভ বই ক্ষতিRead More →